আস্থা - ASTHA

আস্থা - ASTHA

Share

আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি

উপজেলা যুব ফোরাম/ইয়ুথ গ্রুপ, জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও আস্থা প্রকল্পের সকল কর্মীদের জন্য এ প্ল্যাটফর্মটি সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে অনলাইন মিডিয়ায় যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে মালিকানা-বোধ ও নেতৃত্ব তৈরি করবে। তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা একে অপরের সাথে সহজে শেয়ার করে নাগরিক ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক ও সহনশীল সমাজ গঠনই এর উদ্দেশ্য।

15/03/2026

১৫ মার্চ'২৬ তারিখ জেলা প্রশাসক মৌলভীবাজার জনাব তৌহিদুজ্জামান পাভেল এর নিকট আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলার যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্ম এর
ডিরেক্টরি ও সাফল্যের গল্প ও কার্যক্রম রিপোর্ট
হস্তান্তর করেন সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব হাসান তারেক, জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খান , ফিল্ড অফিসার শিপন দেব ।

Photos from আস্থা - ASTHA's post 09/03/2026

০৯ মার্চ'২৬ তারিখ হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আমির আলীর নিকট আস্থা প্রকল্পের হবিগঞ্জ জেলার যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্ম এর
ডিরেক্টরি ও সাফল্যের গল্প ও কার্যক্রম রিপোর্ট
হস্তান্তর করেন সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব হাসান তারেক, জেলা সমন্বয়কারী রাজীব হাসান, ফিল্ড অফিসার মনিরুল হক।

Photos from আস্থা - ASTHA's post 07/12/2025

আজ ০৭ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ফুলছড়িতে ৷গারো সম্প্রদায়ের ওয়াংগালা শুধু একটি উৎসব অনুষ্ঠিত হয় —এ উৎসব তাদের জীবনদর্শন, পরিশ্রম, ফসল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতি । পাহাড়ি বাতাস, ঢোল-করতাল আর ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দে শুরু হয় ওয়াংগলা

Photos from আস্থা - ASTHA's post 07/12/2025

আজ ০৭ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ফুলছড়িতে ৷গারো সম্প্রদায়ের ওয়াংগালা শুধু একটি উৎসব অনুষ্ঠিত হয় —এ উৎসব তাদের জীবনদর্শন, পরিশ্রম, ফসল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতি । পাহাড়ি বাতাস, ঢোল-করতাল আর ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দে শুরু হয় ওয়াংগালা। এ উৎসব গারোদের সাংস্কৃতিক পরিচয়ের পুনর্জাগরণের এক শক্তিশালী বার্তা। আধুনিকতার চাপে যখন অনেক আদিবাসী সংস্কৃতি বিলীন হওয়ার পথে, তখন মৌলভীবাজারের গারোরা এখনো গর্বের সঙ্গে ধরে রেখেছেন তাদের নৃত্য, পোশাক, বাদ্যযন্ত্র ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। ওয়াংগালা শুধু মৌসুমী উৎসব নয়—এটি তাদের ইতিহাস, তাদের অস্তিত্ব। এই উৎসবই পার্বত্য ও সমতল অঞ্চলের জাতিগত বৈচিত্র্যকে বাংলাদেশের সাংস্কৃতিক ভাণ্ডারে সমৃদ্ধ করে এবং আমাদের বহুমাত্রিক জাতিসত্তার প্রতীক।

Photos from আস্থা - ASTHA's post 04/12/2025

নেত্রকোণায় সরকারী কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে::

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তর এর কারিগরি সহায়তায় আজ ০৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অদ্যকার সভার সভাপতি জনাব রাফিকুজ্জামান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণার নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল।
এরপর আস্থা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক জনাব হারাধন সাহা। এরপরই উন্মোক্ত আলোচনায় কথা বলেন জনাব আশরাফুর রহমান নাঈম, আটপাড়া যুব ফোরাম। জনাব মুক্তা দত্ত, দুর্গাপুর উপজেলা যুব ফোরাম। জনাব হাবিবুর রহমান, পূর্বধলা উপজেলা যুব ফোরাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা। জনাব ফারজানা পারভীন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণা। জনাব এমডি রাফিকুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা, নেত্রকোণা। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নেত্রকোণা। জনাব ঋত্বিক চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর, নেত্রকোণা। জনাব মোহাম্মদ নুরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা, নেত্রকোণা সদর। জনাব মোহাম্মদ আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্বধলা উপজেলা।

উপস্থিত কর্মকর্তারা আস্থা প্রকল্পের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে উপস্থিত ছিলেন জনাব খালেদ এহতেশাম, ক্লাস্টার কো-অর্ডিনেটর, আস্থা প্রকল্প। জনাব কোহিনূর বেগম, ব্যবস্থাপক, নারীর ক্ষমতায়ণ ও জেন্ডার জাস্টিজ। জনাব সাবিনা ইয়াছমিন, জেলা সমন্বয়কারী, আস্থা প্রকল্প। জনাব ঝলক সরকার, ফিল্ড অফিসার, আস্থা প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রমূখ।

Photos from আস্থা - ASTHA's post 23/11/2025

মৌলভীবাজারের খাসি পল্লীজুড়ে উৎসবের আমেজ। ক্ষেত থেকে ফসল তুলে ঈশ্বরের নামে অর্পণ আর নানা আয়োজনের মধ্য দিয়েই শুরু হয় খাসি পঞ্জিকার নতুন বছর। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২৩ নভেম্বর থেকে খাসিরা গণনা করেন তাদের নতুন বছর। বর্ষবরণের আগের দিন পালিত হয় সেং কুটস্নেম যা পুরনো বছরকে বিদায় জানানোর উৎসব। বর্ষবরণের এই উৎসবকে তারা বলেন স্ন্যাম থাইমি(বর্ষ বরণ)। সেং কুটস্নেম পালনে ঐতিহ্যবাহী নাচ,খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো সমতল পাহাড়।
বর্ষ বিদায় আর বর্ষ বরণে খাসিয়া পল্লীতে তাই উৎসবের ঢেউ। খাসি সম্প্রদায় প্রাকৃতিক সম্পদ, বন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবে খাসিরা দেশের শান্তি, সমৃদ্ধি এবং একটি অসম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে স্রষ্টার কাছে প্রার্থনা করেন।

20/11/2025

প্রবীণদের জ্ঞান পথ দেখায়,
তরুণদের কোড পথ বদলায়।
প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্ভাবনই
বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।

নবীন ও প্রবীণরা মিলে দল গঠন করে বিল্ড ফর ডেমোক্রেসি হ্যাকাথনে নিবন্ধন করুন এখনই।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৫

আবেদনের লিংক: https://forms.gle/RxKXbRqzAzNaPW7i9
বিস্তারিত তথ্যের জন্য: https://build4democracy.com/



18/11/2025

মস্তিষ্কে ঘুরঘুর করা আইডিয়াটা বাস্তবে রূপ দিতে আরেকটু সময় দরকার?!
চিন্তা শেষ — Build4Democracy হ্যাকাথনে রেজিস্ট্রেশনের ডেডলাইন এখন ২৫ নভেম্বর।

গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে তৈরি তোমার স্বপ্নের টেক ইনোভেশনকে বাস্তবে রূপ দিতে অ্যাপ্লাই করো এখনি।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/RxKXbRqzAzNaPW7i9
বিস্তারিত তথ্যের জন্য: https://build4democracy.com/



16/11/2025
Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

19, Akbarabad Estate, Shirishnagar
Khulna
9100