Gono Odhikar Parishad - GOP

Gono Odhikar Parishad - GOP

Share

গণতন্ত্র | ন্যায়বিচার | অধিকার | জাতীয়স্বার্থ
"জনতার অধিকার আমাদের অঙ্গীকার
আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার"

27/05/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই-বোন সহ সারাবিশ্বের মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদ-উল-আজহা'র আন্তরিক শুভেচ্ছা।

ঈদ-উল-আজহা আমাদের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়।

আসুন, কুরবানির এই মহান আদর্শ ধারণ করে—অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণমানুষের বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হই।

ত্যাগের এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

"ঈদ মোবারক"

— মোঃ নুরুল হক নুর, এমপি

সংসদে সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি বন্ধসহ প্রবাসীদের ১০ দফা দাবি 08/05/2026

জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ, অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা এবং বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানোর দাবিসহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

সংসদে সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি বন্ধসহ প্রবাসীদের ১০ দফা দাবি জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ, অসহায় প্রবাসীদের মরদেহ সরক....

Photos from Gono Odhikar Parishad - GOP's post 08/05/2026

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের অধিকার আদায়ে ১০ দফা দাবি পেশ:

​ঢাকা, ৮ মে ২০২৬: প্রায় ২ কোটি প্রবাসীর অধিকার আদায় ও কল্যাণে নিবেদিত সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (আল-রাজী কমপ্লেক্স) "বর্তমান সরকারের নিকট প্রায় ২ কোটি প্রবাসীর প্রত্যাশা" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা, পথচারীদের মাঝে খাবার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মানবপাচার প্রতিরোধ ও পুনর্বাসন সম্পাদক ​মো.শাহাব উদ্দীন শিহাব এর সন্চালনায় ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লিমন খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, সহঃ দপ্তর সম্পাদক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহ সভাপতি নেওয়াজ খান বাপ্পি, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম, পেশাজীবি অধিকার পরিষদের গণমাধ্যম সম্পাদক রোকনুজ্জামান, রোমান খান, সদস্য সচিব, গণসংস্কৃতি পরিষদ, এছাড়াও গণ, যুব অধিকার, শ্রমিক অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় ও দেশীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ​আসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ​মিমজাল মুফতি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক, ​মোহাম্মদ ফোরকান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (সংযুক্ত আরব আমিরাত শাখা), ​ফয়সাল সরকার, সদস্য (সিঙ্গাপুর শাখা), ​মো. আবু হানিফ হাওলাদার, সভাপতি (মরিশাস শাখা), ​মো. রেজাউল, সহ-সভাপতি (মরিশাস শাখা), শেখ জাহিদ হাসান, সৌদি আরব শাখার অর্থ সম্পাদক।

​অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন প্রবাসীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের নিকট ১০ দফা যৌক্তিক দাবি পেশ করেন। ​উপস্থাপিত ১০ দফা দাবি:

​১. মরদেহ পরিবহন: অনিয়মিত, আনডকুমেন্টেড ও অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার ‘নীতিমালা-২০২২’-এর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।

২. রাজনৈতিক প্রতিনিধিত্ব: জাতীয় সংসদে বা উচ্চকক্ষে প্রবাসীদের জন্য ন্যূনতম ১০% সংরক্ষিত আসন সাংবিধানিকভাবে নিশ্চিত করা।

৩. বিমানবন্দর ও টিকিট সিন্ডিকেট: বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করা এবং বিমান টিকিট সিন্ডিকেটমুক্ত করে সুলভ মূল্যে নিশ্চিত করা।

৪. নাগরিকত্ব ও পেনশন: যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়ন এবং প্রবাসীদের জন্য কার্যকর পেনশন সুবিধা চালু করা।

৫. পাসপোর্ট ও দূতাবাস সেবা: পাসপোর্টে নাম ও বয়স সংশোধনের সহজ সুযোগ এবং দালালমুক্ত ডিজিটাল দূতাবাস সেবা নিশ্চিত করা।

৬. সুরক্ষা আইন ও চিকিৎসা: ‘প্রবাসী সুরক্ষা আইন’ প্রণয়ন, প্রতিটি জেলায় প্রশাসনিক সহায়তা কেন্দ্র এবং প্রবাসীদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যবীমা চালু করা।

৭. বাজেট ও শিক্ষা: জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য ৫% বিশেষ বরাদ্দ রাখা এবং পাঠ্যপুস্তকে ‘প্রবাস শিক্ষা’ অন্তর্ভুক্ত করা।

৮. বৈধকরণ ও ভিসা সুবিধা: অনথিভুক্ত প্রবাসীদের বৈধ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা এবং ঢাকা থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোর ভিসার ব্যবস্থা করা।

৯. শ্রম কল্যাণ উইং: প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে পর্যাপ্ত দক্ষ জনবলসহ ‘শ্রম কল্যাণ উইং’ স্থাপন ও সেবা বৃদ্ধি করা।

১০. অভিবাসন ব্যয় ও ঋণ: সরকারিভাবে (G2G) বিদেশে কর্মী প্রেরণের খরচ সর্বোচ্চ ১ লক্ষ টাকায় সীমাবদ্ধ করা এবং প্রবাসফেরতদের জন্য জামানতবিহীন ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা।

​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তারা সর্বদা অবহেলিত। দেশের সমৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব।

​অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

​বার্তা প্রেরক,
​সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

01/05/2026

সবাই মহান মে দিবসের শুভেচ্ছা

29/04/2026

প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ড্রেস, ব্যাগ, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়ার পাশাপাশি তাদের মানসম্মত শিক্ষার আরও উন্নয়ন করতে হবে।

Gono Odhikar Parishad - GOP

27/04/2026

অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ও কৃষক-জনতার অকৃত্রিম বন্ধু, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্রচিত্তে স্মরণ করছি। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।

মোঃ নুরুল হক, (এমপি)
প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি)।

20/04/2026

বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

-নুরুলহক নূর
প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Photos from Gono Odhikar Parishad - GOP's post 17/04/2026

সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Gono Odhikar Parishad - GOP's post 14/04/2026

একুশে টেলিভিশনের ২৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

13/04/2026

“মুছে যাক যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা”

গণঅধিকার পরিষদ- জিওপি পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের বাংলা ভাষাভাষী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

#নববর্ষ #পহেলাবৈশাখ #বাংলাদেশ #গণঅধিকারপরিষদ #শুভেচ্ছা #রাজনীতি

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Al Razi Complex, L-2
Dhaka
1000