05/06/2026
'বিদ্যুতের নামে জনগণের পকেট কাটা বন্ধ করুন’
ঘন ঘন বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত, অবিলম্বে প্রত্যাহার করতে হবে
— বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবদুর রহিম আজ ৫ জুন ২০২৬ ইংরেজি শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের মূল্য পুনরায় বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, "একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অন্যদিকে গ্যাস, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে জনগণ যখন দিশেহারা, তখন বিদ্যুতের দাম বাড়ানো জনজীবনের ওপর নতুন করে অর্থনৈতিক খড়্গ নামিয়ে আনার শামিল।"
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত নতুন মূল্যহার অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৬.৬৮ শতাংশ, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সায় উন্নীত হয়েছে। যা সম্পূর্ণ অমানবিক। জনগণের উপর জুলুমের শামিল।
নেতৃবৃন্দ আরো বলেন, বিদ্যুৎ আজ কোনো বিলাসী পণ্য নয়; এটি নাগরিক জীবনের অপরিহার্য অনুষঙ্গ। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং তার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে। ফলে বাজারে নতুন করে মূল্যস্ফীতি সৃষ্টি হবে এবং জনগণের দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে।
তারা বলেন, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা, বিদ্যুৎ খাতের অদক্ষতা, দুর্নীতি ও অপচয়ের দায় জনগণের ওপর চাপিয়ে বারবার মূল্যবৃদ্ধির পথ বেছে নেওয়া কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না। জনগণের করের অর্থে পরিচালিত খাতের অব্যবস্থাপনার মাশুল জনগণ কেন দেবে—এ প্রশ্ন আজ সর্বস্তরের মানুষের।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং মৌলিক সেবাসমূহ সহজলভ্য করা। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পরিবর্তে ধারাবাহিকভাবে তাদের ওপর নতুন নতুন আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণের নীতির পরিপন্থী।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে দেশের সচেতন জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলা হবে।"
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
(মুহাম্মদ আবদুল হাকিম)
দপ্তর সচিব
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
মোবাইল নং- +880 1819-536306
05/06/2026
ইসলামী ফ্রন্ট নেতা
মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পরিবারকে
নগদ অর্থ সহায়তা প্রদান
্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
গত রমজান মাসে ইন্তেকাল করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মাহবুবুর রহমান। তার ইন্তেকাল পরবর্তী তার রেখে দুই কন্যা ও এক ছেলে সন্তানের লেখাপড়ার খরচ পরিচালনার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা,চন্দনাইশ উপজেলা ও বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে অদ্য ০৫/০৬/২৬ রোজ জুমাবার সকাল ৯ ঘটিকার সময় মরহুমের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা,চন্দনাইশ উপজেলা ও বরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ মরহুমের বাড়ীতে উপস্থিত হয়ে মরহুমের পরিবার পরিজনের কাছে নগদ ৫০,০০০/- টাকা হস্তান্তর করেন।
27/05/2026
সকলের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দেশে ও প্রবাসে এবং সারাবিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব (ভারপ্রাপ্ত) জননেতা মাওলানা এম এ মতিন ও মোহাম্মদ আব্দুর রহিম।
এক যৌথ বিবৃতিতে নেতাদ্বয় বলেন, “মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও প্রিয় হাবিবের অনুস্মৃত সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আদ্বহা। আদ্বহার শিক্ষা কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আদ্বহা উৎসবের সাথে মিশে আছে অনুপম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।"
তাঁরা আরও বলেন, “মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসরাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে চির ভাস্বর।”
তাঁদের সেই কঠিন ত্যাগের শিক্ষা অনুধাবনের মাধ্যমে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা পশুত্ব ত্যাগের মানসিকতা তৈরী বড়ই প্রয়োজন সর্বত্রে। কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে সাধারণ গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অনিনন্দ্য সুন্দর মানসিকতা গঠনের লক্ষ্যে কুরবাণীর মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সুন্নী মতাদর্শী বাংলাদেশ গড়ে তোলা সময়ের দাবী।
ঈদুল আদ্বহার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কামনা ও তাঁর প্রিয় হাবিব (দ.) এর নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তাঁরা।
