𝑾𝒐𝒓𝒍𝒅 𝑯𝒖𝒎𝒂𝒏𝒊𝒕𝒚 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏

𝑾𝒐𝒓𝒍𝒅 𝑯𝒖𝒎𝒂𝒏𝒊𝒕𝒚 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏

Share

মানবসেবার মাধ্যমে নিজেদের বিলিয়ে দিয়ে মানুষ হিসেবে আত্মপ্রকাশ করাই আমাদের উদ্দ্যেশ্য।

31/05/2023

সিগারেট স্মোকিং এন্ড হিরোইজম

মাঝে একখানা গান শুনেছিলাম...
"ছেলে তোর নেশা নেশা চোখে
যখন বিড়ির ধোয়া ওঠে
সেই আগুনে পুড়তে আমার
ভাললাগে..."
নায়িকা শাবানার মত আমার সেদিন চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল এই গান শোনার আগে আমার মরন কেন হল না??ড্যাসিং স্মার্ট কালো ঠোঁটে বিড়ির ধোঁয়া দেখে যে আপুরা শিহরিত অনুভব করেন মনে রাখবেন আপনি সেধে একজন ভবিষ্যৎ নেশাগ্রস্থ মানুষের সাথে সংসার করতে যাচ্ছেন।

যে সকল আপুরা জীবনে একবার এর ভিতরে কি আছে কৌতুহল বসত টেস্ট করতে চান, তাদের প্রতি সমবেদনা। আপু নিজেকে দুঃসাহসী, অ্যাডভেঞ্চারাস,রাফ,টাফ, হার্ড দেখানোর আরো অনেক উপায় আছে। পারলে এক মাস নেশা থেকে বেরিয়ে দেখান বুঝবো আপনি কতটা লায়ন হার্ট।

অনেক আপুরা আমাদেরকে এসে বলেন ছেলে মানুষের তো এসব একটু দোষ থাকবেই। তাদের জন্য সমবেদনা। আজ একটু বিড়ি খাবে কাল মাদক সেবন করবে। পরশুদিন পরকীয়া করতে পারে ।থাকতেই পারে একটু দোষ।সমস্যা কি।

দিনের পর দিন অনিচ্ছাসত্বেও নিকোটিন প্রিয় মানুষের সাথে সংসার করছেন যে সকল মেয়েরা, তাদের জন্য হৃদয়ের গভীর থেকে সহমর্মিতা। জানি আপনি সারাটা ঘর অনেকবার পরিষ্কার করেন যাতে ঘরের কথা ও সিগারেটের ছাই পড়ে না থাকে। হয়তো আপনার শিশুটা হামাগুড়ি দেয় ।সারা জায়গায় মুখ দেয় ,লালা ফেলে।আপনি সবসময় আতঙ্কে থাকেন।

বিড়ি ফুকানো (!) আমাদের সংস্কৃতির অংশ নয়। তামাকের দৃশ্য আসলে "তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর" লিখে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। হালের জনপ্রিয় হইচই ওটিটি প্লাটফর্মে মহানগর ১,২ দারুন সুন্দর থ্রিলার গল্পে ভরপুর অথচ সেখানে মোশারফ করিম ,মম সহ অন্যান্য চরিত্ররা ধোয়া ছাড়া কোন কিছু ভাবতেই পারেন না। সামনে ঈদুল আযহা আসছে শাকিব খান এবং আরফিন নিশোর নতুন মুভি যেখানে পোস্টারে দুজনের ঠোঁটেই সিগারেট।
নায়ক টেনশনে পড়লেই সিগারেট খাবেন। নায়ক জটিল কোন প্লান করার সময় সিগারেট খাবেন। ধোয়ায় চারপাশে সাদা কালো একটা দারুন সিনেমাটোগ্রাফি হবে।
এই যে দিন দিন আমাদের সংস্কৃতি হয়ে উঠছে???
আমাদের কিশোররাও নায়কদের এসব কাণ্ডকারখানা দেখে পাশের বাড়ি আম চুরি করতে যাওয়ার বিশাল প্লানিং এর সময় তখন সিগারেট খেতে চায়। কারণ টেনশনে সিগারেট খাওয়া সংস্কৃতি হয়ে উঠছে!!
অথচ এই সিগারেট খাওয়ার পর তার টেনশন কি পরিমাণে বাড়ছে সেটা সে বুঝতে পারছে না।

