11/06/2026
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের সাথে জড়িত তার শিক্ষা প্রতিষ্ঠান সেন্টযোসেফ ও তার সহপাঠী ও ঘাতকদের থেকে সুবিধা আদায় করে প্রিন্সিপাল ও কিছু শিক্ষক।
বিচারহীনতা: সড়ক হত্যা বৃদ্ধির অদৃশ্য কারণ
Lack of Justice Is the Cause of Road Rage - বিচারহীনতা: সড়ক হত্যা ব...
10/06/2026
অনেক বট আছে যারা হাজার হাজার পোস্ট করে - সড়কে এআই বসিয়ে, সব নিয়ন্ত্রন করছে, তারা নিজেরা মরেও না আবার ঘাতকদের কিছু বলেও না। ঘাতক জামাই আদরে -
এমন কি পুরুষ আছে বা মহামানব আছে , যে ঘাতকদের সাজার কথা বলবে ? কেউ নেই! সড়ক হত্যাকাণ্ডে ঘাতকদের কেউ কিছু বলা বা সাজার নজির নেই - ধিক্কার !
একটি নির্মম বাস্তবতা আবারও আমাদের সামনে—সড়কে প্রাণ যাচ্ছে, আর আমরা শুধু খবর হয়ে যাচ্ছি।
চানখাঁরপুল এলাকায় দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতা/রেসিংয়ের মতো পরিস্থিতিতে একজন মানুষ ভয়াবহভাবে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়—এটি আমাদের সড়ক ব্যবস্থার দুর্বলতা, নিয়ন্ত্রণহীন পরিবহন ব্যবস্থা এবং যাত্রী নিরাপত্তার প্রতি চরম অবহেলার আরেকটি উদাহরণ, নিরব হত্যাকাণ্ড।
সবচেয়ে বেদনাদায়ক হলো—প্রতিটি এমন ঘটনার পর কিছুদিন আলোচনা হয়, তারপর আবার সব থেমে যায়। কিন্তু একটি পরিবার হারায় তাদের প্রিয় মানুষটিকে, চিরতরে।
আমরা আর কত প্রাণ হারালে সড়কে শৃঙ্খলা আসবে?
আর কত পরিবার শোকাহত হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে?
আমরা দাবি জানাই—
✔ বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
✔ পরিবহন মালিকদের জবাবদিহির আওতায় আনা
✔ সড়কে প্রতিযোগিতা/রেসিং সম্পূর্ণভাবে বন্ধ করা
✔ দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা
চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে মৃত্যু
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছ.....
05/06/2026
ঘাতকরা আর কত রক্ত নিবে? আর কবে ঘাতকদের রক্ত পিপাসা মিটবে। বিচারহীনতা ঘাতকদের অনুপ্রাণিত করেছে। #ধিক্কার
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের মা ও ছেলে
পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩, বাবা-মেয়ের অবস্থা আশঙ্কাজনক
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী...
04/06/2026
নবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই ...
25/05/2026
বাস এখন মর্জিমাফিক বিমানের মত ভাড়া, সাধারণ মানুষ শ্রমিক এখন বাসে চড়ার ক্ষমতা নেই। এই ঈদেও সড়ক দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড বিশ্বরেকর্ড হবে- আজ টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫, বেশ কয়েকজন আহত, গত ঈদেও প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারায়।
টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫জন নিহত হয়েছেন।