03/06/2026
গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে 'সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন পরিকল্পনা' বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, সচিব মোঃ মোখতার আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।
তারিখঃ মঙ্গলবার, ২রা জুন, ২০২৬
02/06/2026
দ্বিতীয় বাংলাদেশী হিসাবে "জাতিসংঘ সাধারণ পরিষদ" এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে 'গণঅধিকার পরিষদ- (জিওপি)' এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
02/06/2026
প্রবাসীদের সমস্যা সমাধানে "অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল" গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে- প্রবাসী কল্যাণ মন্ত্রী।
তারিখঃ ০২ জুন ২০২৬ (মঙ্গলবার), ঢাকা।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ❝অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল❞ গঠন করা হয়েছে। আজ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ [email protected] এবং [email protected] এই দুটি ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে।
ব্রিফিংয়ে মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি ৩০ জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণের দায়ে অভিযুক্ত ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতিমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ-সুবিধা সম্বলিত "প্রবাসী কার্ড" প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিযুক্ত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।
মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।
পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না।
সংবাদ ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সৌজন্যেঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
01/06/2026
রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনতে সরকারের জোর তৎপরতা চলমান।
তারিখঃ ১লা জুন, ২০২৬: ঢাকা।
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশী যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে অদ্য ১ জুন ২০২৬ তারিখে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান যে, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।
মন্ত্রী আরও জানান যে, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের পূর্বে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
01/06/2026
সরকারি হাসপাতালের দূর্নীতির বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশ-বিরুধী গোপন চুক্তির বিরুদ্ধে, এবং হামে আক্রান্তে নিহত শিশুদের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়,
সবকিছুর সঠিক সমাধান না পেলে খুব শীঘ্রই রাজপথে আরো বড় পরিষরে কর্মসূচির ডাকদেওয়া হবে বলে উক্ত মানবন্ধনে হুশিয়ারি উচ্চারণ করেন গণ,যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজনে : বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা
তারিখঃ ১লা জুন, ২০২৬
31/05/2026
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস, গলাচিপা কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।
তারিখঃ রবিবার, ৩১ মে, ২০২৬
30/05/2026
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মীর "গণঅধিকার পরিষদ (জিওপি)" তে যোগদান।