27/05/2026
Md Nurul Islam Liton
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nurul Islam Liton, Political organisation, শেওড়াপাড়া,কাজীপাড়া,সেনপাড়া, .
আমি মোঃ নুরুল ইসলাম লিটন। জন্ম ঢাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও এলাকাভিত্তিক জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি।
27/05/2026
21/05/2026
আজ দিরাশ একাডেমী তে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এইখানে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরন করেন ও সংক্ষিপ্ত আলোচনা রাখেন। তাতে ছোট ছোট কুরআন এর পাখিরা আনন্দিত হয়ে উঠে
Md Nurul Islam Liton ভাই
আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, জনতার কাউন্সিলর, আমার রাজনৈতিক গুরু আহাসানউল্লাহ চৌধুরী হাসান নিরলসভাবে ১৪ নং ওয়ার্ডের পূর্ব শেওড়াপাড়া এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এলাকার জলাবদ্ধতা নিরসন, স্ট্রিট লাইট মেরামত, রাতের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে এই বর্ষা মৌসুমে যেন এলাকাবাসী কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেজন্য তাঁর আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
তিনি শুধু উন্নয়নের কথাই বলেন না, বরং এলাকার সামাজিক অবকাঠামো গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সত্যিকারের জনবান্ধব নেতৃত্বের পরিচয় দিচ্ছেন।
আল্লাহ তাআলা যেন তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও বেশি মানুষের সেবা করার তৌফিক দান করেন। তাঁর জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা।
আমরা বিশ্বাস করি, আগামীর দিনে আহাসানউল্লাহ চৌধুরী হাসান ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নে কাজ করবেন।
06/05/2026
পূর্ব শেওড়াপাড়া জামতলা এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে গঠিত একটি প্রতিনিধি দল এলাকার দীর্ঘদিনের রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর-এর প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিলটন ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল এলাকার বিদ্যমান সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। প্রশাসক মহোদয় বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
23/02/2026
শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ভাই 🇧🇩🎉
#ঢাকা১৫ #ধানের শীষ
ঢাকা ১৫ আসন ধানের শীষের প্রার্থী জনাব মিল্টন ভাই এর প্রচারণায়
#ঢাকা১৫
