MUN Alert

MUN Alert

Share

Our mission is to implement Amber Alert in Bangladesh to rescue missing children quickly.

This national initiative unites the government, law enforcement, media, and the public to ensure child safety.

06/06/2026

আপডেট:
শিশু মহিম ফাইয়াজকে (১৩) সিলেট থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জরুরি শেয়ার:
শিশুর নাম: মাহিম ফাইয়াজ
বয়স: ১৩ বছর

৬ জুন, ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় গাজীপুর জেলার গাছা থানাধীন IUT মেইন গেট সংলগ্ন এলাকা থেকে মাহিম ফাইয়াজ নামে ১৩ বছর বয়সী একটি ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলেটির পরনে ছিল খয়েরি রঙের গেঞ্জি এবং জিনস প্যান্ট।

আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13219 (টোল-ফ্রি)

06/06/2026

ইব্রাহিম কোথায় ?

06/06/2026

'প্রযুক্তির শক্তিতে শিশু সুরক্ষা' শীর্ষক একুশে টিভির নিয়মিত আয়োজন দ্যা ভয়েস অফ জেন জি লাইভে মুন অ্যালার্ট এবং সাইবার টিনস এর পক্ষ থেকে যুক্ত আছেন সাদাত রহমান।

06/06/2026

জরুরি শেয়ার:
শিশুর নাম: সামিয়া
বয়স: ১১ বছর

গত ০২/০৬/২০২৬ ইং তারিখে ঢাকা জেলার শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ডের পশ্চিম আগারগাঁও এলাকা হতে ১১ বছর বয়সী শিশু সামিয়া বাসার নিচ থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে শিশুটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি।

আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13219 (টোল-ফ্রি)

06/06/2026

আর্জেন্টিনার ফ্যানদের দৃষ্টি আকর্ষণ করছি 🇦🇷

ছোট মারুফ ২ মে ২০২৬ তারিখ থেকে নিখোঁজ । সে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত । এক মাসের বেশি সময় ধরে তার বাবা-মা পাগলের মত খোঁজাখুজি করছে । আপনার পরিচিত যত আর্জেন্টিনার ফ্যান রয়েছে কমেন্টে মেনশন করুন অন্য সকলেও পোস্টটি শেয়ার করুন । আপনার একটি শেয়ারে বাবা মা তার একমাত্র সন্তান কে খুঁজে পেতে পারে । আমাদেরকে মারুফের বাবা কল করে কান্নার সুরে বলেছে মারুফ কে না পেলে আমি ওর মা বাঁচবো না ...

মারুফ কে কেও কোথাও দেখে থাকলে আমাদের 13 2 19 নাম্বারে কল করুন বা পেইজে ম্যাসেজ দিন।

05/06/2026

আপডেট: বাচ্চাটিকে তার দাদির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।

উত্তরার পার্শ্ববর্তী দক্ষিণখান এলাকায় শিশুটিকে পাওয়া গেছে। বর্তমানে শিশুটি দক্ষিণখানের দেওয়ানবাড়ি জামে মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

04/06/2026

আপডেট:

নিখোঁজ শিশু আব্দুর রহমান মুজাহিদ নিরাপদে তার পরিবারের কাছে ফিরে এসেছে।

০৪ জুন, ২০২৬ ইং তারিখে আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোলা এলাকার কোলা স্কুলের কাছ থেকে নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

০৫ জুন, ২০২৬ ইং তারিখে তাকে নিখোঁজ হওয়া একই এলাকায় পাওয়া যায়। পরবর্তীতে একজন ইজি বাইক চালক শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেন।

শিশুটিকে খুঁজে পেতে তথ্য প্রচার, শেয়ার এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

জরুরি শেয়ার:
নাম: আব্দুর রহমান মুজাহিদ
বয়স: ১৩ বছর

০৪ জুন, ২০২৬ ইং তারিখে আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোলা এলাকার কোলা স্কুলের কাছ থেকে ১৩ বছর বয়সী আব্দুর রহমান মুজাহিদকে একটি ইজি বাইকে করে লোহাগড়ার দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও সাদা গেঞ্জি।

আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13219 (টোল-ফ্রি)

04/06/2026

জরুরি শেয়ার :
নাম: মোঃ রাতুল
বয়স: ১৩

গত ০৯/০৫/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন কর্ষাকরিয়াইল ইউনিয়নের মনকর্ষা গ্রামস্থ নিজ বাড়ি থেকে ১৩ বছর বয়সী শিশু মোঃ রাতুল কাউকে কিছু না বলে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13219 (টোল-ফ্রি)

04/06/2026

জরুরি শেয়ার :
নাম : রাজু হোসেন
বয়স : ১৫

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চরবয়রাগাদি এলাকার বাসিন্দা রাজু হোসেন (১৫) নিখোঁজ রয়েছে। তার পিতা নবী হোসেন এবং মাতা হোসনে আরা। শিশুটি একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি (খিয়া) রঙের টি-শার্ট এবং জিন্স প্যান্ট। গায়ের রঙ শ্যামলা।

আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13219 (টোল-ফ্রি)

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1000