বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon

Share

শিক্ষা || শিষ্টা || নিষ্ঠা || শুদ্ধি

27/05/2026
26/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ-এর শুভেচ্ছা বার্তা।

22/05/2026

ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড দিতে হবে : বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন
-------------------------------------------------------------------------------
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেছেন, ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের আইন করতে হবে। বর্তমান আইনের ফাঁক ফোকর ও দীর্ঘসূত্রিতার কারণে ন্যায়বিচার না হওয়া এমনকি বিচার হলেও কার্যকর না হওয়ায় দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।

শুক্রবার ( ২২ মে) সকালে লালবাগ কেল্লার মোড়স্থ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ধর্ষণ-হত্যা ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তেব্যে তিনি একথা বলেন।

জাকির হোসেন বলেন, রামিসা হত্যাকান্ডের বিচারের দাবিতে আজ সারাদেশ উত্তাল। বিচারহীনতার সংস্কৃতি যেন এ দেশের মানুষের জীবনকে অতীষ্ট করে তুলেছে। মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যার পরও দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল; বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এখনও বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রামিসা হত্যাকান্ড এই বিচারহীনতার প্রতিফলন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার নিজেদেরকে ইসলাম বান্ধব সরকার বলে অথচ দলের স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আইনকে মধ্যযুগীয় বলে উপহাস করায় ধৃষ্টতা দেখায়। পাশ্চাত্যের অথর্ব আইন বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। ইসলামী আইনই পারে নির্যাতিত, নিপীড়িত ও সর্বস্তরের মানুষের সুবিচার নিশ্চিত করতে। আমরা সরকারে প্রতি উদাত্ত আহবান জানাই, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষোভকে প্রশমিত করুন।

সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, মুনঈম খান, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে রামিসার ধর্ষকের বিচার দ্রুত সময়ে সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিদ্যমান বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রীতার অবসানকল্পে পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার আহ্বান জানান।

বার্তাপ্রেরক,
মো : শফিকুল ইসলাম
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

18/05/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহী মাহফিল মে ২০২৬।
সকল সাথীকে শুনার অনুরোধ করছি। যারা শুনবেন তারা সব কাজ থেকে অবসর হয়ে নীরবে শুনবেন, আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ।

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon's post 16/05/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের মাসিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত
-------------------------------------------------------------------------
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের মাসিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়ে। বাদ এশা আয়োজিত এই মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করেন হযরত মাওলানা সাঈদুর রহমান দা:বা:। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা আশেক মাহমুদ।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, মুনঈম খান, শফিকুল ইসলামসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মীবৃন্দ।

15/05/2026

ছাত্র-ছাত্রীদের চারিত্রিক পবিত্রতা রক্ষার আহ্বান বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের
-------------------------------------------------------------------------
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো ছাত্রসমাজের চারিত্রিক পবিত্রতা। শিক্ষাঙ্গনে বিজাতীয় অপসংস্কৃতি ও মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটছে, তা দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

আজ শুক্রবার (১৫ জুন) রাজধানীর লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের মাসিক পরামর্শ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুনঈম খান এবং নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম।

নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, বর্তমানে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে সমকামিতা, লিভ-টুগেদার-এর মতো জঘন্য ও বিজাতীয় অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কেবল ধর্মীয় মূল্যবোধকেই নষ্ট করছে না বরং পারিবারিক ও সামাজিক কাঠামোকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়াও মাদকের সহজলভ্যতার কারণে মেধাবী শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এর ফলে তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারানোর পাশাপাশি চরম চারিত্রিক অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে অশ্লীল কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণ, ছাত্র-ছাত্রীদের চলাফেরা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের অধিক সচেতন হওয়া, ক্যাম্পাসে খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটানোর ব্যবস্থা করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, "তোমরাই এ দেশের ভবিষ্যৎ। বিজাতীয় অপসংস্কৃতি ও ধ্বংসাত্মক নেশার মরণছোবল থেকে নিজেদের মুক্ত রাখো। সচ্চরিত্র ও উন্নত নৈতিকতাই একজন শিক্ষার্থীর প্রকৃত ভূষণ। আসো, আমরা নিজেদেরকে এমনভাবে গড়ি যাতে আমরা একটি ইনসাফপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারি।"

বার্তাপ্রেরক,
মো: শফিকুল ইসলাম
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

12/05/2026

📣 মাসিক ইসলাহী মাহফিল 📖

আসুন, হৃদয় পরিশুদ্ধির এই মাহফিলে নিজেকে গড়ে তুলি ঈমান-আখলাক ও আমলের আলোকে।

🗓️ ১৫ মে ২০২৬, শুক্রবার, বাদ এশা
📍 কেন্দ্রীয় কার্যালয়: ৩১৪/২ জে. এন. সাহা রোড, কেল্লার মোড়, লালবাগ, ঢাকা

#ইসলাহী_মাহফিল #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_আন্দোলন #আখলাক #আল্লাহভীতি #ইলম #আমল

05/05/2026

শাপলার অপরাধীরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের বাংলাদেশে এনে শাস্তি দিতে হবে ...

