01/05/2026
❤️ To every worker who gives their best every day — 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐚𝐲 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫𝐬.
On International Worker’s Day, CODEC pauses to recognize the people who are the true drivers of development: the farmers, the fishermen, the street vendors, the caregivers, the community volunteers, the informal workers who power our society quietly and tirelessly.
Development means nothing if it doesn’t reach the people who need it most. That’s why our work is rooted in 𝐝𝐢𝐠𝐧𝐢𝐭𝐲, 𝐟𝐚𝐢𝐫𝐧𝐞𝐬𝐬, and 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 — not just as values, but as action.
Happy May Day from all of us at CODEC. 🙌
13/04/2026
🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
নতুন বছরের প্রথম প্রভাতে কোডেক পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
নববর্ষের এই নতুন সূচনা আমাদের জীবনে বয়ে আনুক নতুন আশা, অসীম সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তনের আলো। ✨
এই নতুন বছরে আমরা আরও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ—
সমতা, ন্যায়বিচার, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের পথে একসাথে এগিয়ে যেতে।
মানুষের পাশে থেকে, মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলবো আরও শক্তভাবে, আরও দায়িত্বশীলভাবে।
সবার জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে—
এসো, একসাথে নতুন পথচলা শুরু করি। 🌱
#শুভ_নববর্ষ১৪৩৩ #নতুন_শুরু #টেকসই_উন্নয়ন
06/04/2026
🌟 বাগেরহাটে নতুন যাত্রা শুরু করলো CODEC Creative Child Center 🎒
শিশুদের আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বাগেরহাটে উদ্বোধন করা হয়েছে **CODEC Creative Child Center**।
CODEC Sustainable Enterprises Limited-এর Managing Director, কাজী ওয়াফিক আলম এর উদ্ভাবনে এই শিশু কেন্দ্রের যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল শিশু, তাদের অভিভাবক ও CODEC কর্মকর্তারা। শিশুরা খেলতে খেলতে শেখার বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটায়। 👧🧒🎨
এই উদ্যোগের মাধ্যমে English, Maths, Arts ও Science ভিত্তিক STEAM শিক্ষার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে কাজ করবে CODEC Creative Child Center।
📍 স্থান: মিঠাপুকুর পাড়, বাগেরহাট
Where joyful learning begins
📞 যোগাযোগ:
রাগিব আহসান – 01720994997
মোঃ রাফি আহমেদ – 01777028323
সৈয়দ মাহবুবুর রহমান – 01710122515
16/03/2026
🎉 বাগেরহাটে প্রথমবার — CODEC’s Creative Child Center!
প্রাইমারি পর্যায়ের (Grade 1–Grade 5) শিশুদের জন্য আধুনিক ও আনন্দময় শেখার বিশেষ আয়োজন 🌟
🧠🎨 খেলার ছলে শেখা — বিশ্বমানের STEAM পদ্ধতিতে
এক ছাদের নিচে থাকছে:
✅ গণিত
✅ বিজ্ঞান
✅ অংকন
✅ ইংরেজি
🚀 ২১শ শতাব্দীর প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা গড়ে তুলতে
আমরা শুধু পড়াই না — আপনার শিশুর স্বপ্ন ও সৃজনশীলতা বিকাশে কাজ করি।
❤️ অভিভাবকদের জন্য থাকছে বিশেষ গাইডেন্স ও স্পেশাল প্রোগ্রাম।
📅 ইনশাআল্লাহ আগামী মাস থেকেই ভর্তি শুরু — সিট সীমিত!
আজই যোগাযোগ করুন:
📞 রাগিব আহসান – 01720-994997
📞 সৈয়দ মাহবুবর রহমান – 01710-122515
🌟 আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হোক এখান থেকেই।
👉 পোস্টটি শেয়ার করুন — বাগেরহাটের প্রতিটি অভিভাবকের কাছে পৌঁছে দিতে।
04/01/2026
🌟 বাগেরহাটে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে
🎒 CODEC Creative Child Center
শিশুদের শেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—শেখা হতে পারে আনন্দময়, সৃজনশীল ও বাস্তবভিত্তিক। এই বিশ্বাস থেকেই বাগেরহাটে যাত্রা শুরু করতে যাচ্ছে CODEC Creative Child Center।
এই সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য থাকবে STEAM ভিত্তিক সহায়ক শিক্ষা কার্যক্রম, যেখানে গুরুত্ব দেওয়া হবে—
📘 English
➗ Maths
🎨 Arts
🔬 Science
খেলাধুলা, হাতে-কলমে শেখা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, কৌতূহল এবং বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
👧🧒 প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী
📍 স্থান: বাগেরহাট
✨ An initiative of CODEC Sustainable Enterprises Limited
🌈 Where joyful learning begins
📢 বিস্তারিত জানতে যোগাযোগ করুন—
📞 01720-994997
📞 01777-028323
📞 01710-122515