তাঁরা বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যাতে ঈদের দিন কোরবানির গোশত উপভোগ করতে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। তাছাড়া কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সড়ক ও ঘরবাড়ির নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ ও মুসলিম বিশ্ব কার্যকর ভূমিকা পালন করবে। একইসঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
ভারতের বিভিন্ন রাজ্যে পশু জবাইয়ে বাধা দেওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মানুষের মুক্তি কামনা করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
26/05/2026
ইসলামী ফ্রন্ট নেতা সোহেলের
ছোট ভাইয়ের জানাযা অনুষ্ঠিত।
-------------------
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনছারী ছোট ভাই ওমান প্রবাসী- মো: গিয়াস উদ্দিনের নামাজের জানাযা ২৬ মে, ২০২৬ ইংরেজি, মঙ্গলবার রাত ১১ টায় আমাদের নিজ এলাকা দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা সোলাইমান ফারুকী, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীরুল ইসলাম বঈদী , যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
26/05/2026
শহীদ রইসের পরিবারকে বি বাড়ীয়া ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে নগদ ৯০ হাজার টাকা ও উপহার সামগ্রী প্রদান।
--------------------------
আজ ২৬ শে মে ২০২৬ইং,ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্ট যুবসেনার পক্ষ থেকে শহীদ রইস উদ্দিনের পরিবারকে ৯০ হাজার টাকার আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি জননেতা শায়খ আবু বকর আনসারী, জেলা সাধারণ সম্পাদক জননেতা অধ্যক্ষ মুফতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া,
বিজয়নগর থানা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি পীর আবুল কাসেম নক্সবন্দী, মুফতি ইয়াকুব আলী সুন্নি আল-কাদেরী, বিজয়নগর ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুফতি আরমান উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবসেনার প্রচার সম্পাদক মুফতি সৈয়দ বাকী বিল্লাহ নূরী প্রমুখ।
26/05/2026
চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়ের পক্ষ থেকে ঈদ মুবারকের শুভেচ্ছা।
26/05/2026
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার উপ কমিটির সদস্য মাও. সোহাইল উদ্দীন আনসারীর ছোট ভাই মোহাম্মদ গিয়াস উদ্দিনের ইন্তেকালে
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোকবার্তা
------------------------------------------------------
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার উপ কমিটির সদস্য মাও. সোহাইল উদ্দীন আনসারীর ছোট ভাই মোহাম্মদ গিয়াস উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রহিম।
দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতাদ্বয় বলেন-জনাব গিয়াস উদ্দিনের ইন্তিকালে পরিবারের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত হয়েছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন- পৃথিবীতে ভাই হলো পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। দীর্ঘ দিন প্রবাসে থেকে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরিবারের অন্যতম ছায়া স্নেহময় ছোট ভাইয়ের অল্প বয়সে বিদায় বড়ই মর্মান্তিক। তারপরেও মহান আল্লাহর সিদ্ধান্তকে পরম শ্রদ্ধাবনত হয়ে মেনে নিতে হয়।সোহাইল উদ্দিন আনসারী ও তাঁর পরিবারের সকল সদস্য আজীবন সুন্নীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে অভূতপূর্ব অবদান রেখে চলেছেন এবং ছাত্র জীবন থেকে শুরু করে যেভাবে সারাদেশে নিরলস কর্মীর মত সুন্নীয়তকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপদানে কাজ করে যাচ্ছেন তাঁর মরহুম ছোট ভাই ও পরিবারের অনুপ্রেরণা, বিশেষ ত্যাগ এবং অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আ'লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
(মুহাম্মদ আবদুল হাকিম)
দপ্তর সচিব
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
০১৮১৯৫৩৬৩০৬
25/05/2026
সবার মতামত প্রাধান্য দিতে হবে | | বাংলাদেশ প্রতিদিন https://share.google/WtafK41SoHUj6CcGv
23/05/2026
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রামের বাকলিয়ার শিশুকন্যা ধর্ষণকারী এবং ঢাকা মিরপুরের শিশু রামিশার হত্যাকারী ও অন্যান্য শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ ২৩মে, শনিবার, বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আব্দুর রহিম। এছাড়াও কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।