কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ

কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ

Share

তোমার আমার ঠিকানা Kurigram Sadar

Photos from কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ's post 25/07/2021

জমে উঠেছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ৫ম আসর।

22/07/2021

Collected_post
🙏Help Post🙏

আসসালামু আলাইকুম/আদাব

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের 2017 এসএসসি ব্যাচ এর স্টুডেন্ট Nilim Ibrahim ।সে গত তিন চার মাস থেকে অনেক অসুস্থ। তার অসুস্থতার উৎস এখন পর্যন্ত জানা যায় নি।
তার অসুখের লক্ষণ গুলো ঠিক এমন যে, শুকনো খাবার খেলে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভাত জাতীয় ভারী খাবার খেলেই বমি করে বের করে দিচ্ছি। ঠিক মতো খাবার না নেওয়া গত 3 4 মাসে তার শরীরের ওজন 12 কেজির মতো কমে গেছে।

আমি যতোটুকু জানি যে, সে ক্লাস এইট কি সেভেন এ পড়াকালীন সময় ঠিক এই রকম অসুখে পরে দীর্ঘ অনেকদিন যাবত অসুস্থ ছিলো।যদিওবা সেইবার চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলো। এ কারনে অবশ্য সে অনেকদিন লেখাপড়ার বাহিরে ছিলো।

গত 5 7 বছর আগের সেই অসুখের কারনে নিলীম আবার গুরুতর অসুস্থ। সে গত তিন চার মাস রংপুরে চিকিৎসারত ছিলো। কিন্তু ডাক্টাররা তাকে চিকিৎসা দিতে ব্যার্থ হোওয়ায় ঢাকা পিজি হাসপাতালে এডমিট করার পরামর্শ দেয়।

নিলীম বর্তমানে সেখানেই চিকিৎসারত। তার শারীরিক ও মানসিক অবস্থা আসলেই চোখে পরার মতো ভয়াবহ।

গত কয়েক দিনে তার চিকিৎসার পিছছে মোটামুটি অনেক টাকা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত তার চিকিৎসার জন্য 18 থেকে 20 টি টেস্ট নেওয়া হয়েছে।

তার চিকিৎসার টাকা জোগাড় করতে তার ফ্যামিলি রীতিমতো হিমশিম খাচ্ছে ।

সে আমাদের নিকট সাহায্যপ্রার্থী। বিষয়টি জানানোর পর আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি 2017 ব্যাচ এর সকলের কাছে থেকে সাধ্যমতো সাহায্য নিয়ে নিলীমের পাশে থাকবো ইনশাআল্লাহ। শুধু 2017 ব্যাচ-ই নয়, আমি নিলীমের একান্ত অনুগত ফ্রেন্ড হিসাবে ওর হয়ে আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।

সকলে দয়া করে নিলীমের সুস্থতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

এ ব্যাপারে আমরা কয়েকজন দায়িত্ব নিয়েছি।নিম্নে তাদের বিকাশ ও নগদ নাম্বার দেওয়া হলো:-

বিকাশ নাম্বার: 01737-223990 (ইসতিয়াক আহমেদ,17 batch)

নগদ নাম্বার :017-93958219 (মোঃ নাহিদুল ইসলাম বিদ্যুৎ, 17 batch)

Photos from কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ's post 31/05/2021

