Saquib Asghar

Saquib Asghar

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saquib Asghar, Political Party, khulna, Khulna.

একজন ভালো নেতা ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের সেবা করাকে রাজনীতি মনে করে।

আপনারা সবাই আমার জন্য শুধু একটু দোয়া করবেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি 🤲

30/05/2026

"তুমি আছো কোটি মানুষের হৃদয়ে..."
​আজ ৩০ মে, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের অগ্রদূত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।
​১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে যখন পুরো জাতি দিশেহারা, তখন যার বজ্রকণ্ঠ আমাদের স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়েছিল, দেশ গড়ার কঠিন মুহূর্তে যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন—আজ সেই মহান নেতার প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।
​বর্তমান এই ক্রান্তিলগ্নে তাঁর দেখানো আদর্শ, দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আসুন, এই দিনে আমরা তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নিই।
​রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

Photos from Saquib Asghar's post 28/05/2026

জনগণই আমার শক্তি, আমার পরিবার। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ আলি আসগার লবি এবং প্রিয় এলাকাবাসীর সাথে একসাথে ঈদের নামাজ আদায় করতে পারা অত্যন্ত সৌভাগ্যের। আসুন, কোরবানির ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। ঈদ মোবারক!

#উন্নয়নের_নতুন_দিগন্ত

Photos from Saquib Asghar's post 28/05/2026

পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আনন্দিত। কোরবানি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আসুন, পরিবারের মেলবন্ধনে যে শক্তির সৃষ্টি হয়, তা দিয়ে আমরা আমাদের সমাজ ও মানুষের কল্যাণে কাজ করি। সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!

#স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয় #উন্নয়নের_নতুন_দিগন্ত

27/05/2026

খুলনাবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🤝❤️
​ত্যাগের ও আনন্দের এই দিনটি আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ। আসুন, কোরবানির প্রকৃত শিক্ষাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
​— ঈদ মোবারক, প্রিয় খুলনাবাসী! 🎉

#স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয়

21/05/2026

ঢাকার পল্লবীতে পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের অকাল ও নির্মম মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। একটি ৮ বছরের নিষ্পাপ শিশুর সাথে যে বর্বরতা করা হয়েছে, তা আমাদের সামাজিক মূল্যবোধ ও নিরাপত্তার ভিত্তিকে নাড়িয়ে দেয়।
​প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার বিশেষ আহ্বান, মাননীয় আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক সপ্তাহের মধ্যে যেন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। আইনের কোনো ফাঁকফোকর দিয়ে যেন এই ঘৃণ্য অপরাধী পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
​পাশাপাশি, আমাদের সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাবলেট বা বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হতে হবে।
​আমি নিহত রামিসার পরিবারের পাশে আছি এবং তাদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে একটি নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।
​আল্লাহ রামিসাকে জান্নাতবাসী করুন। আমীন।

17/05/2026

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার নামে 🤲

30/04/2026

আজ ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। খুলনার গণমাধ্যমকর্মীদের এই মিলনমেলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্য কামনা করছি।
​সংবাদপত্র হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আমি আশা করি, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যারা খুলনার উন্নয়ন, জনস্বার্থ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও বেগবান করবেন।
​নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সম্মানিত ভোটারদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

জয় হোক সত্যের, জয় হোক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার।

30/04/2026

স্বপ্ন দেখি তিলোত্তমা খুলনার। যেখানে ড্রেনেজ ব্যবস্থা হবে উন্নত, থাকবে না জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তি। সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে আমাদের খুলনা হতে পারে আধুনিক স্মার্ট সিটি।

👉 স্বপ্ন নয়, উন্নয়নের পথে হাঁটুক আমাদের খুলনা।

, #উন্নয়নের_নতুন_দিগন্ত #স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয়

22/04/2026

খুলনা আমার প্রাণ, খুলনাই আমার পরিচয়। ব্যক্তিগত জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখন সময় এসেছে সম্মিলিতভাবে আমাদের শহরকে বদলে দেওয়ার। নতুন এক ভোরের অপেক্ষায়... দোয়া করবেন।

#স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয় #উন্নয়নের_নতুন_দিগন্ত

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Khulna
Khulna