Office of the Divisional Commissioner, Dhaka

Office of the Divisional Commissioner, Dhaka

Share

The page is about office of the Divisional Commissioner, Dhaka

Photos from Office of the Divisional Commissioner, Dhaka's post 04/06/2026

জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবাপ্রদান নিশ্চিতকল্পে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
সেবার মান নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে অদ্য ০৪ জুন ২০২৬, অত্র বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মহোদয় দপ্তরের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে তাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শোনেন।
পরবর্তীতে, তিনি দপ্তরের গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার মান আরও উন্নত, গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

Photos from Office of the Divisional Commissioner, Dhaka's post 31/05/2026

।। ৩১ মে, ২০২৬ খ্রি., রবিবার ।।

আজ ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা সফর করেন।

সফরকালে তিনি 'শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস' উদযাপন উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলার বারদী-তে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙনে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত 'আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা' তে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি 'শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উদযাপন' যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসাথে তিনি তিরোধান দিবসের সার্বিক প্রস্তুতি, জুয়াখেলা প্রতিরোধ, পুন্যার্থীদের স্যানিটেশন, পরিচ্ছন্ন খাবার পরিবেশন ইত্যাদি বিষয়াদি নিশ্চিতকল্পে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from Office of the Divisional Commissioner, Dhaka's post 31/05/2026

গত ২৭/০৫/২০২৬ তারিখ ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী জাতীয় ইদগাহ এর সার্বিক প্রস্ততির বিষয়ে জাতীয় ইদগাহ পরিদর্শন করেন। এসংক্রান্ত কিছু স্থিরচিত্র।

Photos from Office of the Divisional Commissioner, Dhaka's post 23/05/2026

সরকারি সেবার মান উন্নয়ন ও সমৃদ্ধ দোহার গড়ার প্রত্যয়: দোহার উপজেলা পরিদর্শনে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়

অদ্য ২৩ মে ২০২৬ তারিখ ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা জেলার দোহার উপজেলা পরিদর্শন করেন।

দিনব্যাপী এই পরিদর্শনে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেন:

দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ: দিনের শুরুতেই তিনি দোহার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও দোহার পৌরসভা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন দাপ্তরিক রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন এবং কাজের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময়: মাঠপর্যায়ে সেবার মান যাচাইয়ের লক্ষ্যে তিনি কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন এবং সেবার গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিবেশবান্ধব উদ্যোগ: সবুজায়নের অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

ইউনিয়ন পরিষদ পরিদর্শন: এরপর তিনি মাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে গ্রামীণ সেবা সহজীকরণের নির্দেশ দেন।

মৈনট ঘাট পরিদর্শন: পরিদর্শন কর্মসূচির শেষাংশে তিনি দোহারের ঐতিহাসিক মৈনট ঘাট এলাকা পরিদর্শন করেন।

মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে দোহার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারি কমিশনার (ভূমি), দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি সেবার মান উন্নয়ন এবং একটি পরিবেশবান্ধব, সবুজ ও সমৃদ্ধ দোহার গড়ে তুলতে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Photos from Office of the Divisional Commissioner, Dhaka's post 20/05/2026

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্যোগ মোকাবেলায় আরও এক ধাপ অগ্রগতি! 🇧🇩🌾

আজ ২০ মে ২০২৬, বুধবার গাজীপুর জেলার সাতাইশে গাজীপুর সিটি করপোরেশনের ৮.২০ একর জমির উপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট" ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। 🏛️✨
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। 🌳🐟

পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতির সুরক্ষায় আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:

"প্রকৃতি রক্ষায় আমাদের সবার সচেতন হতে হবে। তিনি বলেন আসুন আমরা সবাই মিলে খাল খনন করি, বৃক্ষ রোপন করি, পানির অপচয় রোধ করি এবং প্রকৃতিকে যতদূর সম্ভব কম বিরক্ত করি। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।"

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। 🤝❤️

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়'s post 20/05/2026
20/05/2026
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

১ম ১২ তলা সরকারী অফিস ভবন (১ম, ২য় ও ৩য় তলা), সেগুনবাগিচা
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00