২০১৩ সালের ৫মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হযরত মহানবী সাঃ এর বিরুদ্ধে কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবরোধ কর্মসূচিতে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নবী প্রেমিকদের উপর চালানো গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

04/05/2026

শাপলা গণহত্যার দ্রুত বিচার, শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবীতে
বিক্ষোভ মিছিল

তারিখ: ৫ মে ২০২৬ ইং, মঙ্গলবার বিকাল ৩:৩০টা।
স্থান: শাপলা চত্বর, ঢাকা ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন

02/05/2026

আশ্চর্য এক ঘটনা:
হযরত হাফেজ্জী হুজুরের ইন্তেকালের কয়েক বছর পূর্বের ঘটনা। হুজুর ঢাকার বাইরে কয়েক দিনের সফরে গিয়েছিলেন। কামরাঙ্গীর চর মাদরাসায় তখন গুরুতর আর্থিক সংকট চলছিল। এই সংকট ক্রমেই বৃদ্ধি পেতে থাকল। শেষের দিকে একদিন এমন অবস্থা হল যে, অনেক চেষ্টা করার পরও ছাত্রদের খাওয়ার কোন ব্যবস্থা করা গেল না। সেদিন বাবচীখানার চুলায় আগুন জ্বললো না। ছাত্র শিক্ষক সকলেই পেরেশান।
বেলা ১১টার দিকে হুজুর সফর হতে ফিরে আসলেন। মাদরাসায় আগমন করার পরই হুজুরকে এই সংকটের কথা জনানো হল। ঘটনা শোনার পর হুজুর সহসা। বিচলিত হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে কাঁধের রুমালটি হাতে নিয়ে তা দ্বারা নিজের চেহারা ঢেকে ফেললেন। অতঃপর বললেন, আমার লজ্জা হচ্ছে এই কারণে যে, আজ ছাত্রদের খানার কোন ব্যবস্থা করা যায় নি। অতঃপর হুজুর নিজের পকেট থেকে বিশ টাকা বের করলেন। উপস্থিত এক মুরীদ হুজুরের হাতে পঞ্চাশ টাকা হাদিয়া দিলেন।
হুজুর এই সত্তর টাকা একজন শিক্ষকের হাতে দিয়ে বললেন- এই টাকা দ্বারা মুড়ি কিনে ছোট ছোট ছাত্রদের খেতে দিন। আর আপনারা মাদরাসার সকল গেট বন্ধ করে দিয়ে মসজিদে গিয়ে দরূদ শরীফের আমল শুরু করুন।
এ কথা বলেই হুজুর নিজের কামরায় চলে গেলেন। এদিকে মাদরাসার সকল ছাত্র-শিক্ষক মসজিদে জড়ো হয়ে দরূদ শরীফের আমল শুরু করে দিল। হুজুর প্রায় অর্ধ ঘন্টা পর মসজিদে প্রবেশ করলেন এবং মিম্বরে বসেই দুই হাত তুলে মোনাজাত শুরু করলেন। ক্রমে হুজুরের হাত উপরের দিকে উঠতে উঠতে একেবারে সোজা হয়ে গেল। দীর্ঘ সময় পর্যন্ত হুজুর আল্লাহর দরবারে নিজের অক্ষমতার কথা পেশ করে যাবতীয় হাজতের কথা নিবেদন করলেন। দোয়া শেষ হওয়ার পর সকলে নিজ নিজ কামরায় চলে গেল।
বোর্ডিং ম্যানেজার বাবুর্চি খানার সামনে গিয়ে দেখতে পেলেন, সেখানে একটি বিরাট গরু এবং দুটি খাশি বাঁধা আছে। কে বা কারা এগুলি এখানে বেঁধে গেল অনেক চেষ্টা করেও এর কোন সন্ধান পাওয়া গেল না। হযরত হাফেজ্জী হুজুরকে এই ঘটনা জানানোর পর তিনি আল্লাহর শোকর আদায় করে সেগুলো জবাই করার হুকুম দিলেন।
এদিকে হুজুর মসজিদ হতে দোয়ার আমল শেষ করে মাদরাসার দফতরে প্রবেশ করার পরই জনৈক অপরিচিত ব্যক্তি দফতরে এসে হুজুরের হাতে একটি কাগজ দিল। তাতে লেখা ছিল- 'হাফেজ্জী হুজুরের হাতে পৌঁছে দাও।' হুজুর নীরবে তা পাঠ করলেন।
এরপর আগন্তুক হুজুরকে লক্ষ্য করে বলল- মাদরাসার জন্য দুটি নৌকা বোঝাই করে চারশ' মণ চাল এনেছি। সেগুলো মাদরাসায় আনার ব্যবস্থা করুন। একথা বলেই লোকটি নীরবে প্রস্থান করল। এই চাল কোথা হতে আসল, কে প্রেরণ করল, তার কিছুই জানা গেল না।
বাংলার শত আলেমের জীবনকথা
পৃষ্ঠা -২৩০

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Jagannath Shaha Road
Dhaka
1211