#সকলের_তরে_সকলে_আমরা_প্রত্যেকে_মোরা_পরের_তরে

একটি জীবন বাঁচানোর আকুতি। Appeal to save a life.
মো: শাহাদৎ হোসেন,প্রভাষক,দর্শন,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম।(স্থায়ী ঠিকানা: পিতা: মো: আনারুল হক, গ্রাম-মমিনপুর,রংপুর সদর,রংপুর।
তিনি ৩৭ বিসিএস এর শিক্ষা ক্যাডারের একজন সদস্য। সদ্য বিবাহিত শাহাদৎ এর বয়স মাত্র ২৯ বছর এবং দরিদ্র বর্গাচাষীর একমাত্র উপার্জনক্ষম সন্তান। দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (Acute Myeloid Leucomia) আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (ব্লক-সি, কক্ষ নং- ৩১৫) এক জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা এতটাই সংকটাপন্ন যে উক্ত প্রতিষ্ঠানের চিকিৎসক কুড়িগ্রামের কৃতি সন্তান ডাক্তার সৈয়দা শওকত জেনি জরুরী ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করার পরামর্শ প্রদান করেছেন।বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ তাঁর চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র পিতার পক্ষে সামান্য টাকা ব্যয়ের কোন সামর্থ্য নেই। এমনকি নিজ অর্থব্যয়ে তাঁদের পক্ষে ঢাকা যাতায়তও সম্ভব নয়। এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার তাঁর পাশে দাড়িয়েছে এবং প্রাথমিক অবস্থায় ব্যক্তিগত অনুদানে ছয় লক্ষাধিক টাকা সংগ্রহ করে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। সোনালী ব্যাংক,কুড়িগ্রাম শাখায় শাহাদৎ হোসেন চিকিৎসা সহায়তা তহবিল নামে একটি হিসাব খোলা হয়েছে যা অধ্যক্ষ মহোদয় সহ আরও দু’জন কর্মকর্তার যৌথ স্বা্ক্ষরে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। সাহায্য প্রদানকারীদের সুবিধার্থে বিকাশ ও নগদ হিসাব খোলা হয়েছে যা একই নিয়মে পরিচালিত হবে। এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার দেশ বিদেশের সকল মানবদরদী ব্যক্তি,সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ যে কোন নাগরিকের নিকট সাহায্য প্রাপ্তির জন্য আকুল আবেদন জানাচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ যদি ১ টাকা করেও সাহায্য করে এরকম ২০ জন শাহাদতের চিকিৎসা করা সম্ভব। মানুষ মানুষের জন্য-এ প্রত্যাশায়,কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার।
অনুরোধ ক্রমে- প্রফেসর মো: আব্দুল মান্নান, অধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম;
মোবাইল:০১৭১৮৮৩৭৪০৭
এবং
প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন,উপাধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১৬২৬৩৩২৪।

সহযোগিতার জন্য:
১। হিসাব নম্বরঃ 5208401028524
রাউটিং নম্বরঃ 200490407
সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা।
২।বিকাশঃ 01716583369
৩। নগদঃ 01716583369
(যারা সহোযোগিতা করতে চান উক্ত নাম্বার গুলোতে সহায়তা করতে পারেন)

12/04/2021

সহোযোগিতা,করুন।

রংপুর মর্ডান মোড়ে একটি বাচ্চাকে পাওয়া গেছে
বাচ্চাটি শুধুমাত্র বলতে পারে তার বাসা উলিপুর উপাজেলায়।
বাবাঃ তাজুল মেকার,, মায়ের নামঃ জেলি। মেম্বার এর নামঃ আব্দুল জলিল,, গ্রাম জুম্মারহাট।
বাচ্চাটিকে তাজহাট থানায় দেওয়া হয়েছে আপনাদের পরিচিত কেউ হলে থানায় যোগাযোগ করবেন।

অনুগ্রহ করে সবাই শেয়ার করে,ওকে,ওর, পরিবারের কাছে পৌঁছাইদিতে সহায়তা করুন।

12/04/2021

কুড়িগ্রামে আইনজীবীসহ তিনজনকে ‘মাদক সেবনের সময়’ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন পৌর এলাকার প্রফেসরপাড়ার ওসমান গণির ছেলে। কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেন বলে জানায় পুলিশ।

অপর গ্রেপ্তার তার সহযোগী আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার নাজমুল হকের ছেলে। সবুজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ভোর রাতে হিরোইন সেবন করার সময় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইনসহ একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে এ তিনজনকে মাদক গ্রহণ করা অবস্থায় আটক করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Photos from কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ's post 20/03/2021

মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে

বন্যা নন্দীকে বাচাতে আর্থিক সহযোগিতার আহবানঃ

কুড়িগ্রাম সবুজপাড়াস্থ স্বর্গীয় নিলু নন্দীর বড় মেয়ে মৌটুসী নন্দী বন্যা গত শুক্রবার ১২.৩.২১ তারিখ আনুমানিক সন্ধ্যা ৮ টায় একটি দূরপাল্লার দিবানৈশ কোচের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজের আই.সি.ইউ তে চিকিৎসাধীন।
দুটি পা ক্ষতিগ্রস্ত , কিডনি ইনফেকশন এবং মাথায় রক্তক্ষরণ হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। অপারেশন করার জন্য প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে লক্ষাধিক টাকার মতো খরচ হয়েছে। গত বছর নভেম্বরের ১৫ তারিখ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পিতার মৃত্যুতে বর্তমান তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ।

এমতাবস্থায় মেয়েটির চিকিৎসায় পাশে থাকার জন্য গ্রুপের সকল বন্ধুদের কাছে সহযোগিতার আহবান রাখছি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা-
প্রফেসর কাজী শফিকুর রহমান
বিকাশ এবং নগদঃ ০১৭১২৭১৬৯৭৪

Photos from কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ's post 18/03/2021

