We Can Change - WCC

We Can Change - WCC

Share

তারুণ্যের শক্তি এবং সুশাসনই গড়তে পারে আগামীর স্বপ্নের বাংলাদেশ।

Photos from We Can Change - WCC's post 07/06/2026

We Can Change - WCC আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প পরিদর্শন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

প্রফেসর ডাঃ এস. এম. খালিদ মাহমুদ শাকিল স্যারের নেতৃত্বে, We Can Change - WCC কর্তৃক আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ. কে. এম. মশিউল মুনীর, পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।

গত ৫ জুন ২০২৬ তারিখে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি We Can Change - WCC-এর সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই ফ্রি হেলথ ক্যাম্পে ৬০০-এর অধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ও ইতিবাচক সাড়ার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মধ্যে উল্লেখযোগ্য প্রশংসা অর্জন করে।

-We Can Change (WCC)

Photos from We Can Change - WCC's post 06/06/2026

We Can Change (WCC) পরিবার ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

৫ জুন ২০২৬, We Can Change (WCC) আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও সুস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন করার পেছনে যাদের আন্তরিক সহযোগিতা ছিল, তাদের মধ্যে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড সদস্যরা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, আন্তরিকতা এবং স্বেচ্ছাসেবী মনোভাব আমাদের মুগ্ধ করেছে।রোগীদের সহায়তা করা, অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করা এবং সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখা, প্রতিটি ক্ষেত্রেই তারা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে।

অনুষ্ঠান শেষে আমাদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডাঃ এস. এম. খালিদ মাহমুদ শাকিল স্যার গার্লস গাইড সদস্যদের সাথে কিছু সুন্দর সময় কাটান। তিনি তাদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় আরও দৃঢ় করতে উৎসাহিত করেন। সেই সাথে সবার জন্য ছোট্ট ভালোবাসার উপহার হিসেবে আইসক্রিমের আয়োজন করা হয়, যা মুহূর্তটিকে আরও আনন্দময় করে তোলে।

We Can Change (WCC) পরিবার ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তোমাদের নিষ্ঠা, পরিশ্রম এবং মানবিক মানসিকতা আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।

তোমরাই আগামী দিনের নেতৃত্ব, তোমরাই পরিবর্তনের অগ্রদূত।

Photos from We Can Change - WCC's post 06/06/2026

We Can Change কর্তৃক সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি তে ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬ সফলভাবে সম্পন্ন।

আলহামদুলিল্লাহ, We Can Change (WCC) এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডাঃ এস. এম. খালিদ মাহমুদ শাকিল এর নেতৃত্বে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬ সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।

দিনের শুরুতে প্রতিকূল আবহাওয়া থাকলেও পরবর্তীতে ঝালকাঠিবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই মানবিক উদ্যোগকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং আয়োজনের প্রতি আন্তরিক সন্তুষ্টি প্রকাশ করেন।
এই স্বাস্থ্য ক্যাম্পে শিশু, অর্থোপেডিকস, মেডিসিন, নাক-কান-গলা (ENT), গাইনি ও চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ঝালকাঠিবাসীর ইতিবাচক সাড়া ও উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে। অনেকেই ভবিষ্যতে এ ধরনের আরও স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এই মহতী উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি We Can Change (WCC)-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
🤝 আসুন, মানবতার সেবায় একসাথে কাজ করি। 💙 We Can Change - WCC

05/06/2026

আজকের, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে, We Can Change - WCC আয়োজিত "বিনামূল্যে স্বাস্থ্যসেবা' প্রোগ্রামে এক টুকরো WCCIAN! যারা স্লোগান দিচ্ছে,"WE CAN CHANGE "❤️

Photos from We Can Change - WCC's post 05/06/2026

We Can Change (WCC) কর্তৃক সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও সুস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় বক্তব্য প্রদান করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা। একই সঙ্গে দিনব্যাপী অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে চলমান রয়েছে ফ্রি হেলথ ক্যাম্পের কার্যক্রম, যেখানে অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করছেন।

Photos from We Can Change - WCC's post 04/06/2026

📢 ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬

স্বাস্থ্যই সম্পদ—এই লক্ষ্যকে সামনে রেখে We Can Change (WCC) আয়োজন করছে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প 🩺

Professor Dr. SM Khalid Mahmud Shakil Sir এর নেতৃত্বে এই ক্যাম্পে প্রদান করা হবে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে শিশু ও মহিলাদের স্বাস্থ্যসেবায়

📍 স্থান: সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি
🗓️ তারিখ: ৫ জুন ২০২৬ (শুক্রবার)

আপনি এবং আপনার পরিবারকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

🤝 আসুন, সচেতন হই — সুস্থ থাকি
💙 পাশে থাকুন We Can Change - WCC

Photos from We Can Change - WCC's post 03/06/2026

📢 আগামী ৫ জুন ২০২৬, We Can Change - WCC আয়োজিত ফ্রি হেলথ্ ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সময়: ৯ টা থেকে ৪ টা
আপনাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় আমরা এই মানবিক আয়োজনকে সফল করতে চাই। তাই নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ফ্রি হেলথ্ ক্যাম্পকে সফল করুন।

🩺 স্বাস্থ্যসেবার জন্য, মানবতার কল্যাণে।

02/06/2026
Photos from We Can Change - WCC's post 02/06/2026

আগামী ৫ জুন ২০২৬ (শুক্রবার) ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে We Can Change - WCC এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প।

Professor Dr. S. M. Khalid Mahmud Shakil Sir এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ প্রদান করবেন স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিশু ও মহিলাদের স্বাস্থ্যসেবায়।

হেলথ ক্যাম্প উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু ছাঈদ মহোদয়ের সাথে WCC প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তিনি এ আয়োজনের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

📍 সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি
🗓️ ৫ জুন ২০২৬ (শুক্রবার)

02/06/2026

📢 ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬

স্বাস্থ্যই সম্পদ—এই লক্ষ্যকে সামনে রেখে We Can Change (WCC) আয়োজন করছে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প 🩺

Professor Dr. SM Khalid Mahmud Shakil Sir এর নেতৃত্বে এই ক্যাম্পে প্রদান করা হবে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে শিশু ও মহিলাদের স্বাস্থ্যসেবায়

📍 স্থান: সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি
🗓️ তারিখ: ৫ জুন ২০২৬ (শুক্রবার)

আপনি এবং আপনার পরিবারকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

🤝 আসুন, সচেতন হই — সুস্থ থাকি
💙 পাশে থাকুন We Can Change - WCC

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

১৬, সত্যসরণ রোড, কুমাপট্টি রোড, ঝালকাঠি
Barishal
8400