Dawah Community Comilla University

Dawah Community Comilla University

Share

A university-based Islamic community for Comilla University students.

22/04/2026

সাপ্তাহিক পাঠচক্র -

বই: প্রাচ্যবিদদের ইসলামচর্চার নেপথ্যে
লেখক: ড. মুসতফা আস-সিবাঈ

জ্ঞানচর্চার নিয়মিত আসরে আগ্রহী ভাইদের সাদরে আমন্ত্রণ।
📍 স্থান: কেন্দ্রীয় মসজিদ, কুবি

🗓 তারিখ: ২৩ই এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ সময়: বাদ আসর

21/04/2026

আগামীকাল, ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে "দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর নতুন সদস্য সংগ্রহ বুটক্যাম্প।

উম্মুক্ত এই দাওয়াহ’র প্রাঙ্গণে আপনাকেও স্বাগতম।

স্থান: বিবিএ ফ্যাকাল্টির সামনে
সময় : সকাল ১০টা - ১টা

15/04/2026

অনাকাঙ্ক্ষিত কারণবশত আমাদের আগামীকালের পাঠচক্র হচ্ছে না।
আগামী সপ্তাহে যথারীতি পাঠচক্র অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

10/04/2026

📍সূরা কাহাফ

Photos from Dawah Community Comilla University's post 08/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিহিল কারিম।

শান্তি ও মানবতার ধর্ম ইসলামের সুমহান আদর্শকে ধারণ করে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার প্রত্যয়ে আমরা এগিয়ে চলছি। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে, দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

আমাদের এই পথচলার মূল লক্ষ্য হলো একটি সুন্দর ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ, যেখানে প্রতিটি কাজ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

"তোমাদের মধ্যে এমন একদল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে। আর তারাই সফলকাম।" (সূরা আল-ইমরান: ১০৪)

আমাদের নবগঠিত কমিটির প্রতিটি সদস্য এই গুরুদায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, নেতৃত্ব মানে ভোগ নয়, বরং ত্যাগ ও সেবা। এ প্রসঙ্গে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন:

مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ

"যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন।" (সহীহ মুসলিম)

আমাদের লক্ষ্য ও ভিশন:
১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও নৈতিকতার প্রসার ঘটানো।
২. সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় সক্রিয় অংশগ্রহণ।
৩. ভ্রাতৃত্ব ও সহমর্মিতার মাধ্যমে একটি আদর্শ ক্যাম্পাস পরিবেশ তৈরি করা।
৪. ইসলামী অনুশাসনের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়ার স্বপ্ন দেখা।

আমরা আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের ইখলাস (নিষ্ঠা) ও সবর (ধৈর্য) দান করেন।

আসুন, আমরা সবাই মিলে ইসলামের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করি এবং একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাই।

জাজাকুমুল্লাহু খাইরান।

বিনীত,
দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Photos from Dawah Community Comilla University's post 07/04/2026

"দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

নতুন কমিটি প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ তায়া’লার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। একই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি।
এবং দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিগত কমিটির সদস্যগনের প্রতি।

নতুন কমিটির সদস্যরা যাতে আগামীর কাজগুলো ইখলাস এবং দ্বায়িত্বের সাথে আনজাম দিতে পারে, সেই তৌফিক মহান রবের কাছে চাই এবং আপনাদের দোয়া কামনা করছি।
جَزَاكُمُ ٱللَّٰهُ خَيْرًا

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে "দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় " এবং বিশ্বের নানান প্রান্তের মজলুম মুসলমানের পক্ষ হতে সকলকে ঈদের শুভেচ্ছে ও ঈদ মোবারক🌙✨

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার নেক আমলসমূহ কবুল করুন।

25/02/2026

সাপ্তাহিক পাঠচক্র -

কোরআনের সাথে কাটুক আমাদের রমাদান

বই: তারাবীহর সালাতে কোরআনের বার্তা
লেখক: শায়খ আহমাদুল্লাহ

জ্ঞানচর্চার নিয়মিত আসরে আগ্রহী ভাইদের সাদরে আমন্ত্রণ।
📍 স্থান: কেন্দ্রীয় মসজিদ, কুবি

🗓 তারিখ: ২৬ই ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ সময়: বাদ আসর

Photos from Dawah Community Comilla University's post 18/02/2026

আলহামদুলিল্লাহ,
আজকে স্বল্প সময়ের আলোচনা ছিল অনেক গুরুত্বপূর্ণ এবং অর্থবহ।

দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের "প্রোডাক্টিভ রমাদান" হালাকাতে উস্তাদ ফজলে এলাহী হাফিজাহুল্লাহ
আলোচনায় অনেকগুলো বিষয় এনেছেন। তন্মধ্যে রমাদানে আমাদের করণীয় হিসেবে তিনি বলেন;

১. রমাদানকে পাওয়ার কারণে আল্লাহর কাছে শোকরগুজার হওয়া
২. সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকা
৩. সার্বিকভাবে আমলের পরিমান বাড়িয়ে দেওয়া
৪. কোরআনের সাথে বেশি থেকে বেশি সময় কাটানো
৫. রোজার হক আদায় করে রোজাগুলো পালন করা।

প্রোগ্রামে উপস্থিত সকলকে আল্লাহ তায়ালা জাযায়ে খায়ের দান করুন।

18/02/2026

সাপ্তাহিক পাঠচক্র -

কোরআনের সাথে কাটুক আমাদের রমাদান

বই: তারাবীহর সালাতে কোরআনের বার্তা
লেখক: শায়খ আহমাদুল্লাহ

জ্ঞানচর্চার নিয়মিত আসরে আগ্রহী ভাইদের সাদরে আমন্ত্রণ।

📍 স্থান: কেন্দ্রীয় মসজিদ, কুবি
🗓 তারিখ: ১৯ই ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ সময়: বাদ আসর

17/02/2026

🌙 রমাদান সামনে… আমরা কতটা প্রস্তুত?

আল্লাহ তাআলা বলেন-
“হে মুমিনগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
(সূরা আল-বাকারা ২:১৮৩)

রমাদান শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার মাস নয়; এটি তাকওয়া অর্জনের মাস, নিজেকে গড়ে তোলার মাস, জীবনের দিক পরিবর্তনের মাস।

সেই ভাবনা থেকেই আয়োজন “প্রোডাক্টিভ রমাদান” -
যেখানে আলোচনা করবেন সম্মানিত আলেম
মাওলানা ফজলে এলাহী (হাফিঃ)।

কীভাবে ইবাদত, সময় ব্যবস্থাপনা ও আত্মশুদ্ধির মাধ্যমে রমাদানকে সত্যিকারের ফলপ্রসূ করা যায়- সেই পথনির্দেশনাই থাকবে আলোচনায়।

🗓 ১৮ই ফেব্রুয়ারি (বুধবার)
🕰 বাদ আসর
📍 কেন্দ্রীয় মসজিদ, কুবি

রমাদানের এই আগমনী সন্ধ্যায় আপনারা সকলেই সবান্ধব আমন্ত্রিত 💙

আয়োজনে: দাওয়াহ কমিউনিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Comilla
3500