26/05/2026
বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। ত্যাগের এই মহান শিক্ষা আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা বয়ে আনুক। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং পরিবারসহ সবাইকে সুখে ও সুস্থতায় রাখুন। ঈদ মোবারাক 🕋🌙
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
20/05/2026
📢 **ভর্তি বিজ্ঞপ্তি**
"বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)",নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
আপনি কি চ্যালেঞ্জ পছন্দ করেন? নেতৃত্বে আগ্রহী? দেশপ্রেমে উদ্বুদ্ধ?
তাহলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর "নৌ শাখায়" যুক্ত হয়ে গড়ে তুলুন আপনার শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস।
🔹 ভর্তির সুযোগ পাচ্ছেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা (ছেলে ও মেয়ে উভয়ই)
🔹 ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য:
* অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
* পে-স্লিপ/আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
* আগ্রহ, শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
* প্রতি শুক্রবার সাপ্তাহিক সামরিক ড্রিল/প্যারেড ক্লাসে উপস্থিত থাকতে হবে।
🔹 যা শিখবেন:
* নৌবাহিনীর মৌলিক প্রশিক্ষণ
* Youth Exchange Programme (YEP) এর মাধ্যমে সম্পূর্ণ সামরিক তত্ত্বাবধানে সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও বিভিন্ন দেশের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ এর সুযোগ।
* নেতৃত্ব বিকাশ
* সরাসরি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ফায়ারিং, কুচকাওয়াজ ও ক্যাম্পিং
* প্রাকৃতিক দুর্যোগে সহায়তা কার্যক্রম
* জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ/ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ
🔹 আবেদন পদ্ধতি:
📌 অফলাইন ভর্তি নির্দেশনাঃ
অফলাইনে ভর্তির জন্য শহীদ সার্জেন্ট রুমি ভবনে অবস্থিত বিএনসিসি, নৌ শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। ভর্তি ফি ১৫০ টাকা মাত্র ।
অফিস প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত খোলা থাকে।
📍 স্থান: বিএনসিসি কন্টিনজেন্ট অফিস (শহীদ সার্জেন্ট রুমী ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয়
⛵ দেশপ্রেমে দীপ্ত, নেতৃত্বে অনন্য — বিএনসিসি নৌ শাখায় আজই যোগ দিন!
19/05/2026
আজ ১৯ই মে, ২০২৬ তারিখ বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ক্যাডেটদেরকে জ্ঞান ও শৃঙ্খলার সমন্বয় সাধনের উদ্দেশ্যে আয়োজন করে "ক্যারিয়ার ডেভেলপমেন্ট মাস্টারক্লাস"।
শহিদ সার্জেন্ট রুমী ভবনে আয়োজিত এই সেমিনারটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সম্মানিত সভাপতি জুবায়ের হোসাইন শাহেদ। এছাড়াও আলোচনা উপস্থাপন করেন সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সাব্বির আহমদ শিশির । আলোচকদের ক্যারিয়ার কেন্দ্রিক উদ্দীপনাপূর্ণ পর্যালোচনা এবং উপস্থিত ক্যাডেটদের প্রশ্নোত্তরের মাধ্যমে জমজমাট এই আয়োজনটি সফলভাবে সমাপ্ত হয়।
18/05/2026
আসসালামু আলাইকুম সম্মানিত ক্যাডেট, এলসিপিএল ও সিপিএলবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ
আপনাদের সফ্ট স্কিলগুলোকে আরো শাণিত করতে এবং Youth exchange programme এর আওতায় সরকারী খরচে বিদেশ সফরের জন্য প্রস্তুতিকে তুখড় করতে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪ টায় বিএনসিসি রুমি ভবনের অডিটোরিয়ামে Career Development Masterclass -01 এর আয়োজন করা হয়েছে।
Discussion area: Mastering Information Sourcing and Powerful Presentation
উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে থাকবেন Dhaka University Debating Society এর সভাপতি জুবায়ের হোসাইন শাহেদ। তাছাড়া বিএনসিসি নৌ শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সম্মানিত এক্স সিইউও স্যাররাও উপস্থিত থাকবেন।