আমরা ভুলে গেছি কত মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসনালী প্রদাহ হার্ট অ্যাটাক মুখের ক্যান্সার স্ট্রোক হাই প্রেসার এ সকল রোগের প্রতিনিয়ত ভুগছে শুধুমাত্র এইসব সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্যের জন্য? নিকোটিন বাসা বাঁধছে মস্তিষ্কের শিরায় উপশিরায়। গর্ভাবস্থায় গর্ভপাত জনিত জটিলতা ভ্রুনের স্বাস্থ্যের আশঙ্কা এনে দিচ্ছে নারী শরীরে। বাজারে ই সিগারেট এখন নতুন শব্দ নয়।।ই-সিগারেট কখনোই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি হতে পারেনা এই সিগারেটে এখন পর্যন্ত ১০০ টি কারসিনোজেন পাওয়া গেছে। সেখানে আরো যুক্ত হয় ফ্লেভার।

যখন লিখছি তখন খুলনার প্রাণকেন্দ্র সাত রাস্তার মোড়ে শামীম হোটেলের পাশে চায়ের দোকানের সামনে শুধু ধোঁয়া আর ধোঁয়া । রাস্তা পার হলে গরিব নেওয়াজ হাসপাতালের সামনে ধোয়ার আড্ডা ।যেখানে হাসপাতালের সামনে আশেপাশে এমন ধোয়ার কারখানার জন্য জরিমানার বিধান আছে।
সন্ধ্যার সময় একটা সাধারন মানুষের হেঁটে যাওয়াই দুষ্কর।
কিছু বলতে গেলে শুনবেন এটা স্মোকজন। স্মোক জনের কোন অস্তিত্ব নেই ।স্মোকজন করা মানে সেই সিগারেট খাওয়া কে উৎসাহিত করা।
কাউকে কিছু বললে পাল্টা প্রশ্ন সিগারেটের দোকানের সামনে তো সিগারেটই খাব এখানে কি অন্য কিছু খাব? আমার আপনার সমস্যা হয় আপনি দূরে যেয়ে দাঁড়ান!

বুঝতে পারি এটা তার দোষ নয়,কারণ স্মোকিং করতে না পারলে তার হার্ট রেট বেড়ে যাচ্ছে। ধূমপানের এক মিনিটের মধ্যে হার্ট স্পন্দন বাড়ে প্রথম ১০ মিনিটের মধ্যে হার্টের ১০% বাড়ে। এই সময় আপনার কথা সময় ধৈর্য কি তার আছে?

আমি একটা জিনিস বলছিলাম মানুষ তামাক জাতীয় জিনিস কিনার জন্য অর্থ ব্যয় করে তারপর তার শরীর অসুস্থ হয় সেই শরীর সুস্থ করার জন্য আবার অর্থ ব্যয় করে। আসলে তামাক দিয়ে কোম্পানিগুলোর লাভ। ব্যক্তির ব্যয় ছাড়া লাভ হয় কোথায়?
একটা লাভ হয় !!অফিসের সামনে যে চায়ের দোকান থাকে।
সমসিগারেট প্রেমী কলিগগণ সেখানে গিয়ে বুদ্ধিবৃত্তির চর্চা করতে পারেন। প্রত্যেক অফিসের কোনায় কোনায় দেখবেন এই ধরনের বুদ্ধিভিত্তিক চর্চা কেন্দ্র রয়েছে যেখানে প্রধান মাল মসলা যোগায় তামাক।

২০৪০ সালের মধ্যে যে তামাক নির্মূল বাংলাদেশ আমরা দেখতে চাই তা করতে হলে এখন থেকেই ১৮ বছরের নিচে কাউকে সিগারেট বিক্রি করলে যে আইন প্রযোজ্য সেটা কঠোরভাবে পালন করা উচিত। পরোক্ষ ধূমপান ধোঁয়াবিহীন তামাক এর ব্যবহার কঠোর হতে দমন করা উচিত। পাবলিক প্লেসে স্মোকিং নিষিদ্ধ করা উচিত। শুধু একদিন সারাদেশে শুধুমাত্র ধূমপানের জন্য যদি জরিমানা করা হয় সরকারের রাজস্ব তহবিলে অভাবনীয় কিছু ঘটে যেতে পারে বলে আমার প্রত্যাশা!!
কেননা ১৮ বছরের নিচে কাউকে তামাক বিক্রি করলে ৫০০০টাকা জরিমানা। পাবলিক স্পেসে ধূমপানে ৫০০-১০০০টাকা।

