কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

Share

একের সহযোগিতায় অন্যের জীবন,সমৃদ্ধ হোক আত্মার বাঁধন

16/06/2026

✊✊✊

11/06/2026

#খেলার জন্য ভোরে উঠতে পারলে, ফজরের সালাতের জন্য কেন নয়?

#প্রিয় দলের খেলা দেখার জন্য আমরা কত কিছুই না করি! রাত জেগে থাকি, অ্যালার্ম দিয়ে রাখি, ভোররাতে ঘুম থেকে উঠে টিভির সামনে বসে যাই। কারণ আমরা জানি, গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা যাবে না।
কিন্তু একটু ভেবে দেখুন—
#যে রব প্রতিদিন আমাদের জীবন, রিযিক, সুস্থতা ও নিরাপত্তা দান করছেন, তাঁর পক্ষ থেকে দিনে পাঁচবার যে আহ্বান আসে, সেই ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা কতটা আন্তরিক?
খেলার জন্য ভোরে উঠতে পারলে, ফজরের সালাতের জন্য কেন নয়?
#বিশ্বকাপের উত্তেজনা কয়েক দিনের, একটি জয়-পরাজয়ের আনন্দ বা কষ্টও ক্ষণস্থায়ী। কিন্তু একটি ফজরের সালাত আমাদের রবের নৈকট্য, অন্তরের প্রশান্তি এবং আখিরাতের মুক্তির সঙ্গে জড়িত।
#তাই আসন্ন বিশ্বকাপকে শুধু বিনোদনের উপলক্ষ না বানিয়ে, নামাজের প্রতি যত্নবান হওয়ার একটি সুযোগও বানাই। খেলা দেখি, আনন্দ করি, প্রিয় দলকে সমর্থন করি—তবে যেন ফজরের আজান আমাদের কাছে কোনো ম্যাচের বাঁশির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়।
#কারণ একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় জয় মাঠে নয়, সিজদায়। :::

Photos from কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন's post 11/06/2026

কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর ব্রাজিলvsআর্জেনটিনা সমর্থক স্কোয়াড✌️🥰

শীগ্রই স্কোয়াডে পরিবর্তন আসবে😁🤗🥹

09/06/2026

What a Delivery from Taskin Ahmed! Matthew Short departs on the very first delivery! 🔥

07/06/2026

শুরু থেকে এ পর্যন্ত যে কাউকে রক্তদান সহায়তায় সংগঠনের অন্যান্যদের মধ্যে অন্যতম সদস্য Rk Robin। সে তার সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করে থাকেন।আমরা তার এই সহযোগিতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।

05/06/2026

যুব এবং সুন্দর একটি সমাজ ধ্বংসকারী-মাদক ব্যবসায়ীদেরকে এভাবে শায়েস্তা করার,এখন শুধু সময়ের ব্যাপার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্রাহ্মণহত্যা গ্রামে অনুষ্ঠিত মাদক কারবারি,মাদকসেবী ও মাদককারবারিদের আশ্রয়প্রশ্রয়কারীর বিরুদ্ধে এমন একটি সামাজিক প্রতিবাদ অবশ্যই কল্যাণের বার্তা দেয়।

03/06/2026

#হিটস্ট্রোকের সতর্কতা!!
দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে এক অসহনীয় ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই সময়ে, বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা থেকে বিরত থাকুন।

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই উত্তম। বাইরে যেতে হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহার করুন। অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ঘন ঘন পর্যাপ্ত পানি পান করুন।

এই সময়ে খোলা মাঠে কৃষিকাজ বা দীর্ঘ সময় পরিশ্রমমূলক কাজ করা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবাই এসব বিষয়ে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
জনসচেতনতায়

- Bangladesh Weather Observation Team Ltd.

01/06/2026

শোক সংবাদ
আঙ্গাপুর দক্ষিণপাড়া নিবাসী জনাব ফরিজ উদ্দিন মাস্টার সাহেব অদ্য বিকাল ০৫:৩০ মিনিটে ঢাকা পিজি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

কোদালিয়া , কালিকাপুর , বুড়িচং, কুমিল্লা
Cumilla
৩৫০০