কেউ ছেলেটির সন্ধান পেলে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।

একটি নিখোজ সংবাদঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ হযরত আলী (২৪) জীবিকার তাগিদে ঢাকার জিরানী বাজার নামক জায়গায় Akotex Limited নামে একটি গার্মেন্টস এ আয়রনম্যান হিসাবে কর্মরত ছিলেন। গত ০৮-০৩-২০২১ তারিখে কোম্পানি থেকে সেলারী উত্তলনের পর বাসায় কথা বলে পরিবারের লোকজনের সাথে বিকাল ৫.০০ ঘটিকায়।সন্ধায় বাসায় টাকা পাঠাবে বলে ফোন কেটে দেয়।তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত কোথায় কিভাবে আছে পরিবারের লোকজন পাগলের মত খুজে বেড়াচ্ছে তার কোন খোজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন ঢাকায় গিয়ে অনেক খোজাখুজি করছে কোথাও কোন তার সম্পর্কে তথ্য পাচ্ছে না।যে বাসায় ভাড়া ছিল সে জায়গার নাম হলো মুসলিমটেক,জিরানী বাজার,সে বাসায় পুলিশ তদন্ত করে গেছে বলে পরিবারের লোকজন সাথে কথা বলে জানা যায়।কিন্তু এখনো কোন উপায়ে তাকে খুজে পাওয়া যাচ্ছে না।সে বেচে আছে না মারা গেছে সেই চিন্তায় পরিবারের লোকজনে হতাশায় ভেঙে পড়েছে।তার পরিবারের বাবা, মায়ের দাবী আমার বুকের ধনকে জীবিত হউক আর মৃত্যু হউক যেকোন উপায়ে ফেরত চায়।
তার পরিবারের লোকজন আমাকে ফোন করে অনুরোধ জানিয়েছে ফেসবুকে একটা পোষ্ট দেওয়ার জন্য তাই এই লেখাটি পোষ্ট করছি।ভুরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ রইলো এই পোষ্টটি শেয়ার করার জন্য এবং বিভিন্ন গ্রুপে পোষ্ট করার জন্য।আপনার একটি শেয়ার হয়তো পরিবারের লোকজন ফিরে পেতে পারে হারিয়ে যাওয়া হযরত কে।
কোন ব্যাক্তি তার তথ্য পেলে হারিয়ে যাওয়া ব্যাক্তির চাচা মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। মোবাঃ ০১৭১৯০৯৫৯১২ (মোজাম্মেল)

18/03/2021

বাচ্চাটির বাড়ি কুড়িগ্রাম, পথ ভুলে রংপুরের শাপলা চত্বরে এসেছে। কেউ চিনে থাকলে রংপুর থানায় যোগাযোগ করূন।

16/03/2021

স্বামী সন্তানসহ পারুল আক্তারের(ছদ্মনাম) সংসার ভালোই কাটছিলো, এরই মাঝে একদিন তার ফেসবুক আইডি হ্যাক হয়। এরপর থেকেই শুরু হয় বিপত্তি। কিছুদিন পর একটি অপরিচিত আইডি থেকে তার সাথে যোগাযোগ করে সেই আইডির সাথে খোলামেলা ভিডিও চ্যাট করার দাবী করা হয়। পারুল তাতে অস্বীকৃতি জানালে সেই আইডি থেকে হুমকি দেয়া হয় যে পারুলের আত্মীয় স্বজনদের কাছে তার বাজে ছবি পাঠাবে। এর পর থেকে পারুলের বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজনদের কাছে ফোন করে বিভিন্ন রকমের কুৎসা রাটানো হয়। এছাড়াও পারুলের নাম ও ছবি ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি ওপেন করে সেখানে আপত্তিকর কথা সহ তার ফোন নাম্বার পোস্ট করে দেয়। এতে দুর্বিষহ হয়ে পড়ে তার জীবন, শ্বশুরবাড়ির লোকেরা ভুল বুঝতে শুরু করে। অন্যদিকে বিভিন্ন ফেইক আইডি থেকে আপত্তিকর মেসেজ ও ভিডিও পাঠাতে থাকে এবং বিভিন্ন বাজে গ্রুপে সেসব আইডি এড করতে থাকে। বাধ্য হয়ে পারুল থানায় গিয়ে অভিযোগ জানায়, সাথে যোগাযোগ করে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন টিমের সাথে। অভিযোগ ও তথ্য উপাত্ত পর্যালোচনা করে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পারুলকে মামলা রুজুর পরামর্শ প্রদান করে। প্রযুক্তির সহায়তায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন অভিযুক্তকে সনাক্ত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমনাত্মক মিথ্যা ও ভীতি প্রদর্শনমূলক তথ্য প্রেরণ ও আপত্তিকর তথ্য প্রচার করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-র দায়েরকৃত মামলায় অভিযুক্ত মোঃ আবুসাইদ আজাদীকে কুড়িগ্রাম জেলা পুলিশ কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে সম্প্রতি গ্রেফতার করে।
সাইবার স্পেস নারী সেবায়, আমরা আছি আপনার পাশে।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
ফেসবুকঃ
https://www.facebook.com/PCSW.PHQ/

