Shama Obaed

Shama Obaed

Share

State Minister for Foreign Affairs | Member of Parliament | Government of Bangladesh

Photos from Shama Obaed's post 08/06/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TİKA)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলী এরকানের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পথশিশু ও গৃহহীন শিশুদের শিক্ষা কার্যক্রম এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই সক্ষমতা বৃদ্ধিতে TİKA-এর সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০১৪ সাল থেকে TİKA বাংলাদেশে বিভিন্ন মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

ড. আলী এরকান বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরে তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে TİKA-এর অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

Photos from Shama Obaed's post 08/06/2026

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত Gabriel María Sistiaga Ochoa de Chinchetru আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা, রেলওয়ে, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এলডিসি উত্তরণ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে স্পেনের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) গুরুত্বের ওপর জোর দেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

Photos from Shama Obaed's post 06/06/2026

আজ রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Hakan Fidan।

সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আমি আশাবাদী। দুই দেশের জনগণের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from Shama Obaed's post 05/06/2026

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Hakan Fidan-এর বাংলাদেশ সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত হবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশ ও তুরস্ক উভয়ই শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে।

তুরস্কের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাই এবং তাঁর সফল সফর কামনা করি।

Photos from Shama Obaed's post 04/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন।

তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর এই নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ।

আমি বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাঁর সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Photos from Shama Obaed's post 03/06/2026

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত Mr. Lulzim Pllana আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam, MP-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও কসোভোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রতিরক্ষা, অভিবাসন এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, জাহাজ, আসবাবপত্র ও প্লাস্টিক পণ্য আমদানির আহ্বান জানান এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।

তিনি দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ, শিক্ষাবৃত্তি বৃদ্ধি, শিক্ষার্থী বিনিময় এবং ভিসা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ১৯৯৯ সালে কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও স্মরণ করা হয়। রাষ্ট্রদূত কসোভোকে ইউরোপ ও বলকান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে বাণিজ্য, শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, যুব ও ক্রীড়া খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

Photos from Shama Obaed's post 02/06/2026

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ও সহকারী পররাষ্ট্র সচিব Ambassador Markus Leitner আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam, MP-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিতকরণ আবেদনের বিষয়ে সুইজারল্যান্ডের সমর্থন কামনা করেন। পাশাপাশি বার্নে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে গণতন্ত্র, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিয়েও মতবিনিময় হয়।

02/06/2026
Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Village#Laskardia, Post#Laskardia, Police Station# Nagarkanda
Faridpur
7841