26/05/2026
দেশ ও দেশের বাইরে অবস্থানরত রাজবাড়ী জেলাবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Nurul Islam, Rajbari, .
Official Page of Advocate Md Nurul Islam | Ameer (President) of Bangladesh Jamaat-e-Islami Rajbari District | Central Majlish-e-Shura member | MP Candidate for Rajbari-1 (Rajbari Sadar-Goalanda).
— Managed by Admin
26/05/2026
দেশ ও দেশের বাইরে অবস্থানরত রাজবাড়ী জেলাবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
21/04/2026
আমার শ্রদ্ধেয় শ্বশুর অবঃ অধ্যক্ষ মাওলানা মুনিরুযযামান ফরিদী আজ ইং ২১-০৪-২০২৬ তারিখ, দুপুর বেলা ০২:৩০ ঘটিকায় ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার নামাজে জানাজা আগামীকাল সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
— এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম
19/03/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ কল্যাণ বিভাগ দেবগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ৯ নং ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (১০০ ফুড প্যাক) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর জননেতা জনাব এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিভাগ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. শরীফ মিয়া, গোয়ালন্দ থানা বায়তুলমাল সম্পাদক মো. আইয়ুব আলী, বাংলাদেশ ট্রেনিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুর আলম সিদ্দিক এবং রবিউল আলম রুকু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাঈল মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আহ্সান হাবিব মিলন।
19/03/2026
দেশ ও দেশের বাইরে অবস্থানরত রাজবাড়ী জেলাবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
18/03/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ কল্যাণ বিভাগ দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর জননেতা জনাব এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিভাগ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. শরীফ মিয়া, সমাজ কল্যাণ বিভাগ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মো. আবু সাঈদ সোহাগ।
18/02/2026
আহলান সাহলান, মাহে রমাদান!!
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
'রমজানুল মোবারক'
18/02/2026
প্রিয় রাজবাড়ী জেলাবাসী—
আপনাদের উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিকতার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি চেষ্টা করেছি গত ৪০ বছরে আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার। আপনাদের ভাই হয়ে পাশে থাকার। দীর্ঘ এই সময়ে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আমি বরাবরই আপ্লুত হয়েছি। এবারের নির্বাচনেও আপনারা আমার প্রতি যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন তার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই আস্থা আমার পুঁজি। এই পুঁজিকে আমি জিইয়ে রাখবো।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার প্রিয় দায়িত্বশীল, জনশক্তি, নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি— যারা দিন-রাত অবর্ণনীয় পরিশ্রম, কষ্ট ও সার্বিক কুরবানির মাধ্যমে নিজেদের উজাড় করে দিয়েছেন। শত বাঁধা, হুমকি প্রতিকূলতা ও লাঞ্চনা সত্বেও দমিত না হয়ে আদর্শে অটল থেকেছেন।
প্রিয় ভাইয়েরা— আমাদের লড়াই অনন্তকাল অবধি। আমাদের পথ কণ্টকাকীর্ণ। আমাদের চাওয়া-পাওয়া অন্য সবকিছুর উর্ধ্বে। ইনসাফ ও কল্যাণের দীর্ঘ লড়াই প্রতিষ্ঠিত করতে সবরে জামিল ও তাওয়াক্কুল অন্যতম হাতিয়ার।
জনকল্যাণ ও ইনসাফের লড়াইয়ে আমরা থামবো না। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সৎ নিয়ত ও কর্মতৎপরতা প্রতিফলন স্বরুপ মহান আল্লাহ দো-জাহানেই আমাদের বিজয়ী করবেন।
কল্যাণ ও ইনসাফের লড়াইয়ে আমরা দৃঢ় থাকবো। আমরা থামবো না। আমাদের থামানো যাবে না।
মহান আল্লাহ আমাদের সহায়ক হোক।
— এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী-১ আসনের দাঁড়িপাল্লার কান্ডারী জননেতা এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ভাই!
09/02/2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোয়ালন্দে নির্বাচনী গণমিছিল।