ইমেইলঃ [email protected]
হটলাইন: 01320000888

15/03/2021

অন্যের জার্সি পরে খেলা ছেলেটা এখন জাতীয় দলের ফুলবলার 👌

মেহেদী হাসানের বেড়ে উঠা খুব কষ্টের মধ্য দিয়ে। বড় হয়েছেন অনেক ঘাত-প্রতিঘাতের মাঝে। পরিস্থিতি এমন ছিল পড়াশোনা আর ফুটবল চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে সব সময়। এমনও দিন গেছে অন্যের দেওয়া কিংবা ফেলে দেওয়া পুরনো জার্সি-প্যান্ট পরেও ফুটবল খেলেছেন! সেই পুরনো কথা মনে পড়লে মনটা বিষণ্ন হয়ে পড়ে জাতীয় দলে প্রথমবার জায়গা করে নেওয়া মেহেদীর। তার পরেও লাল-সবুজ দলে সুযোগ পেয়ে আনন্দিত এই ডিফেন্ডার।

২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন মেহেদী। সেখানে সৈনিক পদে থেকেও ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি বিন্দুমাত্র। একপর্যায়ে ২০১৮ সালে প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলার সুযোগ পান। এবার তো মুক্তিযোদ্ধায় প্রথম পর্ব খেলেই ইংলিশ কোচ জেমি ডের দৃষ্টি কেড়েছেন।

অথচ একসময় মনে হয়েছিল মেহেদীর ফুটবল খেলাই হয়তো আর হবে না। কুড়িগ্রামে বুড়িঙ্গামাড়িতে তাদের বাড়ি। বাবা দর্জির কাজ করতেন। পারিবারিক অবস্থা অনেকটা অস্বচ্ছল। যেখানে পরিবারের সব সদস্যের খাবার জোগান দিতেই বেগ পেতে হতো, সেখানে ফুটবল খেলাটা বিলাসিতাই। তার পরেও দমে যাননি মেহেদী। বাংলা ট্রিবিউনকে শুনিয়েছেন সেই দুঃখের দিনগুলোর কথা, ‘খেলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের পরিবার তো স্বচ্ছল নয়। একসময় মনে হচ্ছিল খেলাই সম্ভব নয়। আমাদের দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ছিল। পড়াশোনা কঠিন হয়ে পড়েছিল। কষ্ট করে এইচএসসি পাস করেছি। এমনও সময় গেছে অন্যের দেওয়া পুরনো কিংবা ফেলে দেওয়া জার্সি-প্যান্ট নিয়েও খেলেছি।’

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারের পরিবারের এখন অবশ্য আগের সেই আর্থিক কষ্ট নেই। নিজে চাকরি করছেন। পাশাপাশি খেলছেন ফুটবল। ফলে সাধ্যমতো সাহায্য করতে পারছেন পরিবারকে। ২০১৮ সালে আন্তঃবাহিনী খেলে কোচ জুয়েলের মাধ্যমে প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীতে অভিষেক। এরপর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রেই আছেন।

সুস্থির হওয়াতে মেহেদী এখন চাইছেন জীবনটা মেহেদীর রঙে রাঙাতে, ‘এখন জাতীয় দলে ডাক পেয়েছি। জাতীয় দলে খেলতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এখন আরও কঠোর পরিশ্রম করবো। চেষ্টা করবো একাদশে জায়গা করে নিতে।’

তবে ঢাকা লিগে মাত্র দুই মৌসুম খেলতে না খেলতেই জাতীয় দলে ডাক পেয়ে অবাক হয়েছেন মেহেদী, ‘অল্প সময়ে ঢাকা লিগ খেলে জাতীয় দলে সুযোগ পাওয়াতে অবাক হয়েছি। উত্তর বঙ্গ থেকে সাম্প্রতিক সময়ে আমি ছাড়া কেউ ডাক পেয়েছেন বলে মনে হয় না। আমার এলাকাতে এ নিয়ে বেশ সাড়া পড়েছে। স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। এখন মাঠে খেলতে পারলে পুরোটাই স্বার্থক হবে বলে আমার বিশ্বাস।’

২৬ বছর বয়সী ডিফেন্ডারের স্বপ্নপূরণের জন্য পাড়ি দিতে হবে আরও অনেক পথ। সেই চ্যালেঞ্জ নিচ্ছেন নতুন ডাক পাওয়া এই ফুটবলার।

Want your business to be the top-listed Government Service in Kurigram?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kurigram
Kurigram
5600