Niaz Mohammad Khan

Niaz Mohammad Khan

Share

Member of the convening committee of Chittagong Metropolitan BNP and former councilor

যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি
সাবেক কাউন্সিলর ২৩ নম্বর ওয়ার্ড।

সাবেক বোর্ড মেম্বার চিটাগাং ডেভেলপমেন্ট অথোরিটি।

সাবেক বোর্ড অফ ট্রাস্টিং প্রিমিয়ার ইউনিভার্সিটি।
সাবেক সভাপতি ডাবলমুরিং থানা বিএনপি।

25/05/2026
02/05/2026

এটাই চিরসত্য।

29/04/2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

#১মে #

(এডমিন পোস্ট)

21/04/2026

🎯এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

তোমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আত্মবিশ্বাস, পরিশ্রম আর ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। মনোযোগ দিয়ে পরীক্ষা দাও, নিজের সেরাটা দাও—সাফল্য ইনশাআল্লাহ তোমাদের সঙ্গেই থাকবে।

এই মুহূর্তে হয়তো একটু ভয় বা নার্ভাস লাগছে, আর এটা কিন্তু একদম স্বাভাবিক! তবে মনে রেখো, তুমি তোমার সেরাটা দিয়ে প্রস্তুতি নিয়েছ। এখন শুধু আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার খাতায় সেটা তুলে ধরার পালা।

"বিশ্বাস রাখো নিজের পরিশ্রমের উপর, তোমার এই চেষ্টা কখনোই বৃথা যাবে না।"

পরীক্ষার আগের রাতে তোমাদের জন্য ছোট্ট কিছু পরামর্শ:

পর্যাপ্ত ঘুম: পরীক্ষার আগের দিন একদমই বেশি রাত জাগবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে এবং মনোযোগ ধরে রাখতে পর্যাপ্ত ঘুম খুব জরুরি।

জিনিসপত্র গুছিয়ে রাখা: অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, জ্যামিতি বক্স, স্কেল এবং পর্যাপ্ত কলম (কালো ও নীল) রাতেই গুছিয়ে স্বচ্ছ ফাইল বা ব্যাগে রেখে দাও।

সঠিক সময়ে উপস্থিতি: রাস্তার যানজটের কথা মাথায় রেখে কাল একটু আগেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিও, যেন কোনো তাড়াহুড়ো না হয়।

অযথা চাপ নয়: শেষ মুহূর্তে নতুন করে কঠিন কিছু পড়ার দরকার নেই। যা পড়েছ, তার ওপরই পুরোপুরি ভরসা রাখো।

তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা। মাথা ঠান্ডা রেখে, হাসিমুখে পরীক্ষা দাও। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাও, তোমরাই আগামী দিনের আশা। জয় তোমাদের হবেই! ✌️❤️

15/04/2026

সিআরবি শিরীষতলায় হাজারো জনতার উদ্দেশে যা বললেন বর্ষ বিদায়-বর্ষ বরণের আয়োজক চট্টগ্রাম নব বর্ষ উদযাপন পরিষদের মহাসচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।


#শুভ_নববর্ষ১৪৩৩

13/04/2026

বাংলা নববর্ষের শুভেচ্ছা,শুভ নববর্ষ ১৪৩৩

12/04/2026

চট্টগ্রাম নগরীর কদমতলী মহল্লায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি রোধ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও সিডিএ’র সাবেক বোর্ড সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

12/04/2026

বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে নগরের সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার-মঙ্গলবার (১৩ ও ১৪ এপ্রিল) এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় বর্ষবিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের আয়োজনের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, গান, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। জাসাস, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত সংগীত পরিবেশন করবেন।

নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম এবং সদস্য সচিব নিয়াজ মোহাম্মদ খান ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে আয়োজক কমিটির সদস্যরা সিআরবি শিরীষতলায় মঞ্চ পরিদর্শন করেন এবং প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম আহ্বায়ক হাসান মারুফ রুমি, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক নিয়াজ মোহাম্মদ আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু প্রমুখ।

10/04/2026

নববর্ষের শুভেচ্ছা💚

06/04/2026

পুলিশ কমিশনার কার্য্যালয়,চট্টগ্রাম ।

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কর্তৃক নব নিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হাসান শওকত আলীকে ফুলেল শুভেচ্ছা।

Want your business to be the top-listed Government Service in Chittagong Division?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Pathantuli Road, Chattogram
Chittagong Division