Bangladesh Awami League

Bangladesh Awami League

Share

জয় বাংলা জয় বঙ্গবন্ধু.. " ��

06/06/2026

শরীরে শেষ রক্ত টুকু থাকা পর্যন্ত আপনার জন্য লড়াই সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ জয় বাংলা বঙ্গবন্ধু 🤍✊🏻

06/06/2026

ঐতিহাসিক ৬-দফা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি
----

৭ই জুন ঐতিহাসিক ৬-দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ই জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিন বাঙালির মুক্তির সনদ ৬-দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ৬-দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র; রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ।

পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬-দফা দাবী উত্থাপন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে ৬-দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন এবং বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ৬-দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলার সর্বস্তরের জনগণ এই ৬-দফা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে এবং ৬-দফার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। ৬-দফা হয়ে ওঠে পূর্ব বাংলার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির সনদ। ৬-দফার প্রতি ব্যাপক জনসমর্থন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সামরিক জান্তা আইয়ুব খানের স্বৈরাচারী সরকার ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। বিক্ষোভে ফেটে পড়ে বাংলার রাজপথ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬-দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ই জুন নতুন মাত্রা পায়। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৬-দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ৬-দফা আন্দোলনের মধ্য দিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ। ৬-দফা ভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ৬-দফা ভিত্তিক ১১-দফা আন্দোলনের পথপরিক্রমায় শুরু হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান। সর্বোপরি ১৯৭০-এর সাধারণ নির্বাচনে বাংলার জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোনীত প্রার্থীদের পক্ষে একচেটিয়া রায় প্রদান করে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন সরকার গঠনে নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গড়িমসি শুরু করে তখনই ১৯৭১-এর ৭ই মার্চে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেও ৬-দফার দফার মর্মবাণী উচ্চারিত হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও মুজিবনগর সরকারের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা এবং দেশের অভ্যন্তরে সকল সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয় ৬-দফার ভিত্তিতে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ৬-দফার ভূমিকা অপরিসীম।

৭ই জুন ঐতিহাসিক ৬-দফা দিবস-এর কর্মসূচি

৭ জুন ২০২৬, রবিবার
সূর্য উদয় ক্ষণে - দেশব্যাপী আওয়ামী লীগের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন।

বিকাল ৪:৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা। বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।⁩

04/06/2026

⁨কত বড় বাটপার হলে রোহিঙ্গাদের সঙ্গেও এমন ধোঁকা করা যায়?
---
ড. ইউনূস গত বছর কুতুপালংয়ে গিয়ে আঞ্চলিক ভাষায় কথা দিয়েছিলেন, এই ঈদ না হলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরবে। সেই আশ্বাসে অনেকে নতুন করে স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই ঈদের পর আরো ২-৩ ঈদ এসে চলেও গেল, প্রত্যাবাসনের কোনো লক্ষণ নেই। ক্যাম্পে কান্না আর হতাশা ছাড়া কিছু করার নেই।

যে লোক বিদেশি টাকা আর জঙ্গি সংগঠনের সহায়তায় নির্বাচিত সরকারকে ক্যু করে ক্ষমতা দখল করল, সে রোহিঙ্গাদের কাছে কেন সত্যি কথা বলবে? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে পাতানো নির্বাচন করে বিএনপি-জামাত গংকে ক্ষমতায় বসালো, সেই স্বৈরশাসনের অধীনে রোহিঙ্গা সমস্যা সমাধান তো দূরের কথা, তাদের কষ্টই দিনকে দিন বাড়ছে। বিএনপি আর যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে মিলে যারা এই নাটক চালাচ্ছে, তারা শুধু নিজেদের ক্ষমতা আর স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না।

রোহিঙ্গারা নয় বছর ধরে আশ্রয়কেন্দ্রে পঁচছে, আর এরা কথার ফুলঝুরি ছুটিয়ে সময় কাটাচ্ছে। এই ধোঁকাবাজির আর কোনো সীমা নেই।

24/05/2026

নেত্রী 🤍🫶


23/05/2026

২৩/০৫/২০২৬ ইং

দক্ষিণ বাংলার সর্বজনশ্রদ্ধেয় , আমাদের উন্নয়ন ও আস্থার শেষ ঠিকানা, দক্ষিণ বাংলার আপামর জনতার হৃদয়ের স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার অপচেষ্টা চালানো হচ্ছে, তখন গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ আজ ক্ষুব্ধ, মর্মাহত এবং প্রতিবাদমুখর।

তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার!
একসময়ের অবহেলিত ও নদীবিধৌত অনগ্রসর দক্ষিণাঞ্চলকে যিনি নিজের মেধা, শ্রম আর ভালোবাসা দিয়ে আজকের আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করেছেন, তিনি আমাদের প্রিয় হাসানাত ভাই।

গৌরনদী ও আগৈলঝাড়ার প্রতিটি ধূলিকণা আজ তাঁর নিঃস্বার্থ কর্মের সাক্ষ্য দেয়।
রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে তিনি গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিয়েছেন।
অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ এবং এতিমখানা প্রতিষ্ঠা ও সংস্কার করে দ্বীনি শিক্ষা এবং মানবতার সেবায় তিনি আজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন।
সাধারণ মানুষের সুখ-দুঃখে যিনি সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন, আজ তাঁর সেই বিশাল হৃদয় আর ত্যাগের অবদানকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

যিনি সারাজীবন কেবল জনগণের কল্যাণে কাজ করে গেছেন, তাঁর মতো একজন জনবান্ধব নেতার নামে এমন ভিত্তিহীন অভিযোগ গৌরনদী ও আগৈলঝাড়ার সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। এই নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা, গভীর ক্ষোভ এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।

ষড়যন্ত্র করে জনগণের মন থেকে হাসানাত ভাইয়ের নাম মুছে ফেলা যাবে না। গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেকোনো মূল্যে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই!

দীর্ঘজীবী হোন আমাদের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এম.পি.।

গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন।

23/05/2026

Dream Photo 🤍🚩


゚viralシ

Send a message to learn more

23/05/2026

জনগণের আশা ভরসার শেষ ঠিকানা
জননেত্রী শেখ হাসিনা ✊💗🚩


23/05/2026

তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি ✊🤍

22/05/2026

নেত্রী আপনি আপনার কথা রাখছেন 💗🤍

Send a message to learn more

22/05/2026

শুধু সময়ের অপেক্ষা
আমরা আবারো ফিরবো 🤍✊

জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🤝💗
Serniabat Ashik Abdullah লিডার

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Barisal
12345678