30/05/2026
আজকের দিনের নয়া রাজনৈতিকদের ফেষ্টুন বা পোষ্টার গুলোকে দেখলে মনে হয় বিএনপিতে সবাই নেতা, কর্মী হয়ে কেউই থাকতে চায় না। কারন নেতার অনেক পাওয়ার। তাই মানুষ মানুক আর নাইবা মানুক দল থেকে বলে দিয়েছে মানে সে নেতা।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের একটা ফেষ্টুন দেখলাম। মানুষ না মানলে যে নেতা হওয়া যায় না একটি ফেষ্টুনেই তা স্পষ্ট। তার ফেষ্টুনে নেই কোন নেতার ছবি, নেই নিজের ছবিও। শুধু আছে যার জন্য তৈরি তার ছবি আর কিছু আসক্ত করার মতন বচন। যে বচনে মানুষ রাজনীতিতে আসক্ত হতে উদ্বুদ্ধ হয়।
ধন্যবাদ রাজনৈতিক শিক্ষক এবং পাশাপাশি আমার কলেজের সাবেক অধ্যক্ষ ও সেই সুত্রে আমার শিক্ষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে। প্রতি নিয়ত আমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য। কারন শিক্ষকের কাজ পাঠদান, সেটা আক্ষরিক হোক অথবা রাজনৈতিক।
মোঃ রেজওয়ান হাসাইন সম্রাট
সাবেক শিক্ষার্থী
ঢাকা কলেজ।
25/05/2026
রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শক্ত হাতে। রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার, মর্যাদা, ও নিরাপত্তার দায়িত্ব সাংবিধানিকভাবে সরকারের।
যেহেতু অস্ত্রধারীদের পরিচয় প্রকাশ পেয়েছে, সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠায় বিলম্ব সরকেরের দৈন্যদশা ও নপুংসকতাকে প্রতিষ্ঠিত করবে।
অস্ত্রধারী সন্ত্রাসী ও তার সহযোগীসহ মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার চাই।
25/05/2026
মববাজরা কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে না। এরা মব ভায়োলেন্স আর মব জাস্টিস এর মধ্যে তফাতও বোঝে না। এরা ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে জানেনা। ঠিক তাদের মতই যাদের আল্লাহর লানত আছে। যাদের উপর আল্লাহর লানত আছে তারা ভালো-খারাপের অর্থ বুঝলেও কখনই ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করে না।
15/05/2026
"নতুন বাংলাদেশে তারেক রহমানের সরকারের ৯০ দিন : প্রত্যাশা ও প্রাপ্তি" বিষয়ক আলোচনা সভা।
তারিখ: ১৭ই মে ২০২৬, বিকাল ৩.০০টা
স্থান: জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
প্রধান অতিথি:
জনাব আতিকুর রহমান রুমন
মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব,
আহবায়ক, আমরা বিএনপি পরিবার
প্রধান বক্তা:
জনাব মুন্সী বজলুল বাছিদ আঞ্জু
জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),
সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
সভাপতি:
মো: মামুন রানা
চেয়ারম্যান
জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
বিশেষ অতিথি:
ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি
মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ
সাবেক যুগ্ম আহবায়ক, শেরপুর জেলা বিএনপি
ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
জনাব ইয়াসিন আলী
সিনিয়র সহ-সভাপতি
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
অধ্যাপক মোঃ জামাল উদ্দিন রুনু
সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জনাব মোঃ মাহমুদ হোসেন এফসিএমএ
উপদেষ্টা
জিয়াউর রহমান আর্কাইভ
জনাব আবু রূশদ
সম্পাদক
বাংলাদেশ ডিফেন্স জার্নাল
জনাব রাজ মাসুদ ফরহাদ
বিশিষ্ট লেখক
ইন্টারন্যাশনাল আইসিটি বিশেষজ্ঞ
আব্দুল্লাহ আলী জাবীদ (জেড বাবু)
মহাসচিব, জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
সঞ্চালনায়:
ইঞ্জি: হাবীব উল্লাহ খান
দপ্তর সম্পাদক
জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)
উক্ত আলোচনা অনুষ্ঠানে আপনি বিশেষভাবে আমন্ত্রিত।
06/05/2026
বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আগামীর কমিটিতে জনাব ইয়াছিন আলী ভাইকে সভাপতি হিসেবে কেন সবচেয়ে বেশি প্রয়োজন—তা নিম্নোক্ত বিষয়গুলোর আলোকে স্পষ্টভাবে তুলে ধরা যায়:
🔷 দূরদর্শী ও পরীক্ষিত নেতৃত্ব:-
একটি কেন্দ্রীয় রাজনৈতিক পদ শুধু সম্মানের নয়, এটি অত্যন্ত দায়িত্বশীলও। এই পদে এমন একজন নেতার প্রয়োজন, যিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারেন এবং সংগঠনকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম। ইয়াছিন আলী ভাই তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বারবার প্রমাণ করেছেন যে, তিনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় অনন্য।
🔷 তৃণমূলের সাথে গভীর সংযোগ:-
তিনি সবসময় মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছেন। ফলে সংগঠনের বাস্তব সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজন সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। এই সংযোগই তাকে করে তুলেছে একজন বাস্তবমুখী ও কার্যকর নেতা।
🔷 দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা:-
ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের প্রতিটি স্তর সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন। এই অভিজ্ঞতা তাকে সিদ্ধান্ত গ্রহণে আরও পরিণত ও বিচক্ষণ করে তুলেছে।
🔷 পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি:-
সততা, স্বচ্ছতা ও নৈতিকতার দিক থেকে তিনি একজন গ্রহণযোগ্য নেতা। তার এই ইতিবাচক ভাবমূর্তি সংগঠনের ভেতরে ও বাইরে আস্থা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে।
🔷 সংকট মোকাবিলায় দক্ষতা:-
রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিকূলতা মোকাবিলা করে তিনি নিজেকে দৃঢ় ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কঠিন সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।
🔷 ঐক্য ও সমন্বয়ের প্রতীক:-
দলীয় ঐক্য ধরে রাখা এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। তিনি বিভেদ নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী।
🔖 পরিশেষে :-
উপরোক্ত গুণাবলি বিবেচনায় স্পষ্ট যে, জনাব ইয়াছিন আলী ভাই শুধু একজন যোগ্য প্রার্থীই নন, বরং সময়ের দাবি অনুযায়ী স্বেচ্ছাসেবক দলের জন্য সবচেয়ে উপযুক্ত নেতৃত্ব। তার হাতে নেতৃত্ব অর্পণ করা হলে সংগঠন আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হয়ে উঠবে—ইনশাআল্লাহ।
03/05/2026
বর্তমান বাংলাদেশের মেধাবী ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির জন্য মেধাবী ও প্রকৃত জাতীয়তাবাদী নেতার প্রয়োজন।
ছাত্রদলের সোনালি ফসল, আন্দোলন সংগ্রামের অবিসংবাদিত নেতা, তৃনমুলের প্রানের স্পন্দন জনাব ইয়াছিন আলী ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে সেরা পছন্দ।
20/04/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।