📖✨ এসএসসি ও দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা ✨📖
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়—এসএসসি ও দাখিল পরীক্ষা।
এই বিশেষ মুহূর্তে সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের আজ পরীক্ষার সময়।
ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাও।
নিজের ওপর ভরসা রাখো—ইনশাআল্লাহ সফলতা তোমাদেরই হবে।
🕌 মহান আল্লাহ তোমাদের মেধা বৃদ্ধি করুন, মনোযোগ বৃদ্ধি করুন এবং প্রতিটি পরীক্ষায় সহজতা দান করুন।
🌸 তোমাদের জীবনের প্রতিটি ধাপ হোক সফলতা ও সম্মানে ভরা।
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো।
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। (আলহামদুলিল্লাহ)
🤝আসসালামু আলাইকুম,
🌸 শুভ নববর্ষ ১৪৩৩,🌸
➡️সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
➡️নতুন বছরের এই শুভ দিনে আমরা কামনা করি—সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি,পুরোনো দুঃখ-গ্লানি ভুলে নতুন আশা ও সম্ভাবনায় ভরে উঠুক প্রতিটি দিন। আসুন,আমরা সবাই মিলে ভালোবাসা, ঐক্য ও মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
🌼শুভ হোক সবার নতুন বছর।🌼
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, সাতহালিয়া গ্রামের সম্মানিত ব্যক্তি ও সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মোল্লা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। তাঁর অবদান আমাদের সমাজ ও শিক্ষা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
শোকাহত
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা
তারিখ:- ২৫/০৩/২০২৬ ইং।
🌃 অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। 💖
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণের বার্তা। রমজানের ত্যাগ, ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হোক। 🤲
আসুন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথে ভাগাভাগি করি। ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতায় গড়ে তুলি একটি সুন্দর সমাজ। 🌸
আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং জীবনকে বরকতময় করে তুলুন—এই কামনায় সবাইকে জানাই ঈদ মোবারক। 🌙✨
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha #মাহেরমজান
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khulna
9291
