04/06/2026
আলহামদুলিল্লাহ।
“এক ফোঁটা পানি, এক ধাপ সুস্থতা” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত একটি পরিবারের জন্য একটি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
যিনি এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাঁর দানকে কবুল করুন, তাঁর রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।
মানুষের কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
প্রাণের টানে রক্তদান
মেঘদাইর, কচুয়া, চাঁদপুর।
02/06/2026
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রাণের টানে রক্তদান' এর আয়োজনে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
01/06/2026
আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রাণের টানে রক্তদান"-এর আয়োজনে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মজুমদার সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সংগঠনের প্রতি তাঁদের দীর্ঘদিনের অবদান, নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। তাঁদের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
31/05/2026
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদান-এর উদ্যোগে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার কচুয়া মো. নাহিদ ইসলাম ও প্রশিক্ষক Saiful Islam Talukder Rony কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
31/05/2026
আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রাণের টানে রক্তদান”-এর আয়োজনে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এ বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো.ফরিদ আহমদ
30/05/2026
আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদান এর আয়োজনে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়।
30/05/2026
আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদান এর আয়োজনে দক্ষ সংগঠক গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।