আলেম সমাজের পক্ষ থেকে কোরবানীর হাদিয়া বিতরণ-১৪৪৬ হিজরী | হাদিয়া বিতরণ পর্ব
..
মাদরাসাতুল মাদীনাহ, হযরতপুর, ঢাকা।
খেদমতে খালক ফাউন্ডেশন।
খেদমতের জন্য যোগাযোগ- বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৮৫১৯১০৮৭৪ (এজেন্ট) ০১৭২১৮৪৩৯৫০
ব্যাংক হিসাব-ইসলামী ব্যাংক, লোকাল অফিসখেদমতে খালক ফাউণ্ডেশন চলতি হিসাব নং ২০৫০১০২০১০১২০৪৮০৫
খেদমতে খালক ফাউন্ডেশন
খেদমতে খালক ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত দাওয়াহ ও সেবামূূলক প্রতিষ্ঠান।
আলেম সমাজের পক্ষ থেকে কোরবানীর হাদিয়া বিতরণ-১৪৪৬ হিজরী | বেতাকা বিতরণ পর্ব
..
মাদরাসাতুল মাদীনাহ, হযরতপুর, ঢাকা।
খেদমতে খালক ফাউন্ডেশন।
খেদমতের জন্য যোগাযোগ- বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৮৫১৯১০৮৭৪ (এজেন্ট) ০১৭২১৮৪৩৯৫০
ব্যাংক হিসাব-ইসলামী ব্যাংক, লোকাল অফিসখেদমতে খালক ফাউণ্ডেশন চলতি হিসাব নং ২০৫০১০২০১০১২০৪৮০৫
17/07/2025
আলহামদুলিল্লাহ, খেদমতে খালক ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে কোরবানির বেতাকা বিতরণের ভিডিও প্রকাশিত হয়েছে।
আলেম সমাজের পক্ষ থেকে কোরবানীর হাদিয়া বিতরণ-১৪৪৬ হিজরী | বেতাকা বিতরণ পর্ব মাদরাসাতুল মাদীনাহ, হযরতপুর, ঢাকা। খেদমতে খালক ফাউণ্ডেশন।খেদমতের জন্য যোগাযোগ- বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৮৫১....
27/05/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদরাসাতুল মাদীনাহর পক্ষ থেকে একটি জরুরী এলান।
আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় গরীব ও অসহায় মানুষদেরকে আল্লাহর দাওয়াতে শরিক করার উদ্দেশ্যে মাদরাসার উদ্যোগে আলিমসমাজের পক্ষ থেকে কোরবানির এন্তেজাম করা হচ্ছে। আমরা বিশ্বাস করি খেদমতে খালকের এ কাজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আপনাকেও এই এন্তেজামে শরিক হওয়ার দাওয়াত। আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন।
এবার কোরবানির প্রতি হিসসা ১৫,০০০ করে নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কমে যারা শরিক হতে চান তারা আদীব হুজুরকে মালিক বানিয়ে দেবেন। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থ প্রেরণের মাধ্যম ০১৭২১৮৪৩৯৫০ (বিকাশ এজেন্ট)কিংবা মাদরাসাতুল মদিনা, চলতি হিসাব নং ১০৩৬ ইসলামী ব্যাংক হেমায়েতপুর শাখা, ঢাকা।
অর্থ প্রেরণের পর মাদরাসার দপ্তরে যোগাযোগ করে অবহিত করা জরুরি।
(০১৮৫৫৯৪৮১০৬ দপ্তর)
আশা করি মাদ্রাসার পক্ষ থেকে এই দাওয়াতের গুরুত্ব আপনি অনুধাবন করবেন, উত্তম ভাবে তা গ্রহণ করবেন এবং অন্তর থেকে সাধ্যমত শরিক হবেন। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন।
24/05/2025
🌾খেদমতে খালক, আর্তমানবতার সেবা, একসময় এটাই তো ছিলো আমাদের জীবনের সবচে' উজ্জ্বল, সবচে' গৌরবপূর্ণ অধ্যায়; এর মাধ্যমেই জগতের বুকে আমরা অর্জন করেছিলাম ইজ্জতের যিন্দেগী ও মর্যাদার জীবন!
