Awami Socaity Zone

Awami Socaity Zone

Share

Awami Socaity Zone

03/02/2026

The Political Lens
By RP Station

বিষয় : উন্মোচিত ইউনুস-জামায়াত জোটের মেটিকুলাস চক্রান্তের

সঞ্চালক:
রোকেয়া প্রাচী
অভিনেত্রী ও রাজনীতিবিদ

অতিথি:
মহিবুল হাসান চৌধুরী নওফেল
সাবেক শিক্ষামন্ত্রী
সাবেক সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি

সময় : ২ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশ সময় রাত ৯ টা

03/02/2026

ফাইয়াজের জামাতি রূপ তখন লুকানো ছিল, নাকি আমাদেরই চোখ বন্ধ ছিল?

এক সময় ফাইয়াজকে তুলে ধরা হয়েছিল “সাধারণ শিক্ষার্থী” হিসেবে। বলা হয়েছিল, সে নিপীড়নের শিকার, অবিচারের প্রতীক। সেই বয়ানে ভেসে গিয়েছিল সারা বাংলাদেশ। মানুষ রাস্তায় নেমে আহাজারি করেছিল, সামাজিক মাধ্যমে উঠেছিল সহানুভূতির জোয়ার।

কিন্তু সময়ই সবচেয়ে বড় সাক্ষী।
আজ সেই ফাইয়াজই দেখা যাচ্ছে ক্ষমতাকেন্দ্রিক জামায়াতের মঞ্চে। যে মঞ্চে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ পৌঁছায় না, সেখানেই তার সাবলীল উপস্থিতি।

প্রশ্ন উঠছেই—
তাহলে কি “সাধারণ শিক্ষার্থী” পরিচয়টা ছিল কেবল একটি রাজনৈতিক নাটকের অংশ?
নাকি জনআবেগকে ব্যবহার করে তৈরি করা হয়েছিল একটি সুবিধাজনক চরিত্র?

যে মুখ একদিন সহানুভূতির প্রতীক ছিল, আজ তা জামাতের চরিত্রে ।⁩

03/02/2026
08/09/2025

আওয়ামীলীগ ক্ষমতায় থাকতেই এক পা হারিয়ে ছিলো। ৫ আগস্টের পর শিশুর জন্য দুধ কিনতে যাওয়ার সময় জঙ্গী সালাউদ্দিন আম্মার ও তার সহযোগীরা নির্মমভাবে পিটিয়ে হ'ত্যা করে। এমনকি একফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি।

এই অন্যায়ের প্রতিটি হিসাব নেওয়া হবে—ইতিহাস কাউকে ক্ষমা করে না। ওপারে ভালো থাকবেন মাসুদ ভাই।

08/09/2025

শহীদ আব্দুল্লাহ আল মাসুদের অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা।

08/09/2025

রামুর বাসিন্দা একজন অসহায়-অসুস্থ মানুষ আর্থিক সমস্যার কারণে বিনা চিকিৎসায় দিনানিপাত করছিল।
বাংলাদেশ ছাত্রলীগ, রামু উপজেলা শাখা, কক্সবাজার এর উদ্যোগে সেই অসহায় রোগীর চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। আলো হয়ে থাকবে ছাত্রলীগ, অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

08/09/2025

হিন্দু বলে কি মেরেই ফেলতে হবে?
---
ভ্যান চুরির অপবাদ দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রুপলাল দাস ও তার একজন নিকটাত্মীয় মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে উগ্রবাদী মবের দল। রুপলাল পেশায় মুচি ও প্রদীপ দাস ভ্যানচালক। রুপলাল দাসের মেয়ের আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দিতে প্রদীপ ভ্যান নিয়ে রুপলালের বাড়িতে আসছিলেন। পথে মব তাদের প্রদীপের ভ্যানটিকে চুরির ভ্যান অপবাদ দিয়ে আক্রমণ করে। পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ হয়েছে বলে জানা যায়। একজন ঘটনাস্থলে মারা যান, অপরজনকে রংপুর হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন। মুচি রুপলাল দাসের কিশোর বয়সী ছেলে বাবার অবর্তমানে অর্থকষ্টে ভুগে মুচির পেশায় নাম লিখিয়েছে। খুনি ইউনূস তার পালিত মবের বিচার তো করলই না, এই দুজন নিহতের পরিবারের দায়িত্বও নেয়নি।

আজ হিন্দু হলেই কি বাংলাদেশে উগ্রবাদীদের প্রাণঘাতী হিংস্র আক্রমণের শিকার হতে হয়? অথর্ব ইউনূস সরকারের ছত্রছায়ায় মব হামলার কোন বিচার নেই বাংলাদেশে। এমন বাংলাদেশই কি উপহার দিলো জুলাই দাঙ্গা? ধিক্কার...

08/09/2025

বৈষম্যহীন সমাজ গড়তে গিয়ে নিজের শ্বশুরকে জজ সাহেব বানাচ্ছে, এরই নাম বৈষম্যহীন সমাজ গঠন - জননেত্রী শেখ হাসিনা

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Akmol Ali Road
Chittagong