25/05/2026
✨ “অভিযাত্রা ৩৬৫” একটি বছরের গল্প, অসংখ্য অনুভূতির নাম।
স্বপ্ন, পরিশ্রম, ভালোবাসা আর একতার পথ ধরে আমাদের প্রিয় সামাজিক সংগঠন Cooperative Hand's সফলভাবে অতিক্রম করলো তার গৌরবময় এক বছর।
এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সংগঠনের প্রিয় সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ছিল অনুপ্রেরণামূলক বক্তব্য, সংগঠনকে ঘিরে ভবিষ্যৎ ভাবনা, ভালোবাসা ও ঐক্যের বার্তা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, গান, সম্মাননা প্রদান এবং অসংখ্য সুন্দর মুহূর্ত, যা আমাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।
সেই অসাধারণ মুহূর্তগুলোকেই ক্যামেরাবন্দি করে তুলে ধরা হলো।
কারণ কিছু স্মৃতি শুধু দেখা যায় না, অনুভবও করা যায়।
“এক বছর শুধু সময়ের হিসাব নয়,
এটি একটি পরিবার হয়ে ওঠার গল্প। ✨
#অভিযাত্রা৩৬৫ .O
23/05/2026
আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা ও সহযোগিতায় আমাদের সংগঠন Cooperative Hands-এর ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত "অভিযাত্রা ৩৬৫" প্রোগ্রামটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল।
কিন্তু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা অত্যন্ত দুঃখজনক একটি খবর পাই। আমাদের সংগঠনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্টের প্রিয় নানাভাই আজ আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই আকস্মিক ও বেদনাদায়ক সংবাদের পর আমরা আমাদের বাকি আকর্ষণীয় কার্যক্রমগুলো স্থগিত করে তাৎক্ষণিকভাবে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করি। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা গভীরভাবে শোকাহত।
আমরা আমাদের ভাইস-প্রেসিডেন্ট এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন মরহুম নানাভাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন। আমিন।
সবাই আমাদের নানাভাইয়ের জন্য দোয়া করবেন।
#অভিযাত্রা৩৬৫ #শোকবার্তা #দোয়া_প্রার্থনা
03/05/2026
Cooperative Hand's এর ১ বছর পূর্তি উপলক্ষে “অভিযাত্রা ৩৬৫” অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করছি আজ।
গত এক বছরে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় আমরা এগিয়ে এসেছি সেবার পথে মানবতার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে।
🌿 “সেবার স্পর্শে জাগে স্বপ্ন – এক বছরের কাব্য!”
এই স্লোগানকে ধারণ করেই আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের এই বিশেষ মুহূর্ত।
📍 ভেন্যু: চাঁদপুর সরকারি কলেজ
📅 তারিখ: ২৩ মে
⏰ সময়: সকাল ৯টা
অনুষ্ঠানটি হবে সুশৃঙ্খল, সুন্দর ও নানা অর্থবহ কার্যক্রমে সাজানো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিস্তারিত সূচি ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।
আপনাদের উপস্থিতি ও দোয়া আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা 🤍
The link to register for the program is given in the comments section below ⬇️
01/05/2026
Happy International Workers’ Day! 🌍✨
Today, we honor the dedication, resilience, and unity of every hardworking individual who helps build our community and shape a better tomorrow. At Cooperative Hands, we believe true strength lies in working together every effort, every hand, every contribution matters. Let’s continue to support, uplift, and stand beside one another in every step forward. 💙
26/04/2026
২৭শে এপ্রিল—আমাদের জন্য একটি বেদনাময় দিন। আজ আমরা স্মরণ করছি আমাদের প্রিয় বন্ধু সৌমজিৎ সরকারকে। তিনি শুধু আমাদের সংগঠন Cooperative Hands-এর একজন সদস্যই ছিলেন না, বরং এই সংগঠনের সূচনার পেছনের অন্যতম প্রেরণা ছিলেন। তিনি সহ আমাদের প্রথম যাত্রা শুরু করি। কিন্তু দুঃখজনকভাবে, সংগঠনটি প্রকাশের কিছুদিন পরই এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে যান। আজও আমরা তাকে গভীরভাবে স্মরণ করি। আমাদের প্রতিটি ভালো কাজের মাঝে আমরা তাকে অনুভব করি এবং বিশ্বাস করি তিনি সবসময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন। চিরস্মরণীয় তুমি, প্রিয় বন্ধু।
(2006 to ♾️)🕊️
25/04/2026
আলহামদুলিল্লাহ! 🎉
আমাদের সামাজিক সংগঠন Cooperative Hand's সফলভাবে ১ বছর পূর্ণ করেছে।
এই এক বছরে আমরা ভালোবাসা, দায়িত্ববোধ এবং ঐক্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই যাত্রার সবচেয়ে বিশেষ বিষয় হলো—এখন পর্যন্ত আমাদের সকল কার্যক্রমের ফান্ডিং সম্পূর্ণভাবে আমাদের নিজেদের মেম্বারদের পকেট থেকে এসেছে। পাশাপাশি কিছু মেম্বারদের পরিবার ও আত্মীয়দের থেকেও আমরা সহায়তা পেয়েছি। এর বাইরে আমরা কখনো কোনো বাহিরের ফান্ড সংগ্রহ করি নাই।
গর্বের সাথে বলতে চাই, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা শুধু সমাজের জন্য কাজ করি এবং মানুষের পাশে থাকতে চাই।
আমাদের এই অর্জনের পেছনে রয়েছে আমাদের মেম্বারদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং ডেডিকেশন। প্রতিটি মেম্বারই আমাদের শক্তি, তাদের অবদান সত্যিই প্রশংসার যোগ্য।
ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আরও শক্তভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং মানুষের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। চলুন, একসাথে আরও অনেক দূর এগিয়ে যাই! 🌱✨
20/04/2026
🌿☀️ তৃষ্ণায় মানবতার স্পর্শ ☀️🌿
প্রখর রোদে ক্লান্ত পথিকের মুখে এক ফোঁটা স্বস্তির হাসি ফুটাতে—
Cooperative Hands নিয়ে এসেছে এক ছোট্ট মানবিক উদ্যোগ।
📅 তারিখ: ২১ এপ্রিল (আগামীকাল)
📍 স্থান: ছায়াবানি মোড়
এই তীব্র গরমে, এক গ্লাস শরবত হয়তো খুব ছোট কিছু,
কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে যত্ন, ভালোবাসা আর মানুষের পাশে থাকার অঙ্গীকার।
আসুন, আমরা একসাথে একটু স্বস্তি ছড়াই,
একটু মানবতা পৌঁছে দেই প্রতিটি পথচলতি মানুষের কাছে 💙✨
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
নতুন বছরের এই শুভক্ষণে আমাদের “Cooperative Hands” পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
নতুন বছর বয়ে আনুক নতুন সম্ভাবনা, নতুন উদ্যম আর আরও বেশি সহযোগিতা ও বন্ধন। আমরা একসাথে হাতে হাত রেখে সমাজের কল্যাণে আরও এগিয়ে যাব, এই হোক আমাদের অঙ্গীকার।
সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ হোক নতুন বছর, সুন্দর হোক প্রতিটি দিন। 🌸
29/12/2025
🎉 Match Day🎉
⚽ Cooperative Hand's VS TEAM COMRADE
📍 Venue: TECHNICAL HIGH SCHOOL & COLLEGE PLAY GROUND
🗓️ Date: 30 DECEMBER 2025
⏰ Time: 8:00am