21/02/2026
২০১৮ সালে শহীদ মিনারে ফুল দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম খুবই নিম্নমানের মিথ্যাচার করলেন। ফুটপাতে বসে থাকার একটি ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, ২০১৮ সালের একুশে ফেব্রুয়ারি তাদের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয় নি।
ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ এটাকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে।
ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ সালের একুশে ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম দলের অন্যান্য সিনিয়র নেতাদের নিয়ে শহীদ মিনারে গেছেন এবং শ্রদ্ধাও জানিয়েছেন। প্রমাণ হিসেবে তাদের শ্রদ্ধা জানানোর ছবি যুক্ত করা হলো।
মির্জা ফখরুলের দাবী যে মিথ্যা তার আরো একটি প্রমাণ সে বছর প্রথম আলো ও যুগান্তরে প্রকাশিত দুটি সংবাদ। এই দুটি সংবাদ নিশ্চিত করে, বিএনপি সে বছর শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে। শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম তৎকালীন সরকারের বিরুদ্ধে শত-শত অভিযোগ করেছেন, কিন্তু এতো অভিযোগের মধ্যেও তাদের শ্রদ্ধা জানাতে অনুমতি দেওয়া হয় নি মর্মে কোনো অভিযোগ করেন নি।
দিনের আলোর মতো সত্য একটি বিষয়ে মির্জা ফখরুলের মতো প্রবীণ রাজনীতিবিদের মিথ্যাচার তাকে ছোটো ছাড়া বড় করে না।
মির্জা ফখরুল ইসলামের পোস্ট, ফ্যাক্ট ওয়াচের রিপোর্ট এবং প্রথম আলো ও যুগান্তরের নিউজের লিংক কমেন্টে দেওয়া হলো।

20/02/2026
20/02/2026