National Citizen Party- Feni

National Citizen Party- Feni

Share

Official page
National Citizen Party - NCP (Feni District)

05/06/2026

এনসিপি বসন্ত

Photos from National Citizen Party- Feni's post 05/06/2026

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম (জুজার গ্রাম) ভূঁইয়া বাড়িতে মালয়েশিয়া প্রবাসী এনসিপি ডায়াস্পোরার সদস্য দাউদ হোসেনের মরহুম মায়ের রুহের দোয়া মাহফিলে ফেনী জেলা এনসিপির অংশগ্রহণ।

এ সময় মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মরহুমার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্যসচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন।

এছাড়াও ছাত্রশক্তি ফেনী জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা এনসিপি , ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দাউদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

02/06/2026

ফুলগাজীর অসহায় রোগাক্রান্ত শিশুর পাশে দাঁড়াল ফেনী জেলা এনসিপি–

ফুলগাজী উপজেলার ৭ বছর বয়সী শিশু খাদিজা বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছে। বিভিন্ন চিকিৎসা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শরীরে বেশ কয়েকটি জটিল স্বাস্থ্য সমস্যা ধরা পড়েছে।

রিপোর্টে দেখা যায়, খাদিজা রক্তস্বল্পতায় (অ্যানিমিয়া) আক্রান্ত। তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম (৯.৫ g/dL), যার ফলে সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এছাড়া তার প্রস্রাবে সংক্রমণ (UTI) শনাক্ত হয়েছে, যেখানে প্রচুর পুঁজকোষ (Pus Cells) ও ছত্রাক (Yeast-like Fungi) পাওয়া গেছে। রক্ত পরীক্ষায় প্রদাহ ও সংক্রমণের মাত্রাও উদ্বেগজনকভাবে বেশি (CRP ৪৮.০ mg/L) এসেছে।

চিকিৎসকদের মতে, খাদিজার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে এবং সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ফেনী জেলা এনসিপি তাদের সামর্থ্য অনুযায়ী খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেছে।

ফেনী জেলা এনসিপি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও অসহায় শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

বার্তা প্রেরক,
রেজাউল করিম প্রান্তিক
দপ্তর সেল সদস্য, ফেনী জেলা এনসিপি।

Photos from National Citizen Party- Feni's post 30/05/2026

প্রেস রিলিজ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ছাগলনাইয়া উপজেলার উদ্যোগে এক আন্তরিক ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যুবশক্তি, ছাত্রশক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা শান্তি, সম্প্রীতি ও গণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

28/05/2026

ফেনী জেলার সর্বস্তরের মুমিন মুসলমান এবং উপজেলার সর্বস্তরের মুমিন মুসলমান এবং প্রবাসে অবস্থানরত সকল প্রিয় ভাই-বোনদের প্রতি জাতীয় নাগরিক-এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মিরাজ হোসাইন
সহ-সাংগঠনিক সম্পাদক ,
জাতীয় নাগরিক পার্টি, ফেনী জেলা।

27/05/2026

ফেনী জেলার সর্বস্তরের মুমিন মুসলমান এবং প্রবাসে অবস্থানরত সকল প্রিয় ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগের মহিমায় ঈদ হোক আনন্দময়।

27/05/2026

ফেনী জেলার সর্বস্তরের মুমিন মুসলমান এবং প্রবাসে অবস্থানরত সকল প্রিয় ভাই-বোনদের প্রতি জাতীয় নাগরিক-এনসিপি, ফেনী জেলার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

জাহাঙ্গীর আলম
যুগ্ম সদস্যসচিব,
জাতীয় নাগরিক পার্টি, ফেনী জেলা।

26/05/2026

আপনারা সবাই জানেন আমাদের অয়নের বাবা, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (২০১৪-২০২২) ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি জনাব মিযানুর রহমান খান লাবলু (ওরফে লাবলু খান) হার্ট এটাক করে হসপিটালে ভর্তি।

এই কঠিন সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অয়নের পরিবারের পাশে আছে।

এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্সের কেন্দ্রীয় দফতর সম্পাদক ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. MD. Abdus Salam অয়নের বাবার সার্বিক খোঁজখবর রাখছেন।

–তারেক রেজা
যুগ্ম সদস্যসচিব, এনসিপি।

25/05/2026

একদিকে বিরোধী মত দমন-পীড়ন, অন্যদিকে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবারও লুটেরাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে দেশকে পুরোনো ফ্যাসিবাদী ধারায় ফেরানোর চেষ্টা চলছে।

–বদরুদ্দোজা নোবেল
যুগ্ম সদস্যসচিব, জাতীয় নাগরিক পার্টি, ফেনী জেলা।

24/05/2026

হামলা-মামলা করে আমাদের দমানো যাবে না।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Feni
3900