17/06/2026
"এই গলির মানুষেরা ভালোবাসতে জানে, স্বপ্ন দেখতে জানে, একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে জানে। এমন চমৎকার গলির নাম চিপা গলি কোনোভাবেই হতে পারে না। এর নাম হতে হবে আবেগ মিশ্রিত, একবার শুনলে কেউ যেন তা ভুলে না যায়। গলির সম্মুখে ডাকঘর, পাশে লাল রঙের ডাকবাক্স। ক্রিং ক্রিং শব্দে ডাকপিয়ন চাচা সাইকেলে চিঠি নিয়ে এদিক-ওদিক ছুটে বেড়ায়। এমন সুন্দর দৃশ্য রোজ দেখা যায় যে গলিতে, সে গলির নাম অবশ্যই হওয়া চাই- ডাকঘর গলি।"
বই : ডাকঘর গলি
লেখক : ঝিনুক চৌধুরী
📷ছবি সংগৃহীত।
17/06/2026
ভাই mc কি?🫠
Merchant লিখলে কি অসুবিধে🙂
Zen-Z পোলাপাইন তো অন্য কিছু ভাববে😴
#ফানপোস্ট
16/06/2026
না মানে এতো কম জ্বর আসলো কিভাবে 😶
16/06/2026
কেমন হয়, যদি একদিন ঘুম থেকে
জেগে উঠে দেখো গোটা জীবনই একটা
স্বপ্ন ছিলো?
বই:শেষ দৃশ্য
লেখিকা :সাবাবা মোর্শেদ টুই
📷ছবি সংগৃহীত।
16/06/2026
কবুল বলার পূর্বক্ষণে মীরার মনে উদ্বেগ, শঙ্কার এক অস্ফুট অনুভূতি হচ্ছে। এটা তার দ্বিতীয় বিবাহ। এবারও কি তার ভাগ্যে একই পরিণতি লেখা? নাকি ভিন্ন কিছু অপেক্ষা করছে? তন্মধ্যে মৌলবি তাকে কবুল বলতে ফের বলল। মীরা তার দাদিজানের দিকে তাকায়। তিনি মীরাকে ইশারায় আশ্বস্ত করেন। অতঃপর মীরা কবুল বলে।
এদিকে শেহজাদ অনুভূতি শূন্য। এই বিবাহ তার কাছে দায়িত্ব ব্যতীত কিছু না। তার মনে প্রিয়তমার স্থানে ওই একজনই আছে এবং থাকবে।
বই: পূর্ণতিথিতে চন্দ্রমহল
লেখক: নুরুন্নাহার তিথী
16/06/2026
সবাই অংশগ্রহণ করে ফেলুন 🌸
দারুণ একটা giveaway চলছে কিন্তু আপুর পেজে 😌
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক 🕊️
আপনাদের জন্য নিয়ে আসা গিভওয়ের শর্তাবলী গুলো নিচে দিয়ে দিলাম। 🕊️
📌 অংশগ্রহণের নিয়মাবলি:
✅ গল্প পড়ে গঠনমূলক ভালো খারাপ যায় হক সেটা কমেন্ট করুন
✅ পেজটি Follow করুন
✅ কমেন্টে ১০ জন বইপ্রেমী বন্ধুকে Mention করুন
✅ "5 k Invite " করে তার স্ক্রিনশট কমেন্টে বক্সে দিন
✅ পোস্টটি নিজের Timeline-এ Share করুন
✅ পেজে নিয়মিত Active থাকুন
যে বিজয়ি হবেন। সে ছবিতে থাকা বই গুলোর মধ্যে যে কোনো একটি বই। নিজে পছন্দ করে নিতে পারবেন।
📅 কনটেস্ট চলবে: আজ থেকে ১০ দিন
🎲 বিজয়ী নির্বাচন: সম্পূর্ণ লটারির মাধ্যমে ( যাঁরা এক্টিভ থাকবে তাদের নিয়েই হবে লটারি ) যদি এক জন এক্টিভ থাকে তাইলে ওই একজনকেই উইনার করা হবে।
