11/06/2026
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা (প্রায় ৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা (প্রায় ৩.৩৩ বিলিয়ন ডলার), ফলে এক বছরের ব্যবধানে প্রতিরক্ষা বাজেট ১ হাজার ৫৯৩ কোটি টাকা (প্রায় ১৩১ মিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে, যা প্রায় ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির সমান।
এবারের প্রতিরক্ষা বাজেটের মধ্যে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ৩৮ হাজার ৭২১ কোটি টাকা (প্রায় ৩.১৭ বিলিয়ন ডলার) এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা (প্রায় ১৩২ মিলিয়ন ডলার) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ১ হাজার ৯৫৯ কোটি টাকা (প্রায় ১৬১ মিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার (প্রায় ৭৭ বিলিয়ন মার্কিন ডলার) প্রস্তাবিত বাজেটের মধ্যে প্রতিরক্ষা খাতের অংশ প্রায় ৪.৫ শতাংশ। এর মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার, বাহিনীগুলোর আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকার আগের বছরের তুলনায় আরও বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে।
11/06/2026
বাজেট ২০২৬:
৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ট্রেন যাতায়াত ফ্রি, মেট্রোরেল ভাড়া ২৫% ছাড়
11/06/2026
এই লোকটি নাকি ভারতের চেন্নাইয়ের বাসিন্দা। একজন মুসলিম। আজ সকালে তাকে কাঁটাতারের বেড়া পার করে দেয় বিএসএফ। দুই দোশের মানুষের ধাওয়ায় প্রাণ যায় যায় অবস্থা।
পুশইন ঠেকাতে শক্ত অবস্থানে বিজিবি। তাদের সাথে স্থানীয় বাসিন্দারা যোগ দিয়েছেন। এটা বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের ১০৮২ পিলার সংলগ্ন।
10/06/2026
উপমহাদেশের বিভিন্ন দেশের সেনাপ্রধানদের মধ্যে সম্ভবত একমাত্র বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান দাঁড়ি ওয়ালা সেনাপ্রধান। অন্যান্য পদবীর সেনা কর্মকর্তাদের মধ্যে দাঁড়ি রাখার চল থাকলেও এই প্রথমবার উপমহাদেশের একজন সেনাপ্রধান ধর্মীয় অনুশাসন মেনে দাঁড়ি রাখছেন যা উপমহাদেশে একমাত্র উদাহরণ।
এছাড়া জেনারেল ওয়াকার উজ-জামান বাংলাদেশের একমাত্র সেনাপ্রধান যিনি নারী সেনা সদস্য বা কর্মকর্তাদের ইউনিফর্ম এর সাথে হিজাব পড়ার অনুমতি দিয়েছিলেন। যেটি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছিল।
09/06/2026
সীমান্ত দিয়ে জোর করে লোক ঢোকানো বা 'পুশ-ইন' ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশিক্ষিত স্নাইপার মোতায়েন করছে। নিখুঁত নিশানায় গুলি করতে ওস্তাদ এই প্রহরীরা সীমান্ত আরও নিরাপদ করবে এবং যেকোনো বিপদে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
07/06/2026
In the name of Allah, the Gracious, the Merciful 🇮🇷🔥
07/06/2026
সরকারের অঙ্গীকার বাস্তবায়ন
মাত্র ১৯ দিনের মাথায় দ্রুততম সময়ে রায় ঘোষণা
৫ দিনের মাথায় আদালতে পুলিশর চার্জশিট জমা
৪ কার্যদিবসের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে এই রায় দেয়া হয় ।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ।
07/06/2026
সবার সাথে বন্ধুত্ব, কারো দাসত্ব নয়!
সবার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বন্ধুত্ব, কারো দাসত্ব নয়, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই নীতি অবলম্বন করে কাজ করছে বর্তমান সরকার। আর সেই কারণেই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৭ জুন) সকালে তিনি সফরে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি, প্রযুক্তিগত বিষয় এবং আর্থিক দিক। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।
সফরে জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিও গুরুত্ব পাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘ সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে এ কে আবদুল মোমেন রাশিয়া সফর করেছিলেন। পরে ২০২৩ সালে সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করেন।