স্বয়ং আল্লাহর পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সারা জীবনের আচরণ দিয়ে, উচ্চারণ দিয়ে আমাদের সামনে রেখে গিয়েছেন খিদমতে খালক ও মানবসেবার এ উজ্জ্বল আদর্শ! অথচ কীভাবে যেন ধীরে ধীরে আমরা তা ভুলে গেলাম! খিদমতে খালক ও মানবসেবার নববী আদর্শ আমাদের জীবন থেকে হারিয়ে গেলো! আর আমরা যিল্লত ও লাঞ্ছনার শিকার হলাম!
মনে পড়ে, আজ থেকে সত্তর বছর আগে এ দেশেরই একজন দরদী মানুষ, বড় ব্যথা নিয়ে তার গাফেল কাউমকে ডাক দিয়েছিলেন এই বলে-'আমি আমার মুসলমান ভাইদেরে সাধারণভাবে এবং ওলামা ভাইদেরে খাসভাবে বলিতেছি-আপনারা খেদমত করেন, আখলাক-চরিত্র উন্নত করেন, দেখিবেন, আপনাদেরও ইযযত ফিরিয়া আসিবে।...'
'খেদমতে খালকের জাযবা আবার যেদিন আলেম সমাজ এবং মুসলিম নেতৃসমাজে জাগিবে সেই দিন আবার মুসলিম জাতির উন্নতি ও মর্যাদা দুনিয়াতে প্রতিষ্ঠিত হইবে। ...
(মুজাহিদে আ'যম আল্লামা শামসুল হক রহ. গ্রন্থাবলী, পৃ. ১২০-২১)
~মাসিক আল-কলম পুষ্প, ৩য় প্রকাশনা, ৭ম সংখ্যা
>>>
#খেদমতেখালক #দারুলকলম #পুষ্প #আদীবহুযূর #পুস্প #মাসিকাআলকলম
مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ كُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ
🌾🌾🌾🌾🌾🌾🌾
যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্যবীজ, তা হতে উৎপন্ন হল সাতটি শীষ, প্রত্যেক শীষে (উৎপন্ন হল) এক শত শস্য, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বর্ধিত করে দেন; বস্তুতঃ আল্লাহ হচ্ছেন অতি দানশীল, সর্বজ্ঞ।
আলহামদুলিল্লাহ। খেদমতে খালক ফাউন্ডেশন এর উদ্যোগে আলেম সমাজের পক্ষ থেকে ফুলগাজীতে ভয়াবহ বন্যায় ভেঙ্গে পড়া দুটি সাঁকো নির্মাণ করে দেয়া হয়েছে।
দুটি সাঁকো নির্মাণে ৩ লক্ষ অর্থ ব্যয় হয়েছে।
আলহামদুলিল্লাহ, খেদমতে খালক ফাউন্ডেশন এর উদ্যোগে আলেম সমাজের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ফুলগাজিতে মোট ২৭০ টি পরিবারের মাঝে হাদিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি পরিবারকে পাঁচ হাজার করে একটি খাম প্রদান করা হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত এমন সাতটি পরিবারকে ১০ হাজার করে একটি খাম প্রদান করা হয়েছে। যার কিছু চিত্র আপনাদের সামনে পেশ করা হচ্ছে।
******** তৃতীয় পর্ব ***********
খেদমতে খালক ফাউন্ডেশন
খেদমতের জন্য যোগাযোগ- বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৮৫১৯১০৮৭৪ (এজেন্ট) ০১৭২১৮৪৩৯৫০
ব্যাংক হিসাব-ইসলমী ব্যাংক, লোকাল অফিস
খেদমতে খালক ফাউণ্ডেশন চলতি হিসাব নং ২০৫০১০২০১০১২০৪৮০৫
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
