গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া কালিয়াকৈর উপজেলায় বিআরডিবির সুফলভোগীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণ করেছেন। গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
ভালো কাজের ভালো মানুষ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভালো কাজের ভালো মানুষ, Government Website, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।, Gazipur.
জেলা প্রশাসন, গাজীপুর-এর একটি সামাজিক উদ্যোগ
গ্রামে-গঞ্জে, নগরে-বন্দরে, দেশের আনাচে-কানাচে অনেকে নিঃস্বার্থভাবে মানুষের উপকারে কাজ করেন। নিভৃতচারী মানুষগুলোর ভালো কাজকে উদাহরণ হিসেবে সমাজ উপস্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, গাজীপুর-এর এই উদ্যোগ।
গত ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মো: নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর কালিয়াকৈরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াপুর জনাব এ. এইচ. এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। এসময় জেলা প্রশাসন, গাজীপুর এর 'ভালো কাজের ভালো মানুষ' শীর্ষক সামাজিক উদ্যোগ সম্পর্কে সকলকে অবহিত করেন। #ডিসিগাজীপুর #ইউএনওকালিয়াকৈর #কালিয়াকৈর #ফুলেলশুভেচ্ছা #ভালোকাজেরভালোমানুষ #গাজীপুর
👉 জেলা প্রশাসন, গাজীপুরের 'ভালো কাজের ভালো মানুষ' -এর শীর্ষক ফেসবুক পেজটি ফলো করতে ভিজিট করুন: [https://www.facebook.com/profile.php?id=61589904893192]
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. এইচ. এম. ফখরুল হোসাইন ।
গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন।
গাজীপুর | ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ
"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়দেবপুর, গাজীপুর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শেষে জেলা ম্যাজিস্ট্রেট বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালি শেষে তিনি ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামাদি পরিদর্শন করেন। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
সৌজন্যে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
#গাজীপুর #ফায়ারসার্ভিস #জেলাপ্রশাসক #উদ্বোধন
আজ ২১ মে ২০২৬ তারিখে গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বিআরটিএ (BRTA) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলার ২৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন।
"ব্যবহৃত টিস্যু পকেটে রেখে বাসায় ফিরি: গাজীপুরের ডিসি"।
#গাজীপুর #পরিবেশসংরক্ষণ #সচেতনতা
14/05/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Gazipur
1700