পরিবারে যারা কন্যার সন্তান তারা সেই পরিবারের আলো নিজের বাবা এবং নিজের ভাই , বয়স কালে নিজের স্বামীর এই ধরনের অভ্যাস পরিত্যাগে তারা বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

মেয়ের মুখের দিকে তাকিয়ে কত বাবা সিগারেট ছেড়ে দিয়েছেন!!!
বিয়ের সময় নানা প্রশ্নের মধ্যে এই প্রশ্নও আসুক ছেলে সিগারেট খায় কিনা?? ছেলের পরিবারের শাসন পারিবারিক সুস্থতা কি এই প্রশ্নের মধ্যে প্রতীয়মান নয়??

বড়ই যন্ত্রনা থেকে কথাগুলো বলা।
আমার নানী পান জর্দা গুল ছাড়তে পারেননি। ক্যান্সার থেকেও বাঁচতে পারেননি। তার অনুপস্থিতি আমাকে প্রতি মুহূর্তে ব্যথিত করে।

সিগারেট ঠোঁটে নিয়ে পোজ দেওয়া হিরোইজম না ।
বড্ড বিশ্রী গন্ধ আসে এসব কথিত হিরোদের গা থেকে।

সিগারেট ছেড়ে দিয়ে কিভাবে নেশা থেকে সুস্থ জীবন যাপন করা যায় সেটাই হিরোইজম।
আমরা সেই নায়কদের অপেক্ষায় থাকলাম....

আজ ডিসি অফিসে বক্তব্য দানের পূর্বে কিছু ছবি। আমিনুল ভাইয়ের কল্যাণে। সকলের সামনে বক্তব্য তো অনেক কিছু বলা যায় না ।ঝাল মিটিয়ে লিখলাম তাই। কেউ এইসব লেখার সাথে একমত না হলে আমাকে আনফ্রেন্ড করতে পারেন ।কিন্তু তাই বলে আপনি নেশাগ্রস্ত হলে আপনাকে কখনোই আমি ফ্রেন্ড করবো না। মন থেকে এসব ছাইপাশ খাওয়া মানুষদের আমি ঘৃণা করি।

01/05/2023

মিডিয়ার এক সহকর্মী জানালো ৮ বছর ধরে তার ইনক্রিমেন্ট হয়না । ভাবতে পারেন ৮ বছর ধরে তার বেতন একই। এর মধ্যে কয়েকগুন জিনিসের দাম বেড়েছে। যাদের বেতন বাড়ে তাদরেও খুব অনিয়মিত আর সামান্য। অথচ শ্রম ঘন্টা হিসাব করলে বিনা ছুটিতে যখন তখন অফিস.. ১২ ঘন্টা কাজ করলে এক্সটা নাই । কিন্তু ৮ ঘন্টার কম জব করলে বেতন কেটে নেয়া আছে অনেক প্রতিষ্ঠানে।

সপ্তাহে ৬ দিন অফিসে যেতেই যাতায়াত খরচে বেতনের একটা অংশ শেষ.. রাষ্ট্রের ৪ র্থ পিলারের এই নড়বড়ে আর করুন অবস্থা। ভাঙ্গা পায়া নিয়ে সব তো একদিকে কাত হয়ে থাকবেই..
শ্রমিকরা যা আদায় করতে পারে.. আমরা তথাকথিত বিনয়ী আর শিক্ষিত নিম্ন মধ্যবিত্তরা তাও পারিনা। কারন মেরুদন্ডের দূর্বলতা আমরা ভদ্রতা নাম দিয়েছি।
মে দিবসের শুভেচ্ছা তাদের যারা অধিকার আদায়ে সঙ্গী না হয়েও নেতা সেজেছেন.. বাড়ি গাড়ি বিদেশ ভ্রমনে সাজিয়েছেন জীবন।
Naznin Munni

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka