প্রতিদিনের গজল প্রশিক্ষণ ক্লাস
বিষয়ঃ- মায়ের গজল একসাথে ৩ টি।
Al Modina English Version School & Hifz Madrasa
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Modina English Version School & Hifz Madrasa, Public Service, Uttor Auspara Tongi Gazipur, Gazipur.
Founder & chairman:-
HAFEZ MOU: MUFTI ABUL HASAN DOHARI
♦️প্রধান ক্যাম্পাস)-খা পাড়া, নতুন বাজার, টঙ্গী
♦️২য় ক্যাম্পাস)- উত্তর আউচপাড়া মোল্লাবাজার,টঙ্গী
♦️৩য় ক্যাম্পাস)-দোহার আটুলিয়া, তালা, সাতক্ষীরা।
ছোট্ট কুরআনের পাখি যখন
গজল গাইতে যেয়ে আটকে যায় ‼️
ভালো কাজের প্রতিযোগিতার পুরুষ্কার পেলো ২০ জন
গভীর রাতের ইবাদতে কুরআনের পাখিরা
শুধু পড়া নয় নৈতিক শিক্ষা ও প্রয়োজন
প্রতিদিন সকাল টা শুরু হয় আল্লাহ ও রাসুলের প্রসংসায়।
কুরআনের পাখিদের বিরতিহীন পরিশ্রম চলছে অবিরাম।
হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি
একটি সুন্দর ও সুশৃঙ্খল রুটিন একজন হিফজ ছাত্রকে সফল হাফেজে কুরআন হতে সাহায্য করে। হিফজ মাদ্রাসার ছাত্রদের জন্য মেহনতের একটি আদর্শ পদ্ধতি নিচে তুলে ধরা হলো:
পড়া ও ইয়াদের নিয়মাবলি:
১. হাফেজ ছাত্ররা প্রতিদিন ১ বা আধা পারা উস্তাদকে শুনাবেন (বিনা লোকমা ও বিনা টোকায়)। সবকী ছাত্ররা নিয়মিত সবক, সাতসবক ও আমুখতা শুনাবেন।
২. ইয়াদ করার সময় প্রতিটি শব্দ ও বাক্য ৩০, ৪০ বা ৫০ বার পড়বেন।
উদাহরণস্বরূপ:
"আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ..."
"রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন..."
"আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন..."
এভাবে বারবার পড়ার পর একবার না দেখে পড়বেন। যদি মনে মনে বা চোখে লেখাটি ভেসে ওঠে, তবে বুঝবেন ইয়াদ হয়েছে। না হলে আবার ১০ থেকে ২০ বার পড়বেন। এভাবে ১ পারা ইয়াদ করতে গড়ে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে।
৩. হাফেজ ছাত্ররা নিয়মিত অন্তত ১০ পারা এবং সবকী ছাত্ররা অন্তত ৭ পারা দেখে দেখে তিলাওয়াত করবেন।
৪. প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা আন্তর্জাতিক মানের উস্তাদের নিকট মাশক্ব শুনাবেন।
৫. মাখারিজ ও সিফাত নিখুঁতভাবে আয়ত্ত করবেন।
৬. কোনো বিখ্যাত ক্বারীর সুর অনুসরণ করে প্রথমে শিখবেন, পরবর্তীতে নিজের সুর যোগ করবেন।
৭. শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভব হলে একজন উস্তাদের কাছেই পুরো কুরআন শেষ করার চেষ্টা করবেন।
৮. প্রতিদিন অল্প হলেও অতিরিক্ত পড়াশোনা (ওভারটাইম) করার অভ্যাস রাখবেন।
নামাজ ও তিলাওয়াতের সমন্বয়:
৯. এশার নামাজের পর প্রতিদিন ১ পারা নামাজে তিলাওয়াত করবেন।
১০. ফরজ নামাজের সুন্নাহ ও বিতরসহ মোট ১৫ পৃষ্ঠা তিলাওয়াত করবেন এবং ঘুমানোর আগে আরও ৫ পৃষ্ঠা পড়বেন। এভাবে প্রতিদিন মোট ১ পারা পূর্ণ করবেন।
১১. হাঁটতে, চলতে, বসতে সবসময় মনে মনে ১ পারা তিলাওয়াত সচল রাখবেন।
১২. প্রতি সপ্তাহে বা মাসে একবার (বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার ফজর পর্যন্ত) ১৫ পারা বা এক খতম নামাজে তিলাওয়াত করার চেষ্টা করবেন।
১৩. নিয়মিত তাহাজ্জুদ ও ইশরাকের নামাজ আদায় করবেন।
পারস্পরিক চর্চা ও শ্রবণ:
১৪. আসরের পর ১৫ মিনিট সময় দুজন ছাত্র একে অপরের সাথে প্রশ্ন-উত্তর বা ইয়াদের পরীক্ষা নেবেন।
১৫. অবসর সময়ে বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীদের (যেমন: শায়খ হুসারী রহ., মিনশাবি রহ., শায়খ আইয়ুব রহ., আফাসী, সুদাইস, হুজাইফী, শুরাইম, মাহের, বাসফার ইত্যাদি) তিলাওয়াত শুনবেন এবং ভিডিও দেখবেন। পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগী হাফেজদের তিলাওয়াতও শুনবেন।
১৬. নিয়মিত ইজতিমায়ী মাশক্বের (দলগত অনুশীলন) ব্যবস্থা করবেন।
আমল, আদব ও আত্মশুদ্ধি:
১৭. সর্বপ্রথম নিজের নিয়ত বিশুদ্ধ রাখবেন— শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন শিখবেন।
১৮. উস্তাদের পরামর্শ পুরোপুরি মেনে চলবেন এবং উস্তাদের খিদমত করবেন।
১৯. সর্বদা পাক-পবিত্র ও অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন।
২০. বেশি বেশি "রাব্বি জিদনি ইলমা" এবং দুরুদ শরীফ পাঠ করবেন।
২১. উত্তম আখলাক, আদব, কঠোর পরিশ্রম (ইজতিহাদ) এবং সুন্নাহ অনুসরণ করবেন।
২২. একাগ্রচিত্তে ও ধৈর্য ধরে ধারাবাহিক মেহনত চালিয়ে যাবেন।
২৩. সিজদায় গিয়ে আল্লাহর কাছে ইলমের জন্য বিশেষ দোয়া করবেন।
২৪. মাদ্রাসার যেকোনো কাজকে সৌভাগ্য ও সওয়াবের কাজ মনে করে মহব্বতের সাথে করবেন।
২৫. টয়লেট পরিষ্কার করার সময় এই নিয়ত করবেন যে, আল্লাহ যেন এর উসিলায় নিজের অন্তরকে পরিষ্কার করে দেন।
২৬. পড়ায় অমনোযোগ বা অলসতা এলে সাথে সাথে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এবং বেশি বেশি "আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম" পাঠ করবেন।
২৭. নিয়মিত মিসওয়াক করবেন এবং পাগড়ি পরিধান করবেন।
২৮. ছোট-বড় সব ধরনের গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবেন।
Abdul Haque - Hujaifa Haque
আল্লাহ তাআলা হিফজ ছাত্রদেরকে কুরআনের প্রকৃত খেদমত করার তাওফিক দান করুন। আমিন।
আজিবন সদস্য সম্মেলন ২০২৬ ইং
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Gazipur
9420
