Student Battalion

Student Battalion

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Battalion, Social service, Fatickchari, Chittagong.

Student Battalion is a non-political,social organization founded in 2019 with the motto “For the Society, For the Nation.” Since its inception, it has been working for the welfare of students and society.

08/06/2026

প্রাণের তরে প্রাণ
রক্ত করিব দান,
রক্ত দিতে নাহিকো ভয়
মানবতাকে করিব জয়।

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন এর সম্মানিত আহ্বায়ক জনাব মুহাম্মদ মুরশেদ এর তৃতীয় বারের মতো স্বেচ্ছায় এবি পজেটিভ(Ab+) রক্তদানে স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।মানবতার তরে স্টুডেন্ট ব্যাটালিয়ন এর এই পথযাত্রা অনন্তকাল জুড়ে অব্যাহত থাকার প্রত্যাশায় সকল স্বেচ্ছাসেবীর প্রতি অহর্নিশ ভালোবাসা।

07/06/2026

স্টুডেন্ট ব্যাটালিয়নের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ।

আগামী ১৩ জুন ২০২৬ তারিখে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টুডেন্ট ব্যাটালিয়নের বর্ণাঢ্য আয়োজন— “৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষক ও অভিভাবক সদস্যদের মরনোত্তর সম্মাননা প্রদান এবং নবীন বরণ অনুষ্ঠান”।

প্রতিষ্ঠালগ্ন থেকে স্টুডেন্ট ব্যাটালিয়ন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও অভিভাবক সদস্যদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নবীনদের আনুষ্ঠানিক বরণ করা হবে।

উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সকল শুভানুধ্যায়ীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও সার্থক করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

তারিখ: ১৩ জুন ২০২৬
আয়োজক: স্টুডেন্ট ব্যাটালিয়ন

02/06/2026

স্টুডেন্ট ব্যাটালিয়নের সদস্য Azad Mohoshin এর ১৬ তম বারের মত এ পজিটিভ(A+) রক্তদান।

তাকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা💚
আগামীতেও এমন মানবিক কাজে তাকে নিয়োজিত রাখার তৌফিক দান করুক।

31/05/2026

স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের সম্মানিত উপদেষ্টা জনাব অহিদুল আলম এর পরম মমতাময়ী 'মা' আজ ভোররাতে ইমামনগর,নাজিরহাটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা মরহুমার মৃত্যুতে গভীর শোক এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি,মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতে উচ্চ মর্যাদায় আসীন করুক এবং মরহুমার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুক;আমিন।

,(আজ যোহরের নামাজের পর জামিয়া বাবু নগর মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।)

26/05/2026

মানবতার সেবা,শিক্ষা বিস্তার,রক্তদানে জীবন বাঁচানো,অসহায় মানুষের পাশে দাঁড়ানো-
এসবই আমাদের দায়িত্ব,আমাদের অঙ্গীকার।
সেবা,শৃঙ্খলা,নেতৃত্ব,দেশপ্রেম-কে সামনে রেখে স্টুডেন্ট ব্যাটালিয়ন সেই অঙ্গীকার নিয়েই কাজ করছে।
জ্ঞান,মানবতা ও নৈতিকতার পথে তরুণদের অগ্রযাত্রায় আপনিই হতে পারেন পরিবর্তনের অগ্রদূত।

আসুন।নিজেকে বদলায়,সমাজকে বদলায়,দেশকে গড়ি।

-স্টুডেন্ট ব্যাটালিয়ন

24/05/2026

শুভ জন্মজয়ন্তী, বিদ্রোহী কবি!

তোমার শব্দের আগুন আমাদের চিরন্তন প্রেরণা।

-স্টুডেন্ট ব্যাটালিয়ন

23/05/2026

স্টুডেন্ট ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সহকারী উপদেষ্টা এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনামূলক বক্তব্য-

Photos from Student Battalion 's post 22/05/2026

গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন আহ্বায়ক কমিটি-২০২৬ কর্তৃক গত ২১মে,২০২৬ ইংরেজি,বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ,আহ্বায়ক কমিটির সকল সদস্য,এবং বর্তমান শিক্ষার্থীদের একাংশ।

এ সময় শিক্ষকরা সদস্যদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার উপযোগিতা পেশ করেন।

আহ্বায়ক কমিটি কর্তৃক অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট ব্যাটালিয়নের পরিচিতি,২০১৯ সাল পরবর্তী সকল কার্যক্রম,এবং এই ধরনের সামাজিক সংগঠনে যুক্ত হলে তাদের ভবিষ্যত উপযোগিতা সম্পর্কে অবগত করেন,তারা সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন।

📌২১ মে,২০২৬ইংরেজি

Photos from Student Battalion 's post 13/05/2026

গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন আহ্বায়ক কমিটি-২০২৬ কর্তৃক প্রথমবারের মত সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীদের পূর্ববর্তী কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়,তারা সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন।

📌10 may,2026

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Fatickchari
Chittagong