Abdul Mabud

Abdul Mabud

Share

“রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে সেটি ক্ষমতার খেলায় পরিণত হয়, যেখানে সাধারণ মানুষ শুধু দর্শক।”

17/11/2025
09/11/2025

যেখানে এলডিপির ভালো প্রার্থী আছে সেসব আসন বিএনপিকে ছেড়ে দেওয়ার পরামর্শ কর্নেল অলির।

Liberal Democratic Party 🇧🇩 LDP ☂️



#এলডিপি #কর্ণেল_অলি #রাজনীতি #কর্নেল_অলি

07/11/2025

এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনও হাসিনার লোকজন সক্রিয় রয়েছে। কেউ এস আলমের মাধ্যমে, কেউ কেউ অন্যভাবে। এখন শুনছি এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছে। এটা আমার কথা না, জনগণের কথা। আমিও তাদের সাথে একমত।

বুধবার (৫ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অবস্থা ভালো না। সবকিছুর দাম হু হু করে বাড়ছে। কারণ, হাসিনা বাংলাদেশে আর অবশিষ্ট কিছুই রাখেনি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করতো।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি হেলাফেলা করে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। দেশে রক্তপাত হচ্ছে, বিএনপির নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যদিয়ে যাচ্ছে। কেউ তুলছে চাঁদা, কেউ দখল করছে, এভাবেই চলছে দেশ।

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। উদ্বোধক ছিলেন আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলম, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মোসলেম উদ্দিন, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাঈদ ইবনে খায়ের, বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি এনাম সওদাগর, এলডিপি নেতা সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম খান, সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসাইন ইমরান, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য সচিব ওসমান সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, চন্দনাইশ গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল, শাহজাহান, হামিদ, বশির, রাসেদ, জাহাঙ্গীর মেম্বার, খোকন, দুলাল, শাহাজান, মো. আবছার, নাজিম উদ্দিন, শাহেদ প্রমুখ।

Photos from Abdul Mabud's post 07/11/2025

রাজনীতিতে একজন নেতাকে তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।

07/11/2025

আমরণ অনশনে বসেছেন আম তারেক রহমান,
কিন্তু সাংবাদিকদের ক্যামেরার কারণে কিছু খেতে পারছেন না। তাই ক্যামেরা সরানোর অনুরোধ জানাচ্ছেন তার দলের এই নেত্রী।

06/11/2025

“সত্যিকার নেতা নিজের জন্য কিছু রাখে না, বরং সবকিছু উজাড় করে দেয় মানুষের জন্য।”

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chandanaish
Chittagong