Ahasan Habib

Ahasan Habib

Share

Amir, Shahbag East Thana, Bangladesh Jamat-E Islami

11/06/2026

সম্মানিত ২০ নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম।

আমি আহসান হাবীব, আপনাদের সন্তান, ভাই, বন্ধু এবং সহপাঠী। আমি শাহবাগ থানা ২০ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার ছাব্বিশের গলির বাসিন্দা। আপনাদের ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে সব সময়। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসার কাছে আমি চীর ঋণী ।

প্রিয় এলাকাবাসী,
আমি দীর্ঘদিন যাবত আপনাদের সুখে দুঃখে, আচার-অনুষ্ঠানে আপনাদের একজন হয়ে থাকার চেষ্টা করে আসছি। ২০ নং ওয়ার্ডকে ঘিরে আমি স্বপ্ন দেখে আসছি। চমৎকার এবং নানন্দিকতায় ভরপুর একটা ২০ নং ওয়ার্ড গড়তে চাই। যেখানে থাকবে না মাদকের অভয়ারণ্য, চোখের সামনে নেশাগ্রস্ত কিশোরের আনাগোনা, চুরি, ছিনতাই ও রাহাজানি। যত্রতত্র ডাষ্টবিন, ময়লার বাগার, এবং মশার উপদ্রপ।
আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবে কোন প্রকার সংশয় ও ভয়ভীতি ছাড়া। হাট-বাজার, রাস্তা - ঘাট, শপিংমল এবং আবাসিক এলাকা কোথাও থাকবে না বখাটেদের উৎপাত। এমনই একটা পরিপাটি ও সুন্দর ২০ নং ওয়ার্ডের স্বপ্ন আমি দেখি।

শ্রদ্বেয় এলাকাবাসী,
আমি সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে ২০ নং ওয়ার্ডের প্রতিভাবান কিছু যুবককে একত্রিত করে "মানবিক সেবা কেন্দ্র" নামে ছাব্বিশে গলির ডাক্তার বাড়ীতে একটা সেবা কেন্দ্র গড়ে তুলেছি। যেখানে সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত মানুষদেরকে সহযোগিতা করা হচ্ছে। নিয়মিত চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, উদ্যোক্তা তৈরি, এবং নাগরিক জীবনের নানান সমস্যার বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আপনিও এখান থেকে সেবা গ্রহন করে সামান্য উপকৃত হলে আমি নিজকে ধন্য মনে করবো।

সম্মানিত সেগুনবাগিচাবাসী,
আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আমার প্রেরণা।
আসুন আমারা ঐক্যবদ্ধভাবে একটা সৃজনশীল, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য ২০ নং ওয়ার্ড গড়ে তুলি।

09/06/2026

শোকবার্তা
নুরুল হক পলাশের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার ব্যবসায়ী বিভাগের সেক্রেটারি নুরুল হক পলাশ আজ ০৯ জুন ২০২৬ইং, রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

"আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু"
(হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন এবং তাঁর ওপর রহমত বর্ষণ করুন।)

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর সকল নেক আমল কবুল করুন।
তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত ভালো ও সদালাপী একজন মানুষ। শাহবাগ এলাকার ব্যবসায়িক অঙ্গন এবং সাংগঠনিক কাজে তাঁর অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়ার অনুরোধ রইল।

এডমিন পোস্ট।

Photos from Ahasan Habib's post 09/06/2026

সেগুনবাগিচার স্থায়ী বাসিন্দা মরহুম মো: জাকির হোসেন এর জানাযায় অংশগ্রহণ করেন শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব।

০৯ জুন ২০২৬ইং
আজ সেগুনবাগিচা মসজিদুল আকসায় সেগুনবাগিচার স্থায়ী বাসিন্দা মরহুম মো: জাকির হোসেন এর জানাযায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব।

এসময় জননেতা আহসান হাবীবের সাথে উপস্থিত ছিলেন, শাহবাগ পূর্ব থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ রাকিব, ওলামা ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুল আজিজ, সেগুনবাগিচা পূর্ব ওয়ার্ড সেক্রেটারী মো: আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এডমিন পোস্ট।

09/06/2026

রাজধানীতে শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ধন্যবাদ Desher Kotha নিউজকে।

08/06/2026

রেজিষ্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন: https://forms.gle/S1YoJdDt3QUumXev7
শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা ও চোখের ছানি অপারেশন করতে এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬ইং।

04/06/2026

জনগণ ভোট দিক বা না দিক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি আহসান হাবীব | Daily Live News 24

Photos from Ahasan Habib's post 28/05/2026

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে শাহবাগ থানা জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কোরবানির গোশত উপহার প্রদান করা হয়।

উক্ত কোরবানির গোশত উপহার প্রদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো: নুরুন্নবী রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক জনাব শাহিন আহমেদ খাঁন।

আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবি নেতা সরদার আব্দুল কাদের সহ আরো অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

এডমিন পোস্ট।

27/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক"।

21/05/2026

সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ঈদ মুবারক।

13/05/2026

ডাকসুর ভিপি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি প্রিয় ভাই সাদিক কাইয়্যেমের বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন সহ সার্বিক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka
1000