📈 গুরুত্বপূর্ণ ঘোষণা:
১০ দিনের মধ্যে পেজে 500 Followers পূর্ণ হলেই কনটেস্টের ফলাফল ঘোষণা করা হবে এবং উপহার প্রদান করা হবে। এই দায়িত্ব আপনাদের। আশা করি পাশে থাকবেন। এবং আপনাদের আমি নিরাশ করবো না। গল্প পরে একটি করে রিভিউ দেওয়ার অনুরোধ রইলো। আপনাদের কমেন্ট দেখলে আমি লেখার আগ্রহ পাই। ধন্যবাদ , এবং অফুরন্ত ভালোবাসা আপনাদের প্রতি।
[ মন থেকে আপনাদের ভালবাসা পেলে প্রতি মাসে গিভওয়ে রাখবো কথা দিচ্ছি। ] 💖🕊️
16/06/2026
ফ্ল্যাপ:
চারপাশের দৃশ্য ক্যামেরার লেন্সে বন্দি করতে করতে সামনে এগোচ্ছিল ইরফান। হঠাৎ পুকুর ঘাটের কাছে এসে থমকে যায় সে। থেমে যায় তার পথচলা। পুকুর ঘাটে একটি মেয়ে পানিতে দু'পা ডুবিয়ে বসে আছে। সামান্য ঝুঁকে ডান হাতের আঙুল আলতো করে পানিতে ভেজায়। মাথার খোঁপা আধখোলা হয়ে পিঠ ছুঁইছুঁই। পরনে সবুজ জামা, সবুজ পায়জামা। ঘাড়ে সবুজ রঙের ওড়না ঝুলিয়ে রাখা। দু'হাত ভরতি সবুজ রঙের কাচের চুড়ি।
ইরফানের মনে হলো, এই মায়াবী গোধূলির অপরূপ সৌন্দর্যের মাঝে যেন একটি ছোট্ট সবুজ পাখি মনের আনন্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। ইরফানের দৃষ্টিতে এই জীবন্ত পাখির সৌন্দর্যের নিকট প্রকৃতির সৌন্দর্য ফিকে হয়ে গেছে। অজান্তেই ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে আওড়ায়, “কিউট গ্রীণ-বার্ডফ্লাওয়ার।”
অতঃপর ইরফান মাইরার পানে মুগ্ধ দৃষ্টি নিবন্ধ রেখে বিভোর হয়ে কবিতা আবৃত্তি করে,
গোধূলির রঙে রাঙা ওই দূর গাঁ,
দিঘির ঘাটে বসে একা ভিজিয়েছো পা।
শান্ত জলেতে জাগে মৃদু কলতান,
তোমায় দেখেই মনে জাগে সুরেলা গান।
হৃদয়ের মোর প্রেম,
চোখে মায়া ঘোর,
ক্যামেরার ফ্রেমে বন্দি করতে চাই,
রূপটি যে তোর।
তোমার সবুজ ওড়নাটি
ছুঁয়েছে সে জল,
এ যেন এক রূপকথা,
এক স্নিগ্ধ সম্বল।
লুকানো প্রেমের ছোঁয়া
এ মায়াবী সাঁঝে,
হৃদয়ের স্পন্দন যেন
গিটার হয়ে বাজে।
স্মৃতির পাতায় লেখা
চিরন্তন নব্য
তুমিই তো আমার সেই,
প্রণয়ের অমল কাব্য।
বই: ❝প্রণয়ের অমল কাব্য❞
লেখক: ডি আর এম সোহাগ
প্রকাশনা: নবকথন প্রকাশনী
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রচ্ছদ: ফাইজা ইসলাম
নামলিপি: সুমনা আক্তার মরিয়ম
প্রি অর্ডার মূল্য: ৫৯০৳
📌বইটি অর্ডার করতে মেসেজ করুন।
#বই #রোমান্টিক_উপন্যাস