উক্ত প্রোগ্রামে আপনারা সবাই আমন্ত্রিত। ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত। বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য সব শিক্ষার্থীরাও অংশগ্রহন করতে পারবে।
16/05/2026
আজ ১৬ই মে, ২০২৬ তারিখ, ২০২৬-২৭ ট্রেনিং ডাইরেক্টিভ (বিএনসিসি) অনুযায়ী বিএনসিসি নৌ শাখা, ৫১ নং ফ্লোটিলা, ঢাকা এর ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সাভার সেনানিবাসে।
প্রশিক্ষণ কার্যক্রমে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে একদল ক্যাডেট অংশগ্রহণ করেন। ফায়ারিং প্রশিক্ষণ কার্যক্রমটি ক্যাডেটদের মানসিক দৃঢ়তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ লাভের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে
15/05/2026
আজ ১৫ মে ২০২৬ তারিখ ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর ত্রৈমাসিক ইভ্যালুয়েশন ক্লাস শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ক্লাসে সকল ক্যাডেটদের ৫ টি সেগমেন্ট-
পুশ আপ, সিট আপ, লং জাম্প,
চিন আপ এবং দৌড়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা, ফিটনেস পরীক্ষা নেয়ার পাশাপাশি ব্যাসিক ড্রিল শেখানো হয়।
এছাড়া ফায়ারিং এর উপর একটি থিওরিটিক্যাল ক্লাস নেয়া হয়।
12/05/2026
বিএনসিসি নৌ শাখা, ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি লাভ করেছেন মো: সোহেল এবং মোছা: রিজিয়া পারভীন রিয়া
নবনিযুক্ত সিইউওদেরকে আন্তরিক অভিনন্দন।
উভয়ের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে—আমরা বিশ্বাস করি, বিএনসিসি ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্টের গৌরবময় ঐতিহ্য আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
11/05/2026
৫১ বিএনসিসি ফ্লোটিলা, ঢাকা এর অন্তর্গত বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষা শহীদ সার্জেন্ট রুমী ভবনে অনুষ্ঠিত হয় গত ১৭ই এপ্রিল,২০২৬ তারিখ।
বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক সামরিক প্রশিক্ষক এর উপস্থিতিতে লিখিত, ব্যবহারিক(সামরিক ড্রিল) এবং মৌখিক এই তিন ধাপে অংশগ্রহণের মাধ্যমে আগ্রহী ক্যাডেটদের উত্তীর্ণ হতে হয়। ফলাফল প্রদান শেষে যৌথভাবে প্রথম স্থান অধিকার লাভ করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওশীন আক্তার কণক, ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিলা বিনতে হক। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল অয়ন কুমার কুন্ডু, ক্যাডেট ল্যান্স কর্পোরাল মার্জিয়া বতুল রিদিতা এবং তৃতীয় স্থান অধিকার করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল এস এম নাজমুস সাকিব
08/05/2026
প্রশিক্ষণ বর্ষ ২০২৬-২৭ এর আওতায় ব্যাটালিয়ন ক্যাম্প -২ (০২রা মে, ২০২৬ হতে ০৮ই মে,২০২৬ তারিখ) বিএনসিসি একাডেমি, বাইপাইলে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ ক্যাম্পটিতে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণ করেছেন ক্যাডেট কর্পোরাল খাদিজা আক্তার এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওশীন আক্তার কণক সফলতার সাথে সমাপ্ত করেছেন। ক্যাম্পটিতে সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওশীন আক্তার কণক।
02/05/2026
প্রশিক্ষণ বর্ষ ২০২৬-২৭ এর আওতায় ব্যাটালিয়ন ক্যাম্প -২ আজ ০২রা মে, ২০২৬ হতে ০৮ই মে,২০২৬ তারিখ পর্যন্ত সময়ে বিএনসিসি একাডেমি, বাইপাইলে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ ক্যাম্পটিতে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণ করেছেন ক্যাডেট কর্পোরাল খাদিজা আক্তার এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওশীন আক্তার কণক। বিএনসিসি নৌ শাখা তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে।