31/01/2026
আনলিমিটেড ফুচকা অফার,
সাথে আমাদের ছোট একটি স্বীকারোক্তি!
ফেব্রুয়ারির শুরুটা হোক মুখরোচক ফুচকার সাথে।
আগামী ২ দিন আমাদের এখানে থাকছে আনলিমিটেড ফুচকা অফার!
অফারের বিস্তারিত:
দিন: আগামী রবিবার এবং সোমবার।
সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
মূল্য: মাত্র ৯৯ টাকা (প্রতিজন)।
সময়সীমা: ১০ মিনিট।
আমাদের একটি ছোট্ট কথা:
শুরুতেই আমরা একটি বিষয় স্বীকার করে নিতে চাই। সত্যি বলতে, খাবারের মান বা পরিবেশনের ক্ষেত্রে আমরা এখনো শতভাগ সফল হতে পারিনি। আমরা নিজেরা শিখে এই পথচলা শুরু করেছি, তাই হয়তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী সবটুকু মান সবসময় বজায় রাখা সম্ভব হয়নি।
আপনাদের যেকোনো অভিযোগ বা সমালোচনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং তা আমাদের কাছে পুরোপুরি যথার্থ।
আমরা দমে যাইনি, বরং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো সার্ভিস দেওয়ার। এই প্রচেষ্টায় আপনাদের সমর্থন আমাদের একান্ত কাম্য। আশা করি এই দুই দিন আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের গঠনমূলক মতামত দিয়ে আমাদের পথচলায় সাহায্য করবেন।
স্থান: উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে, লক্ষ্মীপুর।
30/01/2026
আনলিমিটেড ফুচকা অফার কামিং সুন।
26/01/2026
উন্মুক্ত লাইব্রেরি তে চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিচ্ছু অংশ।
25/01/2026
এই যে যাত্রাপথ, কতদূর, কতক্ষানীই বা যেতে পারবো জানি না। শুধু নিজের সেরাটা দেওয়ার প্রচেষ্টা। বাকীটা তাওয়াক্কুল আলাল্লাহ।
ধন্যবাদ কালের প্রবাহ..
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে উন্মুক্ত লাইব্রেরি||কালের প্রবাহ
23/01/2026
আমাদের লাইব্রেরির স্টোকে চলে এসেছে কিচ্ছু নতুন নতুন বই...
কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন থেকে আপনারা আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে বাসায় গিয়ে পড়তে পারবেন। এবং কিভাবে নিবেন তার সম্পূর্ণ প্রসেসিং আপনারা লাইব্রেরি বই নিতে আসলেই জানতে পারবেন৷।
এবং সামনে আরো বই আসবে ইনশাআল্লাহ এবং অদূর ভবিষ্যতে বই কিনতেও পারবেন ইনশাআল্লাহ।
22/01/2026
প্রথমে ধন্যবাদ আমাদের Sultan Ahamad Siam কে। যে এত্তো সুন্দর উপস্থাপন করে আমার লাইব্রেরিকে কভার করেছে, দারুণ।
আর আমিও অপ্রস্তুত ছিলাম, হঠাৎ করেই এমন একটি প্রোগ্রাম হলো। ক্যামেরার সামনে আমি তেমন বেশি আসি নাই, এসেছিলাম অনেক কারণেই অনেক কম।
তবে আমি জানতামই না লক্ষ্মীপুরের ছোট্ট এই স্থান এত্তো আলোচিত হয়ে উঠবে।
তবে আমি আন্তরিক দুঃখিত, এইখানে প্রচুর পরিমাণে বই নেই, বসার স্থান নেই, একদম ভালো খাওয়ার নেই।
তবে হবে, এই নিশ্চায়তা দিচ্ছি। অপেক্ষা করুন।
আমরা নার্সারী, বই, খাওয়ার, ইভেন্ট সমস্ত কিচ্ছুই আনবো। ইনশাআল্লাহ।
আমাদের কে সময় এবং সাহস দিবেন।
ইনশাআল্লাহ আমরা ভালো কিচ্ছু করে উঠবো।
Political buzz কে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো এমন সুন্দর করে উপস্থাপন এবং আরো সুন্দর করে লক্ষ্মীপুর কে তুলে ধরবে।
আমরা এসেছি লক্ষ্মীপুরের বহুল আলোচিত সেই উন্মুক্ত লাইব্রেরিতে!