24/05/2026
জাতীয় নাগরিক পার্টি এনসিপির “কুতুবদিয়া উপজেলার” আলী আকবর ডেইল ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হলো।
জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ ও নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে সংবিধান সভা নির্বাচনে জনমত গঠন।
24/05/2026
জাতীয় নাগরিক পার্টি এনসিপির “কুতুবদিয়া উপজেলার” আলী আকবর ডেইল ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হলো।
24/05/2026
ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের (তাবেলরচর) সমন্বয় সভা।
18/05/2026
জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা আওতাধীন কুতুবদিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে-
আহ্বায়কঃ মামুনুর রশিদ
সিনিয়র যুগ্ম আহ্বায়কঃআব্দুল মোমেন
সদস্য সচিবঃ মোহাম্মদ শাহাদাত হোসাইন
সিনিয়র যুগ্ম সদস্য সচিবঃকামরুল হাসান তৌসিফ
মুখ্য সংগঠকঃ শহিদুল ইসলাম কাবিদ
সিনিয়র সংগঠকঃ মোঃ আরাফাত
আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে অভিনন্দন।
17/05/2026
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কুতুবদিয়া উপজেলার উ.ধুরুং ইউনিয়ন শাখার (আংশিক) সমন্বয় কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।
#এনসিপি #কমিটি #ধুরুং #কুতুবদিয়া
17/05/2026
সরকারের কথা হলোঃ ভোট না দিলে চাল দেবনা…
13/05/2026
আবু রাসেল রবিন,
সাবেক জাতীয় নাগরিক কমিটি কুতুবদিয়া উপজেলার প্রধান প্রতিনিধি এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রধান সমন্বয়কারী হিসেবে তাঁর দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ভূমিকার জন্য সত্যিই প্রশংসার দাবিদার। জুলাই-আগস্টের বিপ্লবী পরিস্থিতির পর, যখন সমাজের প্রতিটি স্তরে স্থিতিশীলতা ও পুনর্গঠনের ডাক ছিল, তখন তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই জটিল সময়ে তাঁর এই দায়িত্ব কাঁধে নেওয়া কেবল সাহসই নয়, বরং জনসেবার প্রতি তাঁর আন্তরিকতার পরিচয় দেয়।
রবিন কুতুবদিয়ায় তাঁর নিজ এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান এবং সার্বিক উন্নতির লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তাঁর কর্ম তৎপরতা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছে এবং মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। একজন দক্ষ সমন্বয়কারী হিসেবে, তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে যোগসূত্র তৈরি করে এলাকার উন্নয়নে গতি এনেছেন।
দেশপ্রেম এবং মানুষের কল্যাণে কাজ করার তাঁর এই অক্লান্ত প্রচেষ্টার জন্য তাঁকে জানাই আন্তরিক সাধুবাদ। তাঁর মতো নেতৃত্ব আমাদের সমাজের জন্য অপরিহার্য।
রবিন কুতুবদিয়া -এর ভবিষ্যৎ সকল উদ্যোগে আমরা সফলতা কামনা করি এবং আশা করি তাঁর এই কার্যক্রম আরও অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
রবিন কুতুবদিয়ার কাজের কিছু ক্ষেত্র উল্লেখযোগ্য:
সামাজিক সমস্যা সমাধান:গত ৬০ বছরের অবহেলিত গ্রাম আজম কলোনিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন।
রিসিট ভিত্তিক নাগরিক সেবাঃ বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তরে রশিদ-ভিত্তিক সেবা চালু করার ক্ষেত্রে উনার অগ্রণী ভূমিকা রয়েছে।
দুর্নীতি বিরোধী অভিযানঃ ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। তখন আবু রাসেল রবিন কুতুবদিয়া উপজেলার প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন । উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ।
উন্নয়নমূলক কার্যক্রম: অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক ক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য কাজ।
জনসচেতনতা বৃদ্ধি: তিনি স্থানীয় পর্যায়ে সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিতে বেশ সক্রিয়। সামাজিক বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইন পরিচালনা।
তরুণদের উৎসাহ: যুব সমাজকে সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশ নিতে উৎসাহিত করা।
সমন্বয় ও সহযোগিতা: বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করে সমন্বিতভাবে কাজ করা।
পরিশেষে বলা যায়,
রবিন কক্সবাজার জেলার ও কুতুবদিয়া উপজেলার উন্নয়নে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই নিষ্ঠাপূর্ণ কাজ কেবল বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
13/05/2026
অভিনন্দন
জাতীয় ছাত্রশক্তি কুতুবদিয়া উপজেলা।
10/05/2026
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রথম দফায় ১০০ প্রার্থীতা ঘোষণা। কক্সবাজার থেকে এ তালিকায় রয়েছেন-
সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার সদর উপজেলা।
মুহাম্মদ হোছাইন, দপ্তর সম্পাদক, জেলা এনসিপি, চেয়ারম্যান প্রার্থী, উখিয়া উপজেলা।
রাইয়ান কাশেম, সাংগঠনিক সম্পাদক, জেলা এনসিপি, মেয়র প্রার্থী, কক্সবাজার পৌরসভা।
10/05/2026
09/05/2026
সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার সদর উপজেলা কমিটি থেকে আব্বাস উদ্দিনকে প্রত্যাহার করে নেয়া হলো।
09/05/2026
কুতুবদিয়া এনসিপিতে যুক্ত হোন।
📞☎️01838-632489