যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh

যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh

Share

জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম
আল্লাহর যমিনে আল্লাহর নেযাম

20/05/2026

শিশু রামিশা হত্যাকান্ডে যুব জমিয়তের তীব্র নিন্দা ও বিচার দাবি

*প্রেস বিজ্ঞপ্তি:*
মাত্র ৭ বছরের শিশু রামিশাকে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ। সংগঠনটি অবিলম্বে জড়িত খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইসহাক কামাল বলেন, “শিশু রামিশার ওপর সংঘটিত এই নৃশংসতা মানবতা ও বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”

নেতৃদ্বয় আরও বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। শিশু রামিশার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে তারা নিহত শিশু রামিশার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
যুব জমিয়ত বাংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

৫১, ৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি, (১০ তলা) রুম নং/১০০৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০
Dhaka