জাতীয় নারীশক্তি

জাতীয় নারীশক্তি

Share

মর্যাদা, ন্যায্যতা, অর্থনৈতিক মুক্তি

23/05/2026

রামিসা হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ করছেন ধ'র্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক।
মনিরা শারমিন, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
২২.০৫.২৬

21/05/2026

রামিশা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চাওয়ার আগেই চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণ!!

21/05/2026
20/05/2026

শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক জনাব মনিরা শারমিন। রামিসার পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম ভাইসহ মহানগর উত্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

Photos from জাতীয় নারীশক্তি 's post 20/05/2026

শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক জনাব মনিরা শারমিন। রামিসার পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম ভাইসহ মহানগর উত্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

Photos from জাতীয় নারীশক্তি 's post 19/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

পল্লবীতে ৮ বছরের শিশু হত্যাসহ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩ শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ

গতকাল পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার পৈশাচিক ঘটনায় জাতীয় নারীশক্তি মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টারও কম সময়ে সারাদেশে তিনটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। নাটোরে ৬ বছরের শিশুকে ধর্ষণ এবং ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের ভয়াবহ চিত্র তুলে ধরে। পল্লবীর ঘটনাসহ এই ধারাবাহিক ধর্ষণের ঘটনা প্রমাণ করে যে, দেশে নারী ও শিশুরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘর থেকে স্কুল- কোথাও তাদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতি আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। একটি সভ্য রাষ্ট্রে এভাবে একের পর এক নারী ও শিশু নিপীড়ন চলতে পারে না।

এই প্রেক্ষাপটে জাতীয় নারীশক্তি জোরালোভাবে দাবি জানাচ্ছে।

পল্লবী, মিরপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ের ঘটনায় জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচার শুরু করতে হবে। ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এই ধরনের পৈশাচিকতা বন্ধ করতে।

একইসাথে, ২৪ ঘণ্টায় চারটি শিশু নির্যাতনের ঘটনা পুলিশ ও প্রশাসনের দায়িত্বে অবহেলারই প্রমাণ। কেন বারবার এমন ঘটনা ঘটছে তার জবাব রাষ্ট্রকে দিতে হবে।

নিহত ও নির্যাতিত শিশুদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সামাজিকভাবে তাদের যেন কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

ভবিষ্যতে এমন ঘটনা রোধে ধর্ষণ প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করতে হবে। একইসাথে ধর্ষণ রোধে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারগুলোকে আরও কার্যকর ও ভুক্তভোগী বান্ধব করে তুলতে হবে।

আমরা মনে করি, একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তার ওপর। আজ যখন শিশুরা নিরাপদ নয়, তখন বুঝতে হবে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা আর কোনো নারী নিপীড়ন চাই না, আমরা চাই না কোন মায়ের কোল খালি হোক।

জাতীয় নারীশক্তি সরকার, প্রশাসন ও বিচার বিভাগকে স্পষ্ট করে জানাতে চায়, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন। অন্যথায় দেশের সকল নারী ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এই বর্বরতার বিরুদ্ধে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

বার্তা প্রেরক

দপ্তর সেল
জাতীয় নারীশক্তি

10/05/2026

জাতীয় নারীশক্তি

09/05/2026

জাতীয় নারীশক্তির পরিচিতি পর্ব

Photos from জাতীয় নারীশক্তি 's post 09/05/2026

জাতীয় নারীশক্তির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো।
নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নারীশক্তি। মর্যাদা, ন্যায্যতা ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে নারীরা এগিয়ে যাবে। জাতীয় নারীশক্তির প্রতিটি সদস্য এই সংকল্পবদ্ধ। ইনকিলাব জিন্দাবাদ। ✊

08/05/2026

জাতীয় নারী শক্তির আহবায়ক মনিরা শারমিনের জনতার ইশকুল। জানুন আপনার অধিকার। মনিরা শারমিন আসছে আপনার উঠানে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rupayan Tower, Banglamotor
Dhaka