BNP Network - Chandpur -1

BNP Network - Chandpur -1

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Network - Chandpur -1, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সকল আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন।
কেন্দ্র অনুমোদিত "বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক" -এর চাঁদপুর ১) কচুয়া আসনের অফিশিয়াল পেজ।

04/06/2026

ঢাকা: ৪ জুন ২০২৬
আজ মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে "প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬''এর জাতীয় পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ,
মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জনাব মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

03/06/2026

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

#বিএনপি #বাংলাদেশ #জাতিসংঘ #এডমিনপোস্ট

02/06/2026

‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোন ডোবার পাশে দুই/তিন ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’-

31/05/2026

শিশু রামিসা হ/ত্যা/কা/ণ্ডে/র মামলায় আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে।
মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী

Photos from BNP Network - Chandpur -1's post 30/05/2026

কচুয়া, ৩০ মে ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কচুয়ায় কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি
মন্ত্রী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

নাজমুন নাহার বেবী
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং
ভাইস প্রেসিডেন্ট, মহিলা দল কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও কচুয়া পৌর বিএনপি, কচুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from BNP Network - Chandpur -1's post 30/05/2026

আজ ৩০ মে ২০২৬ (শনিবার), মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী।

এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে শরিক হন তিনি। এ সময় সেখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

30/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে আমাদের বিনম্র শ্রদ্ধা।

30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ তম
শাহাদাতবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1216