পোশাকের ক্ষেত্রে বিশেষভাবে সাদৃশ্য গ্রহণ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার পরিধানে হলুদ রঙয়ের (জাফরান রঙে) দুটি বস্ত্র দেখে বললেন, এগুলো কাফিরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না। [সহীহ মুসলিম, ২০৭৭]
উমর (রাদিআল্লাহু আনহু) আজারবাইজানের মুসলিমদের কাছে লিখেছিলেন :
إِيَّاكُمْ وَالتَّنَعُّمَ وَزِيَّ أَهْلِ الشِّرْكِ
“তোমরা বিলাসিতা এবং মুশরিকদের পোশাক থেকে বেঁচে থেকো।” [সহীহ মুসলিম, ২০৬৯ ]
মূলত কাফিরদের ওই সকল পোশাক পরিধান করা মুসলিমদের জন্য হারাম যা কেবল তাদেরই বৈশিষ্ট্য। যেমন : ধর্মীয় প্রতীক। কিন্তু যা কাফির ও মুসলিম উভয়ই পরিধান করে, তাতে কোনো বাধা নেই এবং তা মাকরূহও নয়; কারণ তা আর কাফিরদের জন্য নির্দিষ্ট নয়।
এ ব্যাপারে সৌদি আরবের স্থায়ী ফাতাওয়া বিষয়ক স্থায়ী কমিটি ‘লাজনা আদ দাঈমা’র আলেমগণ বলেন :
المُرَادُ بِمُشَابَهَةِ الكُفَّارِ المَنْهِيِّ عَنْهَا : مُشَابَهَتُهُمْ فِيمَا اخْتَصُّوا بِهِ مِنَ العَادَاتِ ، وَمَا ابْتَدَعُوهُ فِي الدِّينِ مِنْ عَقَائِدَ وَعِبَادَاتٍ.
“কাফিরদের সাদৃশ্য গ্রহণের যে নিষেধাজ্ঞা রয়েছে, তার অর্থ হলো — তাদের এমন সব অভ্যাসের অনুকরণ করা যা কেবল তাদের জন্যই নির্দিষ্ট এবং দ্বীনের মধ্যে তারা যেসব নতুন আক্বিদাহ্ ও ইবাদত উদ্ভাবন করেছে (সেগুলোর অনুকরণ করা)।” [ফাতাওয়া লাজনা আদ দাঈমা, ৩/৩০৭-৩০৯]
©
Dr. Mufti Amdadullah Al-Madani
ঈমান ২৪ ঘন্টা ফরজ❤️
Want your business to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Dhaka
