Taxes Zone 20, Dhaka

Taxes Zone 20, Dhaka

Share

Office of the Commissioner of Taxes;
Territorial Offices of Income Taxes Circles;
Taxes Zone 20, Dhaka, Bangladesh.

Jurisdiction:
Jatrabari, Dania, Kadamtoli, Doyaganj. DSCC Ward: 40, 50, 59, 60 & 61
Company - i & Jewellery, C&F, 102
Salary-Banks-Q to Z কর অঞ্চল-২০, ঢাকা
আয়কর বিভাগ,
জাতীয় রাজস্ব বোর্ড,
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Photos from Taxes Zone 20, Dhaka's post 18/05/2026

অদ্য জনাব মোহাম্মদ হেফজুর রহমান, অতিরিক্ত কর কমিশনার, স্যারের কর অঞ্চল-২০, ঢাকায় যোগদান উপলক্ষ্যে স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মোঃ রবিউল হাসান প্রধান স্যার।

Photos from Taxes Zone 20, Dhaka's post 17/05/2026

অদ্য মিজ ফারজানা সুলতানা, অতিরিক্ত কর কমিশনার, স্যারের কর অঞ্চল-২০, ঢাকায় যোগদান উপলক্ষ্যে স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মোঃ রবিউল হাসান প্রধান স্যার।

Photos from Taxes Zone 20, Dhaka's post 12/11/2025

বিগত ২০/১০/২০২৫ ইং তারিখে কর অঞ্চল-২০, ঢাকার সম্মেলন কক্ষে অত্র কর অঞ্চলের সার্কেল কর্মকর্তা এবং কর পরিদর্শকগণের জন্য আয়োজিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সে শুদ্ধাচার বিষয়ে বক্তব্য রাখেন সম্মানিত রিসোর্স পারসন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী স্যার, সদস্য, কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
এসময় উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মনোয়ার আহমেদ স্যার। আরও উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ হাফিজ আল আসাদ স্যার, যুগ্ম কর কমিশনার নওসাবা ইসলাম স্যার, এবং সুবর্না পন্ডিত স্যার।

Photos from Taxes Zone 20, Dhaka's post 12/11/2025

বিগত ১৯/১০/২০২৫ ইং তারিখে কর অঞ্চল-২০, ঢাকার সম্মেলন কক্ষে অত্র কর অঞ্চলের সার্কেল কর্মকর্তা এবং কর পরিদর্শকগণের জন্য চার দিন ব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জি এম আবুল কালাম কায়কোবাদ স্যার, সম্মানিত সদস্য, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মনোয়ার আহমেদ স্যার।

Photos from Taxes Zone 20, Dhaka's post 12/11/2025

গত ১৫/১০/২০২৫ ইং তারিখে কর অঞ্চল-২০, ঢাকার সম্মেলন কক্ষে অত্র কর অঞ্চলের সম্মানিত করদাতা, আইনজীবীদের সাথে আয়কর সেবা কার্যক্রম সহজীকরণের উদ্দেশ্যে একটি গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মনোয়ার আহমদ স্যার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ১, কর অঞ্চল-২০, ঢাকা এবং নওসাবা ইসলাম, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ৩, কর অঞ্চল-২০, ঢাকা এবং সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Photos from Taxes Zone 20, Dhaka's post 12/11/2025

বিগত ১৪/০৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে কর অঞ্চল-২০, ঢাকা এর কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধন করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মনোয়ার আহমদ স্যার। দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী ১৫/০৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সমাপ্ত হয়েছে।

Photos from Taxes Zone 20, Dhaka's post 30/10/2025

অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স-২
কর অঞ্চল ২০, ঢাকা।

বিষয়ঃ উৎসে কর কর্তনের বিধানাবলি ও মনিটরিং কার্যক্রম

প্রশিক্ষকঃ
জনাব আহসান হাবিব
মহাপরিচালক,
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল,
জাতীয় রাজস্ব বোর্ড

কর অঞ্চল ২০ ঢাকা এর অভ্যন্তরীণ প্রশিক্ষণের অংশ হিসেবে উক্ত কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত "উৎসে কর কর্তনের বিধানাবলি ও মনিটরিং কার্যক্রম" সম্বলিত বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ত্রুটি-বিচ্যুতি সংশোধনে কার্যকর ব্যবস্থা নেয়ার ব্যাপারে বিশদ আলোচনা করে বক্তব্য প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এর মাননীয় মহাপরিচালক জনাব আহসান হাবিব স্যার।

এই আলোচনায় আয়কর আইন, ২০২৩ এ উৎসে কর কর্তন/সংগ্রহ বিষয়ে প্রণীত বিধানাবলীর বিস্তারিত ব্যাখ্যা ও জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক জরুরী গুরুত্বপূর্ণ কার্যাবলী সতর্কতা ও পূর্ণ দায়িত্ববোধের সাথে পালনের জন্য তৎপরতার সাথে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত মহাপরিচালক মহোদয়।

উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন কর অঞ্চল ২০, ঢাকা এর সম্মানিত কর কমিশনার মহোদয় জনাব মনোয়ার আহমেদ স্যার।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল ২০, ঢাকা এর সম্মানিত পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।

Photos from Taxes Zone 20, Dhaka's post 29/10/2025

অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স-২
কর অঞ্চল ২০, ঢাকা।

বিষয়ঃ নীতি ও নৈতিকতা

অদ্য ২৯ অক্টোবর, ২০২৫ রোজ বুধবার কর অঞ্চল ২০, ঢাকা কর্তৃক আয়োজিত "আয়কর আইন বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স-২" এর অধীন নীতি ও নৈতিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ আবদুর রকিব স্যার।

মান্যবর প্রশিক্ষক মহোদয়ের প্রদত্ত ন্যায়ানুবর্তী আদর্শ ও উন্নত জীবনবোধের দীক্ষা দ্বারা কর অঞ্চল-২০, ঢাকার এর সকল সার্কেল কর্মকর্তা ও কর পরিদর্শকগণ অনুপ্রাণিত ও উৎসাহিত হন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবং সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা অর্জন করে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে।

আলোচক মাননীয় কর কমিশনার জনাব মোহাম্মদ আবদুর রকিব স্যার একটি রাজস্ব ও করদাতাবান্ধব কর প্রশাসন তৈরিতে এবং সুশাসন নিশ্চিত করতে গণমুখী ও নিবেদিত মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন এই সেমিনারে। পাশাপাশি নীতিবোধকে জাগ্রত রেখে কিভাবে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন স্যার।

এই আয়োজনে সভাপতিত্ব করেন কর অঞ্চল ২০, ঢাকা এর সম্মানিত কর কমিশনার মহোদয় জনাব মনোয়ার আহমেদ স্যার।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল ২০, ঢাকা এর সম্মানিত পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।

#করঅঞ্চল২০ঢাকা #জাতীয়রাজস্ববোর্ড

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

63, West Agargaon
Dhaka
1207