09/06/2026
রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মীর শাকরুল আলম সীমান্ত ও বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী যুবরাজ খালিদ হাসান আরমান।
#শিবগঞ্জ #শিবগঞ্জ
08/06/2026
বঞ্চিত বগুড়াকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ।
#শিবগঞ্জ
08/06/2026
#পদত্যাগ
নির্বাচিত হওয়ার একদিনের মাথায় বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রীর সন্তান মীর সীমান্ত ৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র মীর শাকরুল আলম সীমান্ত সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন।
পদত্যাগপত্রে সীমান্ত বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।
#শিবগঞ্জ
07/06/2026
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের বিধিমালা অনুযায়ী রাজশাহী বিভাগের পরিচালক পদে একমাত্র প্রার্থী ছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। ফলে আজ অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন।
বার্তা প্রেরক
মোঃ আতিকুর রহমান
মাননীয় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী
স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
#শিবগঞ্জ
05/06/2026
শিবগঞ্জকে নিয়ে অনেক পরিকল্পনা মাথায় #শিবগঞ্জ
04/06/2026
সত্যিই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের যথেষ্ট উপকার হবে।
#শিবগঞ্জ
03/06/2026
বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে এলজিআরডি প্রতিমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৈঠকে চীনা প্রতিনিধিদল গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করে।
আজ বিকেল ৫টায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (Waste to Energy) এবং জৈব সার উৎপাদন খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
#শিবগঞ্জ
03/06/2026
পুরা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন স্যার #শিবগঞ্জ