13/06/2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী পদে ৫৫ জনের মধ্যে ৫০ জনই ডিপ্লোমাধারী, আর মাত্র ৫ জন বিএসসি ইঞ্জিনিয়ার!
যে পদটি প্রকৌশল নেতৃত্ব, নকশা, তদারকি ও প্রযুক্তিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে প্রকৌশল শিক্ষার যথাযথ মূল্যায়ন না হওয়া দেশের প্রকৌশল খাতের জন্য উদ্বেগজনক।
প্রকৌশল পেশার মর্যাদা, দক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রকৌশল পদে প্রকৌশলীদেরই যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি।
প্রকৌশলীর পদে প্রকৌশলী চাই।
যোগ্যতা ও পেশাগত মানের সঙ্গে আপস নয়।
13/06/2026
"বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ যে দেশে এমন অদ্ভুত নিয়ম প্রচলিত আছে -
-বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকার পরেও ইঞ্জিনিয়ারিং পোস্টে আপনি আবেদন করতে পারবেন না।
-নিম্নতর পদ ( উপ-সহকারী প্রকৌশলী) থেকে প্রমোশন পেয়ে উচ্চতর পদে (সহকারী প্রকৌশলী) যেতে পারবেন। কিন্তু উচ্চতর পদের ( সহকারী প্রকৌশলী) যোগ্যতা সম্পন্ন ইঞ্জিনিয়ার নিম্নতর পদে ( উপ-সহকারী প্রকৌশলী) আবেদনই করতে পারবে না।
দেশটা বিচিত্র, দেশের নিয়ম-কানুন আরো বিচিত্র।"
- মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (৪৫ তম বিসিএস প্রশাসন)
10/06/2026
বুয়েট'১৭ এর প্রকৌশলী মাহাদী হাসানের উপর হামলার ঘটনায় প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিবাদ।
06/06/2026
ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন পুরোপুরিভাবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য সিলগালা করে দেওয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। আপনাদের সকলকে আবারো অভিনন্দন।
গত ০৭ মে,২০২৬ ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কোনো প্রতিষ্ঠানে এক নাগাড়ে দুই বছরের বেশি সময় ধরে পদ শূন্য থাকলে অর্থাৎ পোস্ট ফাঁকা থাকলে এবং নিয়োগ না হলে, সে প্রতিষ্ঠানের প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক পদটি বিলুপ্তির ব্যবস্থা করা হবে।
বর্তমানে বাংলাদেশের কমপক্ষে ৬০ টির বেশি সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী পদে (৯ম গ্রেড সমমান) বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দুই বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে।
অতএব, ইঞ্জিনিয়ারিং সেক্টরকে অফিসিয়ালি ডিপ্লোমা টেকনিশিয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য সারা দেশের বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ও রানিং স্টুডেন্টদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
Yes, We deserve this!
- লিপু
28/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
16/05/2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের অকাল মৃত্যুতে প্রকৌশলী অধিকার আন্দোলনের গভীর শোক প্রকাশ।
09/05/2026
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পানিসম্পদ কৌশল(WRE) বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার আফিফা রহমান নাইমার মৃত্যুতে প্রকৌশলী অধিকার আন্দোলনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ।
08/05/2026
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার জারিফ জামান খন্দকারের অকাল প্রয়াণে প্রকৌশলী অধিকার আন্দোলনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ।