01/06/2026
আলহামদুলিল্লাহ, ঈদের আগে পাঠাগারের জন্য ৮টি বই সংগ্রহ করা হয়েছে। বইগুলো হলোঃ
১। শিশু-কিশোরদের মাঝে দ্বীনের দাওয়াত (রিফাইন পাবলিকেশন)
২। তরুণ প্রজন্মের দীনি ভাবনা (সিজদাহ পাবলিকেশন)
৩। একশত গল্পে পিতামাতার সাথে সদ্বব্যবহার (রিফাইন পাবলিকেশন)
৪। শিশুদের ইসলাম : বিধিবিধান ও দিকনির্দেশনা (পেনফিল্ড পাবলিকেশন)
৫। কুরবানি নিয়ে যত প্রশ্ন (চেতনা প্রকাশন)
৬। কুরবানি- ইতিহাস, বিধি-বিধান, মাসআলা (আকীল পাবলিকেশন)
৭। আহকামে কুরবানী (নাদিয়াতুল কুরআন ফাউন্ডেশন)
৮। কুরবানি ও আকিকা (রাহনুমা প্রকাশনী)
যিনি বইগুলো সংগ্রহ করার টাকা দিয়েছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন।
বিঃদ্রঃ পাঠাগারকে সমৃদ্ধ করার জন্য আপনারা বেশী বেশী বই দান করবেন ইনশাআল্লাহ।
31/05/2026
📚 দারস ও পাঠচক্র সফলভাবে অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, গতকাল শনিবার বাদ এশা আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত বিষয়ভিত্তিক দারস ও পাঠচক্র সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
🕌 বিষয়: কুরবানী ও হজ্জের শিক্ষা
দারসে কুরবানী ও হজ্জের তাৎপর্য, বিধান, শিক্ষা এবং আমাদের জীবনে এর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে দারস শ্রবণ করেন।
📝 দারস শেষে উপস্থিত সকলকে একটি করে শীট প্রদান করা হয় এবং একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়, যাতে তারা আলোচিত বিষয়গুলো কতটুকু আয়ত্ত করতে পেরেছেন তা যাচাই করা যায়।
আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, অংশগ্রহণকারী সকলকে উপকারী ইলম অর্জন ও তার ওপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
্তিহাদ_ইসলামী_পাঠাগার
#কুরবানী_ও_হজ্জের_শিক্ষা
#দারস_ও_পাঠচক্র
29/05/2026
আলহামদুলিল্লাহ, আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এ আজীবন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাকসুদুর রহমান (মাওলানা শরীফ উল্যাহর বাড়ী)। আল্লাহ তার দ্বীনি এই খেদমতকে কবুল করুন। আমিন।।
“ইলম, সুন্দর চিন্তা ও সমাজ গঠনের এই প্রচেষ্টায় আপনার সংযুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের আজীবন সদস্য সংখ্যা হচ্ছে ৩১ জন।
আজীবন সদস্য ফি ১০০০ টাকা ও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে পাঠাগারের আজীবন সদস্য হয়ে পাঠাগারের উন্নয়নে শরীক হোন।
কেউ আজীবন সদস্য হয়ে পাঠাগারের উন্নয়নে শরীক হতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
29/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিষয়ভিত্তিক দারস ও পাঠচক্রের আয়োজন করা হচ্ছে।
🕌 বিষয়ঃ কুরবানী ও হজ্জের শিক্ষা
📅 তারিখঃ ৩০ মে ২০২৬ (রোজ শনিবার)
🕘 সময়ঃ বাদ এশা
📍 স্থানঃ পাঠাগার প্রাঙ্গণ
উক্ত প্রোগ্রামে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা ও জ্ঞানচর্চায় অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন ও আমল করার তাওফীক দান করুন। আমিন।
বিঃদ্রঃ প্রত্যেক অংশগ্রহণকারীকে উক্ত বিষয়ের শীট প্রদান করা হবে ইনশাআল্লাহ।
28/05/2026
🌙ঈদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌸
ঈদ আমাদের জীবনে নিয়ে আসে ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও আনন্দের অনন্য বার্তা।
আসুন, এই পবিত্র দিনে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলি।
📚 “ত্যাগ, তাকওয়া ও জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে” — এই প্রত্যাশায় আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার সর্বদা কাজ করে যাচ্ছে।
🤲 আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত, কুরবানি ও নেক আমল কবুল করুন এবং ঈদকে সবার জন্য শান্তি, রহমত ও কল্যাণের বার্তাবাহী করে দিন। আমিন।
— আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার
26/05/2026
আলহামদুলিল্লাহ, আজ মঙ্গলবার বাদ মাগরিব আব্বাস মোল্লা জামে মসজিদে আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত নামাজ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
🤝 এই মহতী কার্যক্রমটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করার জন্য পাঠাগারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ।
🤲 আল্লাহ তাআলা এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং এ ধরনের দ্বীনি কার্যক্রমকে কবুল করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।
25/05/2026
🕌 দারস ও নামাজ প্রশিক্ষণ কর্মশালা 🕌
আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার এর উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বাদ মাগরিব আব্বাস মোল্লা জামে মসজিদে দারস ও নামাজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
📖 প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন একটি সহীহ নামাজ শিক্ষা বই হাদিয়া।
এই প্রশিক্ষণে আপনি শিখবেনঃ
★ রসূলুল্লাহ (সঃ) এর নামাজের প্রস্তুতি কেমন ছিল?
★ রসূলুল্লাহ (সঃ) কিভাবে অযু করতেন?
★ রসূলুল্লাহ (সঃ) এর নামাজ পড়ার পদ্ধতি
★ প্রতিটি দোয়ার অর্থসহ শুদ্ধ উচ্চারণ
★ নামাজের প্রচলিত ভূল-ত্রুটি
★ নামাজ আদায়ের প্রাক্টিক্যাল/বাস্তব প্রশিক্ষণ।
🕌 এখন পর্যন্ত যে সকল মসজিদে আয়োজন সম্পন্ন হয়েছেঃ
১। নুরনবী জামে মসজিদ
২। তজম উদ্দিন জামে মসজিদ
৩। নতুন বাজার জামে মসজিদ
৪। নজম উদ্দিন হাওলাদার জামে মসজিদ
৫। মুসলিমপাড়া জামে মসজিদ
৬। ছানাউল্ল্যা হাওলাদার বাড়ি জামে মসজিদ
৭। কাঞ্চনী বাজার জামে মসজিদ
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা ঠিক সেইভাবে নামায পড়, যেইভাবে আমাকে পড়তে দেখেছো। (বুখারী ও মুসলিম)
📢 ইনশাআল্লাহ, শীঘ্রই আমরা আসছি আপনার নিকটস্থ মসজিদে। আপনাদের আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য।
🤲 আল্লাহ আমাদের এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করুন এবং এর সাথে জড়িত সকলকে উত্তম জাযা দান করুন। আমীন।
24/05/2026
আলহামদুলিল্লাহ, আজ রবিবার বাদ মাগরিব কাঞ্চনী বাজার জামে মসজিদে আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত নামাজ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
🤝 এই মহতী কার্যক্রমটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করার জন্য পাঠাগারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ।
🤲 আল্লাহ তাআলা এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং এ ধরনের দ্বীনি কার্যক্রমকে কবুল করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।
24/05/2026
গতকাল আল ইত্তিহাদ ইসলামী পাঠাগারের সাম্প্রতিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আল ইত্তিহাদ ইসলামী পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপকমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঠাগারের একটিভ কয়েকজন সদস্য।
সভায় পাঠাগারের চলমান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য বৃদ্ধি, বই সংগ্রহ, দারস ও প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
আল্লাহ তাআলা যেন এই পাঠাগারকে দ্বীনের খেদমতের একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।
23/05/2026
🕌✨ দারস ও নামাজ প্রশিক্ষণ কর্মশালা ✨🕌
আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার এর উদ্যোগে আগামীকাল রবিবার বাদ মাগরিব কাঞ্চনী বাজার জামে মসজিদে দারস ও নামাজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
📖 প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন একটি সহীহ নামাজ শিক্ষা বই হাদিয়া।
এই প্রশিক্ষণে আপনি শিখবেনঃ
★ রসূলুল্লাহ (সঃ) এর নামাজের প্রস্তুতি কেমন ছিল?
★ রসূলুল্লাহ (সঃ) কিভাবে অযু করতেন?
★ রসূলুল্লাহ (সঃ) এর নামাজ পড়ার পদ্ধতি
★ প্রতিটি দোয়ার অর্থসহ শুদ্ধ উচ্চারণ
★ নামাজের প্রচলিত ভূল-ত্রুটি
★ নামাজ আদায়ের প্রাক্টিক্যাল/বাস্তব প্রশিক্ষণ।
🕌 এখন পর্যন্ত যে সকল মসজিদে আয়োজন সম্পন্ন হয়েছেঃ
১। নুরনবী জামে মসজিদ
২। তজম উদ্দিন জামে মসজিদ
৩। নতুন বাজার জামে মসজিদ
৪। নজম উদ্দিন হাওলাদার জামে মসজিদ
৫। মুসলিমপাড়া জামে মসজিদ
৬। ছানাউল্ল্যা হাওলাদার বাড়ি জামে মসজিদ
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা ঠিক সেইভাবে নামায পড়, যেইভাবে আমাকে পড়তে দেখেছো। (বুখারী ও মুসলিম)
📢 ইনশাআল্লাহ, শীঘ্রই আমরা আসছি আপনার নিকটস্থ মসজিদে। আপনাদের আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য।
🤲 আল্লাহ আমাদের এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করুন এবং এর সাথে জড়িত সকলকে উত্তম জাযা দান করুন। আমীন।