আলহামদুলিল্লাহ!
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন সম্পূর্ণ।
আহবায়ক-আব্দুল্লাহ
যুগ্ম আহবায়ক-ওবায়দুল্লাহ
সদস্য সচিব-রমজান হোসেন নিল
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখা
welcome to official page of islami chhatro andolon baghlades khalispur branch
26/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি
- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।
- ঈদগাঁহে ঈদ শুভেচ্ছা বিনিময়।
- কুরবানি পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান।
- সড়ক-মহাসড়ক ও ঈদগাহে শুভেচ্ছা ব্যানার সাটানো।
- শাখার দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।
মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হোক ত্যাগের মহিমায়, চিরায়ত ঐতিহ্য ও স্ব-গৌরবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh
08/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার শাখার সংগ্রামী সভাপতি আল আমিনের সভাপতিত্বে মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম নগর সভাপতি মাহদি হাসান মুন্না
৮মে, শুক্রবার '২৬
#ইসলামীছাএআন্দোলনবাংলাদেশখালিশপুরথানাশাখা
05/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ২০ তম দিন (৫-মে-২০২৬) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখা আওতাধীন
দারুল কুরআন দাখিল মাদ্রাসায় দাওয়াতি সভা অনুষ্ঠিত।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সংগ্রামী
সভাপতি মাহদি হাসান মুন্না
#দাওয়াতি_মাস_২০২৬
04/05/2026
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের ১৯তম দিনে খুলনা নগরীর খালিশপুর থানার ১৩ নং এর নিউজপ্রিন্ট স্কুলে দাওয়াতি সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সংগ্রামী সভাপতি মাহদি হাসান মুন্না ও ওয়ার্ড নেতৃবৃন্দ
৪ মে,সোমবার'২০২৬
23/04/2026
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।
22/04/2026
তোমার স্বপ্নে সাজুক পৃথিবী,
তোমার সফলতায় হাসুক দেশ
প্রিয় ভাই!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
জীবনের এই সন্ধিক্ষণে তুমি দাঁড়িয়ে, একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দোরগোড়ায়। এটি শুধু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার বিষয় নয়; বরং তোমার স্বপ্ন, লক্ষ্য আর ভবিষ্যতের পথে এক শক্ত ভিত্তি গড়ে তোলার সময়।
এখন সময় নিজেকে গুছিয়ে নেওয়ার, মনোযোগকে শাণিত করার। অলসতা ও দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রেখে অধ্যবসায় আর আত্মবিশ্বাসকে সঙ্গী করো। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, আর সর্বোপরি মহান আল্লাহর উপর ভরসা রাখো।
প্রিয় বন্ধু!
এই দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, তোমার মতো তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে। তুমি শুধু একজন পরীক্ষার্থী নও; তুমি আগামীর একজন দায়িত্বশীল নাগরিক। সততা, সচেতনতা ও মানবিকতার আলোয় নিজেকে গড়ে তোলো, যাতে তুমি মানুষের কল্যাণে অবদান রাখতে পারো।
হে আগামীর কর্ণধার!
জ্ঞান, নৈতিকতা ও আদর্শকে জীবনের মূলভিত্তি বানাও। কুরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে এমন এক জীবন গড়ো, যা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতার পথ দেখায়। পরীক্ষা শেষে সময়টুকুও যেন কল্যাণকর কাজে ব্যয় হয় সেদিকেও লক্ষ্য রাখো।
সময় খুবই নিকটে! এখনই নিজের সামর্থ্য প্রমাণের উপযুক্ত মুহূর্ত। দৃঢ় লক্ষ্য, নিরলস পরিশ্রম এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা, এই তিনেই লুকিয়ে আছে তোমার সাফল্যের চাবিকাঠি।
ইনশাআল্লাহ, তোমার সফলতা নিশ্চিত।
তোমার জন্য রইলো অন্তরের গভীর থেকে দোয়া ও অফুরন্ত শুভকামনা।
শুভেচ্ছান্তে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
খালিশপুর থানা শাখা, খুলনা মহানগর
07/04/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক আবু বকরের অসুস্থতার খবর পেয়ে তৎক্ষণাৎ নগর সভাপতি মাহদি হাসান মুন্নার নেতৃত্বে তার শারীরিক খোঁজখবর নিতে যান নগর ও থানার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন— নগর সভাপতি মাহদি হাসান মুন্না,
সাধারণ সম্পাদক ওসমান নাদীম,
নগর স্কুল ও কলেজ সম্পাদক আবু বকর,
থানা সভাপতি আল আমিন
এবং সাবেক ওয়ার্ড সভাপতি রাসেল হুসাইন।
📅 ৭ মার্চ, মঙ্গলবার, ২০২৬
আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। 🤲
|
|
|
|
#ইসলামিছাএআন্দোলনবাংলাদেশখালিশপুরথানাশাখা
#খালিশপুর_থানা #ইসলামী_সংগঠন #দোয়া_কামনা
#ছাত্র_নেতৃত্ব
26/03/2026
আমরা যাচ্ছি, আপনি আসছেন তো?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khalishpur
9000
