Baushia Society-বাউশিয়া সোসাইটি

Baushia Society-বাউশিয়া সোসাইটি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baushia Society-বাউশিয়া সোসাইটি, Social service, Baushia, Munshiganj.

27/05/2026

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা 🌹ঈদ মোবারক 🌙

Photos from Baushia Society-বাউশিয়া সোসাইটি's post 22/05/2026

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন দফা সংঘর্ষে নারীসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

​বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকাল ও দুপুরে তিন দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

​হামলায় আহতরা হলেন, মনাইরকান্দি গ্রামের মো. লিটনের ছেলে হাসান (২২), লিটনের স্ত্রী বেবি বেগম (৪৫) এবং প্রতিপক্ষ গ্রুপের নেয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। আহতের মধ্যে দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা তাহসিন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। তাঁর বাম হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে পড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শুক্রবার বিকেলে আহত হাসানকে হাসপাতালে আনা হলে তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে।

15/05/2026
11/05/2026

কে কোন গ্রামের ও কোন ওয়ার্ডে বসবাস করেন?

05/05/2026

এই শ্রদ্ধেয় শিক্ষকের ছাত্র কে কে আছেন?

স্যারের নাম কি বলেন?

01/05/2026

AI দিয়ে বানানো মানচিত্র টা কি ঠিক আছে?

Photos from Baushia Society-বাউশিয়া সোসাইটি's post 25/04/2026

কার কার শৈশব কেটেছে এখানে? হাত তুলুন✋

19/04/2026

গজারিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার।

গজারিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। ​গ্রেপ্তারকৃত আসামির নাম মমিনুর রহমান (২১)। সে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকার মোশাররফ খানের ছেলে।

তথ্য সূত্র: রাসেল সরকার

16/04/2026

ভাটেরচর নতুন সড়কে সিএনজি চালকদের আরামদায়ক বিশ্রামাগার—তীব্র গরমে যা স্বস্তির ছোঁয়া।

13/04/2026

আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পেলেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম,সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মুন্সিগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম-কে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ (এক শাপলা) পরিয়ে দেওয়া হয়েছে।

আজ অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) তাঁর কাঁধে এই র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ইঞ্জিনিয়ার গোলাম মাওলার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Baushia
Munshiganj
1510