11/06/2026
কি বোলিং করতেছে এই গুলা........
প্রথম ওভার মেইডেন দিলো তাসকিন এবং অসাধারণ এক ডেলিভারি তে ক্লিন বোল্ড।
২য় ওভারে এসে ফিজ এর প্রথম ডেলিভারি তেই বাজিমাত। Cooper connolly কে কট বিহাইন্ড করে সাজ ঘরে ফিরিয়ে দিলেন কাটার মাস্টার। তার পরের ডেলিভারি তেই আরেক উইকেট নিয়ে নিলেন এবং ওভার মেইডেন।
Australia 0-3 over 2
08/06/2026
⚽ গ্রেটেস্ট শো অন আর্থ-এর জন্য আপনি প্রস্তুত তো? ⚽
যোগিরকান্দা ইউনাইটেড ক্লাবের ফুটবলপ্রেমী বন্ধুরা, অপেক্ষার অবসান! এসে গেলো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ ফিকচার।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর মাটিতে এবার ৪৮টি দল লড়বে শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দেখে নিন আপনার প্রিয় দলের ম্যাচগুলো কবে এবং কখন!
📌 ফিকচারটি এখনই সেভ করে রাখুন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন!
📺 বিশেষ ঘোষণা:
প্রতিবারের মতো এবারও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সবগুলো ম্যাচ আমাদের ক্লাবে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের সাথে একসাথে ফুটবল উন্মাদনায় মেতে ওঠার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ!
💬 আপনার পছন্দের দল কোনটি? ঝটপট কমেন্টে জানিয়ে দিন! 👇
05/06/2026
“আজকের ম্যাচে ওটরার কাছে ২-১ গোলে হারলাম। ফলাফল আমাদের পক্ষে না গেলেও লড়াই, চেষ্টা আর দলীয় ঐক্য ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। হার থেকে শিক্ষা নিয়েই আরও শক্তভাবে ফিরে আসব। ⚽💙”
★ধন্যবাদ শফিক ভাই ও আরিফ ভাইকে আমাদের এতো সুন্দর একটি ফুটবল উপহার দেওয়ার জন্য.. ❤️🩹
03/06/2026
যোগীরকান্দা ইউনাইটেড ক্লাব-এর উন্নয়ন ও নিজস্ব ভবনের স্বপ্ন পূরণে আপনার সহযোগিতা কাম্য
২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা, সততা এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে "যোগীরকান্দা ইউনাইটেড ক্লাব"। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। খেলাধুলা, তরুণদের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি ইতিমধ্যেই এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত নাম হিসেবে জায়গা করে নিয়েছে।
তবে দীর্ঘদিনের এই পথচলায় আমাদের বড় একটি সীমাবদ্ধতা ছিল— ক্লাবের নিজস্ব কোনো স্থায়ী স্থাপনা বা কার্যালয় না থাকা। একটি নির্দিষ্ট ক্লাব ঘরের অভাবে বিভিন্ন সময়ে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এমনকি কিছুদিন ক্লাবের নিয়মিত কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছিল।
একটি ক্লাব কেবল বিনোদনের জায়গা নয়, বরং এলাকার যুবসমাজকে সঠিক পথে রাখা এবং সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। তাই আমরা নতুন উদ্যমে ক্লাবের জন্য নিজস্ব জায়গা নির্ধারণ এবং একটি স্থায়ী ক্লাব ঘর নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছি।
এই স্বপ্ন বাস্তবায়নে এবং আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে আপনাদের সকলের আন্তরিক দোয়া, পরামর্শ এবং আর্থিক ও মানসিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মাদকমুক্ত এবং উন্নত সমাজ গঠনে "যোগীরকান্দা ইউনাইটেড ক্লাব"-এর পাশে দাঁড়াই।
ধন্যবাদান্তে,
পরিচালনা পর্ষদ
যোগীরকান্দা ইউনাইটেড ক্লাব
30/05/2026
আর কিছুক্ষণ পরেই শুরু হবে সেই মহারণ.!
একদিকে স্বপ্ন, অন্যদিকে শিরোপার রক্ষার লড়াই।
আজ রাতে ঘুমাবে না ফুটবল বিশ্ব! ⚽🏆🏆
28/05/2026
পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন আমাদের জীবনকে সুখ, শান্তি ও ঈমানের আলোয় ভরিয়ে দেন।
"তাকাববালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
(আল্লাহ আমাদের ও আপনার নেক আমল ও কোরবানি কবুল করুন)।
যোগিরকান্দা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সবাই কে জানাই ঈদ মুবারক!
27/05/2026
অভিনন্দন স্যার! 💐
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আলি সুজা স্যার বরিশাল জেলার শ্রেষ্ঠ UNO নির্বাচিত হওয়ায় যোগিরকান্দা ইউনাইটেড ক্লাব-এর পক্ষ থেকে উনাকে জানাই হৃদয়ের গভীর থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার কর্মময় জীবনের এই অনন্য স্বীকৃতি আমাদের পুরো উজিরপুরবাসীকে গর্বিত করেছে। আপনার আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক।
26/05/2026
BIG BREAKING....
হামজা চৌধুরীর পর লাল-সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে আসছেন আরও এক সুপারস্টার! ইউরোপিয়ান লিগে আলো ছড়ানো ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের 'স্টার বয়' ফারহান আলি ওয়াহিদ।
মাঠের বাম প্রান্ত দিয়ে গতি ঝড় তুলতে ওস্তাদ এই লেফট উইঙ্গার। তবে শুধু উইংয়েই নয়, দলের প্রয়োজনে দুর্দান্ত ড্রিবলিং আর ক্ষুরধার পাসিং সেন্স নিয়ে খেলতে পারেন 'নাম্বার টেন' পজিশনেও।
ফারহানের মতো এমন বিশ্বমানের তরুণ প্রতিভা যদি বাংলাদেশ দলে যোগ দেন, তবে ইনশাআল্লাহ দেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। আমরা স্বপ্ন দেখতেই পারি—একদিন এই লাল-সবুজ পতাকা বিশ্বমঞ্চে সগৌরবে উড়বে! 🇧🇩⚽🔥
26/05/2026
🌱 “আজ আমরা সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করলাম। সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমাদের এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বার্তা হয়ে থাকুক। একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের আগামী।” 🌿
25/05/2026
“আজ ওটরার সাথে জমজমাট এক ম্যাচ খেললাম। দুই দলই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হলেও মাঠে আমাদের লড়াই, ঐক্য আর আত্মবিশ্বাস ছিল অসাধারণ। জয়ের দেখা না পেলেও দলের পারফরম্যান্সে আমরা গর্বিত। সামনে আরও শক্তভাবে ফিরে আসবো ইনশাআল্লাহ। ⚽💪❤️