Abong Ami - এবং আমি

Abong Ami - এবং আমি

Share

আমাদের পৃথিবী

Photos from Abong Ami - এবং আমি's post 30/07/2025

পতেঙ্গা সমুদ্র সৈকতের নামকরণের পেছনে একটি ঐতিহাসিক ও ভৌগোলিক প্রেক্ষাপট রয়েছে।

নামকরণের ইতিহাস:

‘পতেঙ্গা’ শব্দটি এসেছে স্থানীয় আরাকানি (রাখাইন) ও বাংলা ভাষার মিশ্র প্রভাব থেকে। ধারণা করা হয়, ‘পতানগাহ’ বা ‘পাট্টাঙ্গাহ’ শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ নদী বা সাগরের তীরবর্তী উঁচু বালুকাময় জমি।

একসময় এই এলাকা ছিল আরাকানি (রাখাইন) বসতির কেন্দ্র। তারা এখানে বাণিজ্য করত এবং সমুদ্রপথে যাতায়াত করত। সাগরপারের এই স্থানটিকে তারা তাদের ভাষায় ‘পটানগা’ বা ‘পাট্টাঙ্গাহ’ নামে ডাকত, যা পরে বাংলায় বিকৃত হয়ে হয় পতেঙ্গা।

কেউ কেউ বলেন, এখানে প্রচুর ‘পটকা’ মাছ ও ‘তেঙ্গা’ (টক) ফল জন্মাত – সেই সূত্রেও নামকরণ হতে পারে। তবে এটি লোককথা হিসেবেই বেশি পরিচিত।

ঐতিহাসিক গুরুত্ব:

পতেঙ্গা ছিল চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিকের প্রবেশপথ। প্রাচীনকাল থেকেই আরব, পারস্য ও ইউরোপীয় বণিকেরা এ পথ ব্যবহার করত।

ব্রিটিশ আমলেও পতেঙ্গা সামরিক ও নৌঘাঁটির জন্য গুরুত্বপূর্ণ স্থান ছিল।

📍 বর্তমানের পতেঙ্গা
এখন এটি শুধু সৈকত নয়, বরং চট্টগ্রাম বন্দরের পাশে একটি পর্যটনকেন্দ্র, যা ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণীয়।

06/12/2024

Concert On Deck

06/12/2024

Top View Bay One.

সূর্য তখন উদয় হচ্ছিল। ভাবলাম ছাদে যাই। মনে মনে ভাবলাম আমি হয়তো একাই হব। গিয়ে দেখি লোকের অভাব নাই। এক প্রাণবন্ত সকাল। যতই আলো ফুটছিল আমাদের চোখে আনন্দ আর উচ্ছাস ক্রমেই বাড়ছিল।
আরে শালার , জীবনে আর আছে কি? কাথা আর বালিশ ! আর কিছু ?

05/12/2024

2022 সাল। আমার শ্বশুড় মশাই ফ্রান্স থেকে দেশে এসেছেন। তিনি কক্সবাজার দেখেছেন। কিন্তু আমার বউ ও শ্বাশুড়ীর দেখা হয়নি। তাই যথারীতি চট্রগ্রাম এসেছেন ঘুরতে। এক ফাকে কক্সবাজার ও নিয়ে আসলাম। সকাল বেলা কাউকে না বলেই হোটেল থেকে বের হলাম সূর্যোদয় দেখব বলে। দেখা শেষ করে একটু দেরিতে ফিরলাম। ওদিকে আমার বউ, আমার শ্বশুড়ের কাছে নালিশ করেছে যে, আমি নাকি কোন মেয়ের সাথে দেখা করার জন্য সকাল বেলা বের হয়েছি। এই ভিডিও টি দেখলে আমার সেই দিনের কথা মনে পড়ে।

05/12/2024

কাশ্মীর নামার আগে এমনটিই দেখছিলাম। শ্রীনগরে নামার পর সিএনজি, কার, পাজারো, মাইক্রো ড্রাইভারদের বিশাল সিন্ডিকেট দেখলাম। একটু সময় নিয়ে রির্জাভ গাড়ি না নিয়ে লোকাল খোজা শুরু করলাম, ১০/১৫ মিনিটে পেয়েও গেলাম। শ্রীনগর বাস্তবিক অথৈই সুন্দর তবে শহর না, ডাল লেকের আশে পাশের এলাকা। ওখানে অনেক খুজে হযরত বাল মসজিদ নামের এক মসজিদে গেলাম ( মহানবী সাঃ) এর কেশ রাখা আছে ওখানে। অজস্র মানুষের ভীড় দেখলাম। শুনলাম কোন এক সময় কাশ্মীর রাজাকে (সাঃ) এর চুল গিফট করেছিলেন। তারপর থেকে ওখানে তা সংরক্ষিত আছে। আশে-পাশের প্রকৃতি দেখার মত। মনে হলো সত্যিই জান্নাতে আছি।

05/12/2024

আকাশ থেকে দেখলে বোঝা যায়, বাংলাদেশ কত উন্নত!
শুধু উন্নয়নের গানই শুনে গেলাম, উন্নতি আর হলো না। স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে, আর কত বছর লাগবে এই জাতির উন্নতি হতে? আমরা তো আসলে দেশকে ভালবাসি না। সকল রাজনৈতিক দলই নিজের আর পরিবারের উন্নতি করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। উপর থেকে চেয়ে দেখেন বাংলাদেশের অবস্থা। আমার ভিডিও গুলোতে অন্য দেশের ভিডিও পাবেন আকাশ থেকে পার্থক্য টা বুঝে নিয়েন।

05/12/2024

Inside Dhaka Airport (DAC)

05/12/2024

যারা এখনো আলুটিলায় যাননি, তাদের বলবো অবশ্যই যাবেন। এতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র অন্য কোথাও নেই। অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এখানে আমেরিকান, ইউরোপিয়ানদের আমন্ত্রন জানানো যেত। একদিন হয়তো ওরাও আসবে, শুধু আমার অজানা রবে।

05/12/2024

Alu Tila-Khagrachori (আলু টিলা-খাগড়াছড়ি)
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটন কেন্দ্রের আশে-পাশে অবকাঠামো গত উন্নয়ন, হোটেল, রেস্টুরেন্ট, টুরিস্ট বাস ইত্যাদি সুনিশ্চিত করতে পারলেই বিদেশী টুরিস্টদের ওয়েলকাম জানানো যাবে। আর তাতেই আপনার দেশ এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। শুধু প্রবাসী আয় দিয়ে আর কতকাল?

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chittagong
4370